শক্তপোক্ত টেকশই ট্যাবলেট লঞ্চ করল Panasonic

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 27 জুলাই 2018 13:25 IST
হাইলাইট
  • Toughbook সিরিজে নতুন FZ-L1 ট্যাবলেট লঞ্চ করল Panasoni
  • এই ট্যাবলেটে Android 8.1 Oreo অপারেটিং সিস্টেম চলবে
  • FZ-L1 এর দাম 1,499 মার্কিন ডলার (প্রায় 1,03,000 টাকা)

 

Toughbook সিরিজে নতুন FZ-L1 ট্যাবলেট লঞ্চ করল Panasonic। নাম শুনেই বোঝা যাচ্ছে শক্তপোক্ত ল্যাপটপের জন্যই Toughbook নাম দেওয়া হয়েছে। যদিও সাধারন ট্যাবলেটের থেকে Toughbook সিরিজের ট্যাবলেটের দাম অনেকটাই বেশি হয়। দামে প্রিমিয়াম হলেও ট্যাবলেটের ভিতরে মিডরেঞ্জ স্পেসিফিকেশান ব্যবহার করা হয়েছে। এন্টারপ্রাইস সেগমেন্টে বিশেষ গ্রাহকদের কথা মাথায় রেখেই নতুন এই ট্যাবলেট ডিজাইন করেছে Panasonic। দারুণ টেকসই এই ল্যাপটপে থাকবে 7 ইঞ্চি ডিসপ্লে, কোয়াডকোর Qualcomm MSM8909 চিপসেট, 2GB RAM আর লেটেস্ট Android Oreo।

Advertisement

আপাতত শুধুমাত্র মার্কিন যুক্ত্রাষ্ট্রে Panasonic Toughbook FZ-L1 পাওয়া যাবে। FZ-L1  এর দাম 1,499 মার্কিন ডলার (প্রায় 1,03,000 টাকা)।

Panasonic Toughbook FZ-L1 স্পেসিফিকেশান

নতুন Panasonic Toughbook FZ-L1 তে Android 8.1 Oreo অপারেটিং সিস্টেম চলবে। Toughbook FZ-L1 তে আছে একটি 7 ইঞ্চি HD ডিসপ্লে। বৃষ্টির মধ্যেই এই টাচস্পিন কাজ করবে। এমনকি গ্লাভস পড়ে থাকলেও কাজ করবে এই টাচস্ক্রিন। Toughbook FZ-L1 এর ভিতরে থাকবে একটি কোয়াড-কোর Qualcomm MSM8909 প্রসেসার, 2GB RAM আর 16GB স্টোরেজ।

ছবি তোলার জন্য Toughbook FZ-L1 তে একটি 8MP রিয়ার ক্যামেরার সাথে একটি LED ফ্ল্যাশ থাকবে। যদিও এই ট্যাবলেটের সামনে কোন ক্যামেরা ব্যবহার করা হয়নি। কানেক্টিভিটির জন্য Panasonic Toughbook FZ-L1 তে থাকবে LTE, Wi-Fi, Bluetooth 4.1, NFC, Micro-USB আর একটি হেডফোন জ্যাক। টেকশই এই ট্যাবলেটে অ্যাক্সেলেরোমিটার ও অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সার ব্যবহার করেছে Panasonic।

Advertisement

Panasonic Toughbook FZ-L1 ট্যাবলেটে একটি 3200 mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে। কোম্পানি জানিয়েছে একবার ফুল চার্জে এই ট্যাবলেট 12 ঘন্টা চলবে। ওয়াটার ও ডাস্ট রেজিস্ট্যান্ট Toughbook FZ-L1 ট্যাবলেটটি IP65/67 ও MIL-STD 810G সার্টিফায়েড। Panasonic Toughbook FZ-L1 এর ওজন 421 গ্রাম।

 
KEY SPECS
Display 7.00-inch
Processor Qualcomm MSM8909
Front Camera No
Resolution 1280x720 pixels
RAM 2GB
OS Android 8.1 Oreo
Storage 16GB
Rear Camera 8-megapixel
Battery Capacity 3200mAh
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Panasonic
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  2. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  3. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  4. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  5. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  6. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে, অষ্টমীতে লঞ্চ
  7. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
  8. Oppo Reno 17 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি-সহ নভেম্বরে লঞ্চ হতে পারে
  9. Truecaller ছাড়াই জানা যাবে কে ফোন করছে, নভেম্বর থেকে নতুন নিয়ম চালু করছে সরকার
  10. Tecno Spark 50S 5G শুক্রবার ভারতে আসছে, প্রকাশ হল নজরকাড়া ডিজাইন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.