108MP সেন্সর সহ আসছে Samsung Galaxy S11, ক্যামেরায় থাকবে চোখ ধাঁধানো ফিচার

Samsung Galaxy S11 ফোনে Samsung Exynos 990 চিপসেট ব্যবহার হবে। এই চিপসেটে 30 ফ্রেম প্রতি সেকেন্ড স্পিডে 8K ভিডিও রেকর্ডিং সাপোর্ট রয়েছে। ফলে Samsung Galaxy S11 ফোনে এই ফিচার প্রত্যাশিত ছিল।

108MP সেন্সর সহ আসছে Samsung Galaxy S11, ক্যামেরায় থাকবে চোখ ধাঁধানো ফিচার

Samsung Galaxy S11 সিরিজে 108MP সেন্সর থাকবে

হাইলাইট
  • Samsung Galaxy S11 ফোনে 108 মেগাপিক্সেল সেন্সর থাকবে
  • এই ক্যামেরায় 8K ভিডিও রেকর্ড করা যাবে
  • APK ফাইলের কোড থেকে এই তথ্য সামনে এসেছে
বিজ্ঞাপন

Samsung Galaxy S11 ফোনের ক্যামেরা থেকে 8K ভিডিও রেকর্ড করা যেতে পারে। সম্প্রতি Samsung ক্যামেরা অ্যাপের কোড থেকে এই তথ্য সামনে এসেছে। ইতিমধ্যেই Samsung Galaxy S11 ফোন সম্পর্কে বিভিন্ন রিপোর্ট সামনে এসেছে। সম্প্রতি এক রিপোর্টে জানা গিয়েছিল 2020 সালের Samsung ফ্ল্যাগশিপ সিরিজে থাকবে দ্বিতীয় জেনারেশন 108 মেগাপিক্সেল সেন্সর।

Samnsung ক্যামেরা অ্যাপের APK ফাইলের কোড থেকে জানা গিয়েছে Samsung Galaxy S11 সিরিজ ক্যামেরায় 8K ভিডিও রেকর্ডিং সাপোর্ট থাকতে পারে। চলতি সপ্তাহে XDA Developers ওয়েবসাইটে এই কথা জানানো হয়েছে। এছাড়াও Samsung Galaxy S11 ফোনের ক্যামেরায় থাকবে 108 মেগাপিক্সেল ক্যামেরা আর 20:9 ডিসপ্লে।

Samsung Galaxy S11 ফোনে Samsung Exynos 990 চিপসেট ব্যবহার হবে। এই চিপসেটে 30 ফ্রেম প্রতি সেকেন্ড স্পিডে 8K ভিডিও রেকর্ডিং সাপোর্ট রয়েছে। ফলে Samsung Galaxy S11 ফোনে এই ফিচার প্রত্যাশিত ছিল।

XDA Developers এ প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে Samsung ক্যামেরা অ্যাপে ডিরেক্টরস ভিউ, নাইট হাইপারল্যাপস, সিঙ্গেল টেক ফটো, ভার্টিকাল প্যানোরামা আর কাস্টম ফিল্টার মোড থাকছে।

সেপ্টেম্বর মাসে প্রকাশিত এক রিপোর্টে জানানো হয়েছিল Samsung Galaxy S11 ফোনে 108 মেগাপিক্সেল ক্যামেরা থাকবে। জানা গিয়েছে এই ফোনে একটি 108MP ক্যামেরা থাকছে। এই ক্যামেরায় কোম্পানির ISOCELL HMX সেন্সর ব্যবহার হবে। এছাড়াও 5x অপ্টিকাল জুমের জন্য একটি পেরিস্কোপ স্টাইল ক্যামেরা মডিউল দেখা গিয়েছে।

চলতি বছর মে মাসে 5x অপ্টিকাল জুম মডিউল বাণিজ্যিকভাবে তৈরি শুরু করেছিল Samsung। একই সাথে একটি 2x মডিউল তৈরি করছে কোম্পানি। পেরিস্কোপ মেকানিজমের এই ক্যামেরা মডিউলটি মাত্র 5 মিমি চওড়া। থাকছে অপ্টিকাল ইমেজ স্টেবিলাইজেশন। এর ফলে ছবিতে ব্লার কমানো সম্ভব হবে।

আরও পড়ুন:

Redmi Note 8 Pro সম্পর্কে এই গুরুত্বপূর্ণ ঘোষণা করল Xiaomi

ডিসেম্বর থেকে বাড়ছে পরিষেবার দাম, জানিয়ে দিল Vodafone Idea

চলতি সপ্তাহে চোখ ধাঁধানো স্পেসিফিকেশন সহ আসছে Realme X2 Pro: এক নজরে সব তথ্য

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Samsung Galaxy S27 Pro প্রথমবার গিকবেঞ্চে হাজির, থাকবে এই প্রসেসর
  2. ফোন নয়, স্ক্রিনও নেই, ডিসেম্বর 8 লঞ্চ হচ্ছে Nothing-এর প্রথম AI ডিভাইস
  3. দাম শুনলে চোখ কপালে উঠবে, ভারতে Xiaomi 18 Pro লঞ্চ হতে পারে 1.70 লক্ষ টাকায়
  4. চ্যাটজিপিটিকে টেক্কা দিতে ক্ষমতাশালী AI এজেন্ট তৈরি করছে Apple
  5. Lava Smart 4 Pro: মাত্র 10,999 টাকায় 7,000mAh ব্যাটারির ফোন আনল লাভা
  6. iPhone নির্মাতার হাত ধরেই স্মার্টফোনের জগতে OpenAI, প্রথম ফোন আসতে পারে 2027-এ
  7. Airtel-এর বিশেষ অফার, ফ্রি-তে বিদেশ ভ্রমণ থেকে Amazon শপিং ভাউচার জেতার সুযোগ
  8. মূল্যবৃদ্ধির বাজারে শাওমির বড় চমক, 17,000 টাকার মধ্যেই সুন্দর 5G ফোন
  9. Instagram অবশেষে স্টোরি এডিট করার সুবিধা আনল, অক্ষত থাকবে লাইক-ভিউ
  10. Apple-এর আগেই বেজেলহীন ডিসপ্লের মোবাইল ফোন আনতে পারে Samsung
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »