এটাই ভারতে সবথেকে সস্তা আনলিমিটেড প্ল্যান

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 1 অক্টোবর 2018 18:26 IST
হাইলাইট
  • 81 টাকার নতুন প্ল্যান লঞ্চ করল Airtel
  • এই প্ল্যানে দিনে 3GB ডাটা ব্যবহার করা যাবে
  • প্ল্যানের ভ্যালিডিটি 14 দিন

দিনে 3GB ডাটার প্ল্যানে ভারতে সবথেকে সস্তা Airtel এর 181 টাকার প্ল্যান।

প্রিপেডে আবার নতুন প্ল্যান লঞ্চ করল Airtel। এবার 181 টাকার নতুন প্ল্যান লঞ্চ করল দেশী টেলিকম সংস্থাটি। এই প্ল্যানে দিনে 3GB ডাটা, আনলিমিটেড কল আর দিনে 100 টি SMS ব্যবহার করা যাবে। এই প্ল্যানের ভ্যালিডিটি 14 দিন। এর ফলে 181 টাকায় 42GB ডাটা পাওয়া যাবে। এর ফলে প্রতি GB ডাটা তে খরচ হচ্ছে মাত্র 4.3 টাকা। যার দিনে 3GB ডাটা সহ ভারতে সবথেকে কম দামের প্ল্যান।

Telecom Talk এ এক রিপোর্টে জানানো হয়েছে এই প্ল্যানের ভ্যেস কলিং এ কোন দৈনিক বা সাপ্তাহিক লিমিট থাকবে না। আপাতত নির্দিষ্ট কিছু সার্কেলের গ্রাহকরা এই প্ল্যান ব্যবহার করতে পারবেন।

এত কম দামে ভারতের কোন প্রিপেড প্ল্যানে দিনে 3GB ডাটা ব্যবহার করা যায় না। তবে Jio 198 টাকা প্ল্যানের খুব কাছে থাকবে এই প্ল্যান। Jio 198 টাকা প্ল্যানে দিনে দিনে 2GB ডাটা, আনলিমিটেড কল আর দিনে 100 টি SMS ব্যবহার করা যায়। এই প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন। ফলে 198 টাকায় 56GB ডাটা পাওয়া যায়। এছাড়াও Vodafone 199 টাকার প্ল্যানে দিনে 1.4GB ডাটা, আনলিমিটেড কল আর দিনে 100 টি SMS ব্যবহার করা যায়। এই প্ল্যানের ভ্যালিডিটও 28 দিন।

গত মাসে 195 টাকার প্ল্যান লঞ্চ করেছিল Airtel। এই প্ল্যানে দিনে 1.25 GB ডাটা ব্যবহার করা যাবে। নতুন এই প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন। এর ফলেই 195 টাকায় 35GB ডাটা ব্যবহার করা যাবে। সাথে থাকবে বিনামূল্যে কলিং এর সুবিধা। আপাতত শুধুমাত্র অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা সার্কেলে এই প্ল্যান লঞ্চ করেছে Airtel।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Airtel, Jio
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  2. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  3. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  4. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  5. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  6. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  7. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  8. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  9. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  10. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.