ডাটার বন্যা Airtel –এ

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 25 ডিসেম্বর 2018 14:06 IST
হাইলাইট
  • 448 টাকার প্রিপেড প্ল্যান ঢেলে সাজালো Airtel
  • গত সপ্তাহে 169 টাকা প্রিপেড প্ল্যান লঞ্চ করেছিল Airtel
  • গ্রাহকরা দিনে 1GB ডাটা ব্যবহার করতে পারবেন

448 টাকা প্ল্যানে আগে দিনে 1GB ডাটা ব্যবহার করতে দিত Airtel

448 টাকার প্রিপেড প্ল্যান ঢেলে সাজালো Airtel। বদলের পরে 448 টাকা প্ল্যানে Airtel গ্রাহকরা আনিলিমিটেড কল আর দিনে 100 টি SMS করতে পারবেন। এর সাথেই থাকছে প্রতিদিন 1.5GB ডাটা। 448 টাকা Airtel প্ল্যানের ভ্যালিডিটি 82 দিন। এছাড়াও নতুন 169 টাকা প্ল্যান লঞ্চ করেছে গুরুগ্রামের টেলিকম কোম্পানিটি। 169 টাকা প্রিপেড প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন। কয়েকদিন আগে Vodafone একই প্ল্যান লঞ্চ করেছিল।

448 টাকা প্ল্যানে এবার Airtel গ্রাহকরা পাবেন দিনে 1.5GB ডাটা। সাথে থাকছে আনলিমিটেড কল ও দিনে 100 টি SMS এর সুবিধা। 448 টাকা প্ল্যানের ভ্যালিডিটি 82 দিন। অর্থাৎ 448 টাকা প্ল্যানে মোট 123GB ডাটা ব্যবহার করা যাবে। আগে এই প্ল্যানে দিনে 1GB ডাটা ব্যবহার করা যেত।

Advertisement

ডাটা সুবিধা বাড়লেও 448 টাকা প্ল্যানে কলিং এ একই সুবিধা থাকছে। পরিবর্তনের পরেও 448 টাকা প্ল্যানে Airtel গ্রাহকরা আনলিমিটেড লোকাল, ন্যাশানাল ও রোমিং কল করতে পারবে। সাথে প্রতদিন বিনামূল্যে 100 টি  SMS ব্যবহার করা যাবে। আগেই জানানো হয়েছে 448 টাকা প্ল্যানের ভ্যালিডিটি 82 দিন।

গত সপ্তাহে 169 টাকা প্রিপেড প্ল্যান লঞ্চ করেছিল Airtel। 169 টাকা প্ল্যানে Airtel গ্রাহকরা দিনে 1GB ডাটা ব্যবহার করতে পারবেন। এর সাথেই থাকছে আনলিমিটেড লোকাল, ন্যাশানাল ও রোমিং কলের সুবিধা। আর থাকছে দিনে 100 টি SMS। এই প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন। সম্প্রতি 169 টাকা প্ল্যান লঞ্চ করেছে Vodafone। Vodafone –এর 169 টাকা প্ল্যানে দিনে 1GB ডাটার সাথেই একই সুবিধা পাওয়া যায়। এই প্ল্যানের ভ্যালিডিটিও 28 দিন।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Bharti Airtel, Airtel Rs 448 recharge, Airtel
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. বুধবার লঞ্চের আগেই Apple Foldable iPhone-এর দাম ও স্পেসিফিকেশন ফাঁস
  2. BGMI নতুন করে আরও 50টি রিডিম কোড প্রকাশ করল, এবারের রিওয়ার্ডে বড় চমক
  3. iPhone 18 Pro সিরিজের সঙ্গে 7 ইঞ্চি টাচস্ক্রিনের নতুন HomePod? আগামী সপ্তাহের Apple ইভেন্টে বড় চমক
  4. GPT 6 Astra: বিশ্বের সবচেয়ে উন্নত AI মডেল প্রকাশ করল OpenAI, শুরু হবে AGI-এর যুগ?
  5. Poco X8 Power ভারতে 10,000mAh ব্যাটারি-সহ লঞ্চ হল, বাজারে এল নতুন X8 মডেলও
  6. Infinix Hot 70 Pro 5G ভারতে অভিনব ফিচারের সঙ্গে লঞ্চ হল, ফোনের পিছনে দেখা যাবে অ্যানিমেশন
  7. iPhone 18 Pro সিরিজে ফিরতে পারে সিলভার
  8. Vivo V80 Lite 5G: চীনের বাইরে ভিভোর প্রথম 10,000mAh ব্যাটারিযুক্ত স্মার্টফোন লঞ্চ হল
  9. পুজোর আগে Airtel-এর উপহার, 1 বছর বিনামূল্যে Super Duolingo সাবস্ক্রিপশন
  10. Mivi One 5G: মিভির প্রথম 5G ফোন এই তারিখ লঞ্চ হচ্ছে, দাম 15,000 টাকার নিচে থাকবে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.