8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2

Amazon ইতিমধ্যেই একাধিক আর্লি বার্ড ডিল প্রকাশ করেছে ও এবার সেই তালিকায় যুক্ত হয়েছে OnePlus Pad 2 ট্যাবের নাম।

8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2

Photo Credit: OnePlus

OnePlus Pad 2 features a 3K resolution LCD screen

হাইলাইট
  • OnePlus Pad 2 এখন 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ
  • Amazon Great Indian Festival 2026 অক্টোবর 8 থেকে সবার জন্য শুরু
  • বিভিন্ন প্রোডাক্টে সেলের দাম এখন থেকেই লাইভ হচ্ছে
বিজ্ঞাপন

পড়াশোনা হোক বা অফিসের কাজ, সহজে সাথে করে নেওয়া যায় বলে ট্যাবলেটের চাহিদা বাড়ছে। আপনিও যদি ট্যাব কিনতে চান, তাহলে সুখবর রয়েছে। আগামী সপ্তাহ থেকে ভারতে শুরু হচ্ছে Amazon Great Indian Festival 2026। অক্টোবর 8 অ্যামাজনের সব ক্রেতাদের জন্য এই মেগা ফেস্টিভ সেলের দরজা উন্মুক্ত হবে। তবে প্রাইম মেম্বাররা 24 ঘন্টা আগেই সেলের দামে কেনাকাটা করতে পারবে। Amazon ইতিমধ্যেই একাধিক আর্লি বার্ড ডিল প্রকাশ করেছে। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে OnePlus Pad 2 ট্যাবের নাম। সেল শুরু হওয়ার আগেই এটি 8,000 টাকা ডিসকাউন্টে বিক্রি হচ্ছে।

OnePlus Pad 2 বিক্রি হচ্ছে 8,000 টাকা সস্তায়

ট্যাবের জন্য 30,000 থেকে 32,000 টাকার মধ্যে বাজেট থাকলে OnePlus Pad 2 চোখ বুজে কেনা যেতে পারে। ট্যাবটির 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ অপশন অ্যামাজনে 31,999 টাকায় লিস্টেড আছে। ডিভাইসটি ওয়ানপ্লাসের ওয়েবসাইটে 39,999 টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ, ফ্ল্যাট 8,000 টাকা ডিসকাউন্ট অফার করছে কোম্পানি।

অবাক করার মতো বিষয় হল OnePlus Pad 2-এর 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ অপশন অ্যামাজনে 30,999 টাকা দামে বিক্রি হচ্ছে। ওয়ানপ্লাস ইন্ডিয়ার ওয়েবসাইটে দাম দেখাচ্ছে 36,999 টাকা। ফলে বেস মডেলে মোট 6,000 টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। ট্যাবটি শুধু গ্রে কালারে উপলব্ধ।

OnePlus Pad 2 স্পেসিফিকেশন ও ফিচার্স

ওয়ানপ্লাস প্যাড 2 ট্যাবের সামনে 12.09 ইঞ্চি LCD ডিসপ্লে রয়েছে। এটি 144 হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট, ডলবি ভিশন, 3K রেজোলিউশন (3,000 x 1,200 পিক্সেল), এবং 900 নিট পিক ব্রাইটনেস অফার করে। ডিভাইসে 9,510mAh ব্যাটারি রয়েছে, যা 67W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

OnePlus Pad 2 রান করে ফ্ল্যাগশিপ Snapdragon 8 Gen 3 প্রসেসরে। এটি Adreno 750 GPU, LPDDR5X র‍্যাম এবং UFS 3.1 অনবোর্ড স্টোরেজের সঙ্গে যুক্ত। ট্যাবের পিছনে 13 মেগাপিক্সেল সিঙ্গেল ক্যামেরা আছে। এটি 4K 30fps ভিডিও রেকর্ড করতে সক্ষম। সেলফি ক্যামেরায় 8 মেগাপিক্সেল সেন্সর ব্যবহার করা হয়েছে।

  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Tall display is great for work and play
  • Seamless connectivity with OnePlus smartphones
  • Comfortable typing experience
  • Stylo 2 experience is unique
  • Software is packed with features
  • Immersive 6-speaker sound
  • Bad
  • Average cameras
  • Works better with OnePlus smartphones
  • Keyboard?s trackpad needs work
Display 12.10-inch
Processor Snapdragon 8 Gen 3 SoC
Front Camera 8-megapixel
Resolution 2120x3000 pixels
RAM 12GB
OS Android 14
Storage 256GB
Rear Camera 13-megapixel
Battery Capacity 9510mAh
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  2. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  3. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  4. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  5. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  6. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  7. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  8. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  9. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  10. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »