Amazon Kindle কে টেক্কা দিতে লঞ্চ হল Xiaomi Mi Reader, কী কী থাকছে?

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 19 নভেম্বর 2019 11:08 IST
হাইলাইট
  • Mi Reader এ থাকছে কোয়াড-কোর Allwinner B300 চিপ
  • থাকছে একটি ই-ইঙ্ক ডিসপ্লে
  • এই ডিভাইসের ওজন 178 গ্রাম

Mi Reader এ থাকছে USB Type-C পোর্ট

কয়েক দিন আগেই নতুন ই-রিডার লঞ্চের টিজার প্রকাশ করেছিল Xiaomi। অবশেষে বাজারে এল কোম্পানির প্রথম ই-বুক রিডার Xiaomi Mi Reader। নতুন এই ই-বুক রিডারে একটি ই-ইঙ্ক ডিসপ্লে থাকছে। 24 টি ব্রাইটনেস সেটিংসে এই ডিসপ্লে ব্যবহার করা যাবে। Xiaomi Mi Reader এ থাকছে একটি কোয়াড-কোর প্রসেসর। Android 8.1 Oreo অপারেটিং সিস্টেমের উপরে এই ডিভাইসে চলবে একটি কাস্টম স্কিন। Xiaomi Mi Reader এ থাকছে একটি USB Type-C পোর্ট আর 1,800 mAh ব্যাটারি।

Xiaomi Mi Reader এর দাম

বুধবার থেকে ক্রাউডফান্ডিংয়ে Xiaomi Mi Reader কিনলে খরচ হবে 579 ইউয়ান (প্রায় 5,900 টাকা)। ক্রাউডফান্ডিংয়ের লক্ষ্যমাত্রা পূরণ হলে 599 ইউয়ান (প্রায় 6,100 টাকা) দামে এই ডিভাইস বিক্রি করবে Xiaomi। যদিও চিনের বাইরে কবে এই প্রোডাক্ট লঞ্চ হবে[ জানা যায়নি।

Advertisement

Xiaomi Mi Reader স্পেসিফিকেশন

Xiaomi Mi Reader এ রয়েছে একটি 6 ইঞ্চি ই-ইঙ্ক ডিসপ্লে। এই ডিসপ্লের প্রতি বর্গ ইঞ্চিতে থাকছে 212 টা পিক্সেল। TXT, EPUB, PDF, DOC, XLS, PPT সাপোর্ট করবে Xiaomi Mi Reader।

Xiaomi Mi Reader এ থাকছে একটি 1,800 mAh ব্যাটারি। সাথে থাকছে 5V/1.5A চার্জার। নতুন এই ই-রিডারে থাকছে ডুয়াল টোন ফিনিশ। সামনের দিকে বেজেলে সাদা রঙ থাকছে, পিছনে থাকছে কালো ফিনিশ। ই-রিডারের ভিতরে থাকছে Allwinner B300 প্রসেসর। সাথে থাকছে 1GB RAM আর 16GB স্টোরেজ। Xiaomi Mi Reader এ Anddroid 8.1 Oreo অপারেটিং সিস্টেমের উপরে চলবে কাস্টম স্কিন। Xiaomi Mi Reader এর ওজন 178 গ্রাম।

আরও পড়ুন:

ডিসেম্বর থেকে বাড়ছে পরিষেবার দাম, জানিয়ে দিল Vodafone Idea

Samsung Galaxy S11 ফোনের ক্যামেরায় থাকবে চোখ ধাঁধানো এই ফিচার

ট্রিপল রিয়ার ক্যামেরা সহ এসে গেল Vivo Y19, লঞ্চ অফারে কী সুবিধা পাওয়া যাবে?

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Xiaomi, Xiaomi Mi Reader, Mi Reader
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. ফেসবুকে ভোলবদল, অ্যালগরিদম পাল্টে দেখতে পাবেন পছন্দের পোস্ট ও রিলস
  2. Oppo Pad Mini ম্যাট ডিসপ্লে এডিশন ও Enco X4 আগামী সপ্তাহে ভারতে লঞ্চ
  3. Samsung পুজোয় বাম্পার অফার আনল, কেনাকাটা করলে দেড় লাখের AI টিভি ফ্রি
  4. Android 17 ভিত্তিক ColorOS 17 লঞ্চ হল, Oppo, Realme, ও OnePlus ফোনে কবে আপডেট আসবে দেখুন
  5. Itel City 300 5G: 15,000 টাকার মধ্যে 5G স্মার্টফোন বাজারে আনল আইটেল
  6. পুজোর মুখে Google এর বড় ঘোষণা, রিওয়ার্ড বাড়ল Flex ক্রেডিট কার্ডে
  7. 202 টাকায় 32 দিন মেয়াদ, 1 লাখের ফ্রি ইন্সুরেন্স, BSNL আনল নয়া রিচার্জ প্ল্যান
  8. Apple TV 4K (4th Gen) ও HomePod Mini 2 ভারতে এল, জানুন দাম-ফিচার্স
  9. Apple HomeView: লঞ্চ হল অ্যাপলের প্রথম স্মার্ট ডিসপ্লে, ভিডিও কল ও গান থেকে বাড়ির নিয়ন্ত্রণ এক পর্দায়
  10. WhatsApp স্টিকারে অডিও যোগ করার সুবিধা আসছে, চ্যাট হবে আরও মজাদার
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.