8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 2 অক্টোবর 2026 12:30 IST
হাইলাইট
  • OnePlus Pad 2 এখন 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ
  • Amazon Great Indian Festival 2026 অক্টোবর 8 থেকে সবার জন্য শুরু
  • বিভিন্ন প্রোডাক্টে সেলের দাম এখন থেকেই লাইভ হচ্ছে

OnePlus Pad 2 features a 3K resolution LCD screen

Photo Credit: OnePlus

পড়াশোনা হোক বা অফিসের কাজ, সহজে সাথে করে নেওয়া যায় বলে ট্যাবলেটের চাহিদা বাড়ছে। আপনিও যদি ট্যাব কিনতে চান, তাহলে সুখবর রয়েছে। আগামী সপ্তাহ থেকে ভারতে শুরু হচ্ছে Amazon Great Indian Festival 2026। অক্টোবর 8 অ্যামাজনের সব ক্রেতাদের জন্য এই মেগা ফেস্টিভ সেলের দরজা উন্মুক্ত হবে। তবে প্রাইম মেম্বাররা 24 ঘন্টা আগেই সেলের দামে কেনাকাটা করতে পারবে। Amazon ইতিমধ্যেই একাধিক আর্লি বার্ড ডিল প্রকাশ করেছে। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে OnePlus Pad 2 ট্যাবের নাম। সেল শুরু হওয়ার আগেই এটি 8,000 টাকা ডিসকাউন্টে বিক্রি হচ্ছে।

OnePlus Pad 2 বিক্রি হচ্ছে 8,000 টাকা সস্তায়

ট্যাবের জন্য 30,000 থেকে 32,000 টাকার মধ্যে বাজেট থাকলে OnePlus Pad 2 চোখ বুজে কেনা যেতে পারে। ট্যাবটির 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ অপশন অ্যামাজনে 31,999 টাকায় লিস্টেড আছে। ডিভাইসটি ওয়ানপ্লাসের ওয়েবসাইটে 39,999 টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ, ফ্ল্যাট 8,000 টাকা ডিসকাউন্ট অফার করছে কোম্পানি।

Advertisement

অবাক করার মতো বিষয় হল OnePlus Pad 2-এর 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ অপশন অ্যামাজনে 30,999 টাকা দামে বিক্রি হচ্ছে। ওয়ানপ্লাস ইন্ডিয়ার ওয়েবসাইটে দাম দেখাচ্ছে 36,999 টাকা। ফলে বেস মডেলে মোট 6,000 টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। ট্যাবটি শুধু গ্রে কালারে উপলব্ধ।

OnePlus Pad 2 স্পেসিফিকেশন ও ফিচার্স

ওয়ানপ্লাস প্যাড 2 ট্যাবের সামনে 12.09 ইঞ্চি LCD ডিসপ্লে রয়েছে। এটি 144 হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট, ডলবি ভিশন, 3K রেজোলিউশন (3,000 x 1,200 পিক্সেল), এবং 900 নিট পিক ব্রাইটনেস অফার করে। ডিভাইসে 9,510mAh ব্যাটারি রয়েছে, যা 67W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

OnePlus Pad 2 রান করে ফ্ল্যাগশিপ Snapdragon 8 Gen 3 প্রসেসরে। এটি Adreno 750 GPU, LPDDR5X র‍্যাম এবং UFS 3.1 অনবোর্ড স্টোরেজের সঙ্গে যুক্ত। ট্যাবের পিছনে 13 মেগাপিক্সেল সিঙ্গেল ক্যামেরা আছে। এটি 4K 30fps ভিডিও রেকর্ড করতে সক্ষম। সেলফি ক্যামেরায় 8 মেগাপিক্সেল সেন্সর ব্যবহার করা হয়েছে।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Tall display is great for work and play
  • Seamless connectivity with OnePlus smartphones
  • Comfortable typing experience
  • Stylo 2 experience is unique
  • Software is packed with features
  • Immersive 6-speaker sound
  • Bad
  • Average cameras
  • Works better with OnePlus smartphones
  • Keyboard?s trackpad needs work
 
KEY SPECS
Display 12.10-inch
Processor Snapdragon 8 Gen 3 SoC
Front Camera 8-megapixel
Resolution 2120x3000 pixels
RAM 12GB
OS Android 14
Storage 256GB
Rear Camera 13-megapixel
Battery Capacity 9510mAh
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Oppo Find X10 Pro Max তিনটি 200 মেগাপিক্সেল ক্যামেরার সঙ্গে ভারতে এল, DSLR-এর ছবি এবার ফোনে
  2. Oppo দুই জনপ্রিয় ফোনের দাম এক ধাক্কায় 7,000 টাকা পর্যন্ত বাড়াল
  3. অনলাইন সেলে ভুয়ো ওয়েবসাইট ও অফারের ছড়াছড়ি, সাবধান থাকতে বলল কেন্দ্র
  4. PHP: সাইবার হামলার আশঙ্কা বিশ্বের 70 শতাংশ ওয়েবসাইটে, সতর্কতা জারি
  5. Oppo Reno 17 Pro নভেম্বরে লঞ্চ হচ্ছে, 200MP ট্রিপল ক্যামেরা ও 7,000mAh ব্যাটারি থাকতে পারে
  6. 49,000 টাকার বেশি ডিসকাউন্টে কিনুন Google-এর প্রিমিয়াম ফোন, অ্যামাজনে মেগা অফার
  7. eMudhra: মারাত্মক সাইবার হামলা থেকে রক্ষা পেল ইন্টারনেট, ভারতীয় সংস্থাকে ঘিরে শোরগোল
  8. Karbonn Rebel 5G: বহু বছর পর দেশে ফিরছে কার্বন মোবাইলস, প্রকাশ হল 5G ফোনের টিজার
  9. Lava Aura Curve লঞ্চ হচ্ছে ভারতে, স্টাইল ও ফিচার্সের দুর্দান্ত মেলবন্ধন
  10. SBI Data Breach: স্টেট ব্যাঙ্কে সাইবার হামলা, হ্যাকারদের হাতে গ্রাহকের তথ্য
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.