ফোনকে দেবে চার্জ, বিশাল 12,000mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হল Redmi Pad 2 Pro ট্যাব

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 25 সেপ্টেম্বর 2025 13:50 IST
হাইলাইট
  • Redmi Pad 2 Pro স্টাইলাস পেন সাপোর্ট করে
  • এই ট্যাবলেটে ডলভি ভিশন সহ 120 হার্টজ ডিসপ্লে রয়েছে
  • Redmi Pad 2 Pro চলে Snapdragon 7s Gen 4 প্রসেসরে

Redmi Pad 2 Pro ট্যাবলেটের মুখ্য আকর্ষণ 12,000mAh ব্যাটারি

Photo Credit: Redmi

Redmi Pad 2 Pro বুধবার Xiaomi 15T সিরিজের স্মার্টফোনের সঙ্গে গ্লোবালি লঞ্চ হয়েছে। নতুন রেডমি  ট্যাবটি WiFi ও 5G ভেরিয়েন্টে এসেছে। ডিভাইসটিতে 12,000mAh ব্যাটারি এবং Snapdragon 7s Gen 4 প্রসেসর রয়েছে। এটি স্টাইলেস প্যান সাপোর্ট করার কারণে সৃজনশীল কাজে যুক্ত ব্যক্তিদের জন্য উপযুক্ত। Redmi Pad 2 Pro-এর অন্যান্য ফিচার্সের মধ্যে ডলবি ভিশন সাপোর্ট সহ 2.5K রেজোলিউশনের ডিসপ্লে, 2 টেরাবাইট পর্যন্ত ইন্টার্নাল স্টোরেজ বৃদ্ধির সুবিধা, Dolby Atmos সাপোর্টযুক্ত কোয়াড স্পিকার সেটআপ, রিভার্স চার্জিং, হাই-রেজ অডিও, এবং Google Gemini AI অ্যাসিস্ট্যাস্ট উল্লেখযোগ্য।

Redmi Pad 2 Pro স্পেসিফিকেশন ও ফিচার্স

Android 15 নির্ভর HyperOS 2 কাস্টম সফটওয়্যারে রান করে Redmi Pad 2 Pro। ট্যাবের সামনে 12.1 ইঞ্চি LCD ডিসপ্লে দেওয়া হয়েছে, যেটি 120 হার্টজ রিফ্রেশ রেট, 16:10 অ্যাসপেক্ট রেশিও, 600 নিট পিক ব্রাইটনেস, ও 2.5K (1,600×2,560 পিক্সেল) রেজোলিউশন, এবং ডিসি ডিমিং সাপোর্ট করে। ট্যাবটির স্ক্রিনে কম নীল আলো, ফ্লিকার-ফ্রি এবং সার্কাডিয়ান স্ট্যান্ডার্ডের জন্য ট্রিপল TÜV রাইনল্যান্ড সার্টিফিকেশন আছে।

রেডমি প্যাড 2 প্রো কোয়ালকম স্ন্যাপড্রাগন 7এস জেন 4 চিপসেটের সঙ্গে এসেছে। এটি 8 জিবি LPDDR4x র‍্যাম এবং 256 জিবি পর্যন্ত UFS 2.2 অনবোর্ড স্টোরেজের সঙ্গে যুক্ত। মেমরি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ 2 টিবি পর্যন্ত বৃদ্ধি করা যাবে। ছবি এবং ভিডিয়ো তোলার জন্য, ট্যাবলেটের পিছনে একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর রয়েছে। সামনে ভিডিও কলিং ও সেলফি তোলার জন্য একটি 8 মেগাপিক্সেল সেন্সর আছে। উভয় ক্যামেরার ফ্রেম  অ্যাপারচার f/2.0।

