2019 সালেই বন্ধ হয়ে যাচ্ছে WhatsApp

2019 সালের 31 ডিসেম্বরের পরে Windows ফোন থেকে আর WhatsApp ব্যবহার করা যাবে না। অর্থাৎ নতুন বছরের প্রথম দিন থেকে এই ফোনগুলিতে WhatsApp কাজ করবে না।

2019 সালেই বন্ধ হয়ে যাচ্ছে WhatsApp

2019 সালের 31 ডিসেম্বরের পরে Windows ফোন থেকে আর WhatsApp ব্যবহার করা যাবে না

হাইলাইট
  • 31 ডিসেম্বর Windows ফোন থেকে সাপোর্ট তুলে নেবে WhatsApp
  • 2020 সালের 1 ফেব্রুয়ারি থেকে Android v2.3.7 ফোনে সাপোর্ট বন্ধ হবে
  • iOS 7 বা তার পুরনো ফোনেও কাজ করবে না WhatsApp
বিজ্ঞাপন

কোন ডিভাইসগুলিতে সাপোর্ট দেওয়া হবে মঙ্গলবার সেই তালিকা প্রকাশ করেছে WhatsApp। এক ব্লগ পোস্টে প্রকাশিত এই তালিকা থেকে জানা গিয়েছে 2019 সালের 31 ডিসেম্বর Windows ফোন থেকে সাপোর্ট তুলে নেবে জনপ্রিয় মেসেজিং কোম্পানিটি। তবে এই ক্ষেত্রে সাপোর্ট বন্ধ অর্থে নতুন ফিচভার যোগ হওয়া বন্ধ নয়, Windows ফোন থেকে WhatsApp ব্যবহার করা যাবে না আর।

সম্প্রতি প্রকাশিত এক ব্লগ পোস্টে মার্কিন মেসেজিং কোম্পানিটি জানিয়েছে 2019 সালের 31 ডিসেম্বরের পরে Windows ফোন থেকে আর WhatsApp ব্যবহার করা যাবে না। অর্থাৎ নতুন বছরের প্রথম দিন থেকে এই ফোনগুলিতে WhatsApp কাজ করবে না।

Gadgets 360 কে ইমেলে এক বিবৃতিতে WhatsApp এর এক প্রতিনিধি জানিয়েছেন, “সম্প্রতি Windows মোবাইল অপারেটিং সিস্টেমে সাপোর্ট বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে Microsoft। জুন মাসে Windows ফোন এর জন্য শেষ আপডেট পাঠাবে WhatsApp। এরপর 31 ডিসেম্বর পর্যন্ত Windows ফোনে WhatsApp কাজ করবে।”

2016 সালে Windows Phone 7 এ সাপোর্ট বন্ধ করেছিল WhatsApp। এছাড়াও ব্লগ পোস্টে জানানো হয়েছে 2020 সালের 1 ফেব্রুয়ারি থেকে Android v2.3.7 বা তার পুরনো আর iOS 7 বা তার পুরনো ফোনে কাজ করবে না WhatsApp।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Gadgets 360 Staff রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  2. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  3. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  4. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  5. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  6. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  7. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  8. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  9. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  10. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »