করতে হবে না রিচার্জ, লকডাউনে মানবিক সিদ্ধান্ত নিল Airtel ও Vodafone

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 18 এপ্রিল 2020 18:30 IST
হাইলাইট
  • 3 মে পর্যন্ত সব গ্রাহকের ইনকামিং পরিষেবা চালু থাকবে
  • সিদ্ধান্ত নিয়েছে Airtel ও Vodafone Idea
  • বৈধতা বাড়লেও অতিরিক্ত টকটাইম পাবেন না গ্রাহক

3 মে পর্যন্ত গোটা দেশে লকডাউন চলবে

3 মে পর্যন্ত সারা দেশে লকডাউন চলবে। তাই 3 মে পর্যন্ত সব গ্রাহকের ইনকামিং পরিষেবা চালু থাকবে। সম্প্রতি এই সিদ্ধান্ত নিয়েছে Airtel ও Vodafone Idea। অর্থাৎ লকডাউনের সময় কোন গ্রাহকের প্ল্যান শেষ হয়ে গেলেও ইনকামিং কল পরিষেবা চালু থাকবে। লকডাউনের প্রথম ধাপেও বৈধতা বাড়িয়েছিল টেলিকম কোম্পানিগুলি। সেই সময় ফিচার ফোন গ্রাহকদের বিনামূল্যে 10 টাকা টকটাইম দিয়েছিল Airtel ও Vodafon Idea। দ্বিতীয় ধাপে ভ্যালিডিটি বাড়লেও অতিরিক্ত টকটাইম পাবেন না গ্রাহক।

Airtel জানিয়েছে কম আয়ের জন্য লকডাউনের সময় প্রায় 3 কোটি গ্রাহক রিচার্জ করতে পারছেন না। এই সব গ্রাহকের ইনকামিং কল পরিষেবা চালু থাকবে বলে জানিয়েছে গুরুগ্রামের কোম্পানিটি। ভোডাফোন জানিয়েছে প্রায় 9 কোটি গ্রাহক এই মুহূর্তে রিচার্জ করতে পারছেন না। যদিও শুধুমাত্র ফিচার ফোন গ্রাহকদের বিনামূল্যে অতিরিক্ত ইনকামিং কল পরিষেবা দিচ্ছে Vodafone Idea। স্মার্টফোন গ্রাহকদের প্ল্যান শেষ হলে ইনকামিং কল পরিষেবা বন্ধ হয়ে যাবে।

Advertisement

অতিরিক্ত বৈধতা দিলেও এবার কোন বিনামূল্যে কোন টকটাইম ও ডেটা পাবেন না গ্রাহক। আউটগোইং ভয়েস কল করতে অথবা ডেটা ব্যবহারের জন্য রিচার্জ করতে হবে। অনেকেই অনলাইনে রিচার্জ করতে পারেন না বলে সম্প্রতি অন্য গ্রাহকের ফোন রিচার্জ করে দিলে বিশেষ ক্যাশব্যাক দিচ্ছে টেলিকম কোম্পানিগুলি। এছাড়াও এটিএম থেকে রিচার্জের সুবিধা নিয়ে এসেছে একাধিক কোম্পানি।

সম্প্রতি গোটা দেশের 22টি সার্কেলে ডবল ডেটা অফার দিচ্ছিল Vodafone Idea। অফারে কাট ছাঁট করে এবার 14টি সার্কেলে ডবল ডেটা অফার দিচ্ছে কোম্পানিটি। 249 টাকা, 399 টাকা ও 599 টাকা প্ল্যানে এই অফার প্রযোজ্য। ডবল ডেটা অফারে এই তিনটি প্ল্যানেই অতিরিক্ত 1.5GB ডেটা দিচ্ছে Vodafone Idea।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. OnePlus Nord 7: ওয়ানপ্লাসে এবার RGB লাইট, নতুন নর্ড ফোনের ডিজাইন ঘিরে চর্চা
  2. 350 কোটির বেশি পাসওয়ার্ড, ইউজারনেম, ডকুমেন্ট অনলাইনে ফাঁস, উদ্বেগ বিশ্বজুড়ে
  3. WhatsApp ওয়েব ব্যবহারে হ্যাকিংয়ের ঝুঁকি, এই কাজগুলো না করলে বিপদ
  4. BGMI Air এখন Android ফোনে খেলার সুযোগ, কীভাবে ডাউনলোড করবেন?
  5. AI এতটাই শক্তিশালী যে প্রকাশ করলেই বিপদ, নতুন মডেল নিয়ে উদ্বেগে OpenAI ও Anthropic
  6. Motorola Edge 70 Neo: 35 হাজারের কমে মোটোরোলার নতুন ফোন হাজির
  7. Jio-র হ্যাপি নিউ ইয়ার অফারে 15 টাকা থেকে আনলিমিটেড 5G, আর কী সুবিধা
  8. বিশ্বজুড়ে একের পর এক রেকর্ড ভেঙে GTA 6 এবার নিষেধাজ্ঞার মুখে
  9. Nvidia-র CEO পদে ফিরলেন জেনসেন হুয়াং, বড় সিদ্ধান্ত মার্কিন চিপ নির্মাতার
  10. Samsung Galaxy S27 Pro লিস্টেড হল ভারতের BIS ওয়েবসাইটে, 200MP ট্রিপল ক্যামেরা থাকতে পারে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.