ডিভাইসটিতে কোয়াড স্পিকার বর্তমান। এটি ডলবি অ্যাটমস, হাই-রেজ অডিও, এবং 300 শতাংশ অডিও বুস্ট সাপোর্ট করে। রেডমির নতুন ট্যাবে 12,000mAh ক্ষমতার বিশাল ব্যাটারি আছে। এটি 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। আবার 27 ওয়াট রিভার্স চার্জিং সাপোর্ট থাকার ফলে পাওয়ার ব্যাঙ্ক হিসেবে ব্যবহার করা যাবে। ট্যাবটি অপশনাল কীবোর্ড ও রেডমি স্টাইলাস পেনের সঙ্গে কেনা যেতে পারে।

Redmi Pad 2 Pro দাম

Redmi Pad 2 Pro-এর দাম 299.99 ইউরো (6 জিবি + 128 জিবি) থেকে শুরু হচ্ছে যা ভারতীয় মুদ্রায় 31,000 টাকার সমান। অন্যদিকে, 5G ভেরিয়েন্টটির মূল্য শুরু 379.99 ইউরো (প্রায় 40,000 টাকা) থেকে। কীবোর্ড ও স্টাইলাস প্লেন কিনতে চাইলে ভারতীয় মুদ্রায় প্রায় 17,000 টাকা বেশি খরচ করতে হবে। ট্যাবটি ল্যাভেন্ডার পার্পল, সিলভার ও গ্রাফাইট গ্রে কালার অপশনে উপলব্ধ। এটি ভারতে কবে লঞ্চ হবে, তা এখনও জানা যায়নি।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Large 120Hz 2.5K display
  • Excellent battery life
  • Reliable everyday performance
  • Useful keyboard and pen support
  • Bad
  • Thick bezels around the display
  • Android 15 out of the box
  • Audio flattens at high volumes
 
KEY SPECS
Display 12.10-inch
Processor Snapdragon 7s Gen 4
Front Camera 8-megapixel
Resolution 2560x1600 pixels
RAM 6GB
OS Android
Storage 128GB
Rear Camera 8-megapixel
Battery Capacity 12,000mAh
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. iPhone 17 Pro-এর মতো দেখতে বাজেট ফোন আনছে Tecno, 7000mAh ব্যাটারির সাথে মার্চে লঞ্চ
  2. Sarvam Edge: বিনা ইন্টারনেটে AI চলবে ফোন-ল্যাপটপে, ভারতীয় সংস্থার চ্যালেঞ্জ গুগল, চ্যাটজিপিটিকে
  3. Oppo K14x 5G: 1500 টাকা ছাড়ে ওপ্পোর নয়া 6500mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা ফোনের সেল শুরু হল
  4. 6300mAh ব্যাটারি ও 18GB ডাইনামিক র‍্যামের সাথে Realme P4 Lite লঞ্চ হচ্ছে ফেব্রুয়ারিতে, দাম 10 হাজারের মধ্যে?
  5. 20,500 টাকার বাম্পার ছাড়ে বিক্রি হচ্ছে OnePlus স্মার্টফোন, 100W ফাস্ট চার্জিং, দুর্দান্ত প্রসেসর ও ক্যামেরা
  6. Airtel: পশ্চিমবঙ্গে এয়ারটেলের বড় চমক, সমস্ত প্ল্যানে এখন আনলিমিটেড 4G ও 5G ডেটা
  7. প্রেমদিবসে Realme-এর নতুন মেরুন রেড ফোনের সেল শুরু হল, 14,000 টাকার কমে 144Hz রিফ্রেশ রেট, 7000mAh ব্যাটারি
  8. Motorola এর স্টাইলাস পেন সহ সবচেয়ে সস্তা ফোনে মিলছে 4500 টাকা ডিসকাউন্ট, রয়েছে 32MP সেলফি ক্যামেরা
  9. Aadhaar Card: জালিয়াতি রুখতে আসছে নতুন আধার কার্ড, বিশেষ কী থাকবে দেখুন
  10. Poco C81 Pro শীঘ্রই 6,000mAh ব্যাটারি ও 6.9 ইঞ্চি স্ক্রিনের সাথে লঞ্চ হবে, লিস্টেড হল NBTC ওয়েসাইটে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.