Jio, Airtel, ও BSNL-এর সবচেয়ে সস্তা ব্রডব্যান্ড প্ল্যান, 399 টাকা থেকে দাম শুরু

Jio, Airtel, এবং BSNL-এর সবচেয়ে সস্তা ব্রডব্যান্ড প্ল্যানের তুলনা দেখে নিন।

Jio, Airtel, ও BSNL-এর সবচেয়ে সস্তা ব্রডব্যান্ড প্ল্যান, 399 টাকা থেকে দাম শুরু

Photo Credit: Airtel

Jio offers its Rs 399 broadband plan as the cheapest option

হাইলাইট
  • Jio তাদের 399 টাকার প্ল্যানে 30Mbps স্পিড অফার করে
  • Airtel-এর 499 টাকার প্ল্যানে ইন্টারনেটের গতি 40Mbps
  • BSNL তাদের 499 টাকার প্ল্যানে 60Mbps স্পিড দিচ্ছে
বিজ্ঞাপন

ডাউনলোড এবং আপলোড স্পিড বেশি থাকার ফলে অনেকেই বাড়িতে ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন নিতে চান। এটি সাধারণ ওয়্যারলেস বা মোবাইল ইন্টারনেটের তুলনায় বেশি স্থিতিশীল ও নির্ভরযোগ্য। ভিডিও স্ট্রিমিং এবং অনলাইন গেম খেলতেও সুবিধাজনক। বর্তমানে ভারতে ওয়্যার্ড ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবার জগতে Reliance Jio, Bharti Airtel, ও BSNL, তিনটি টেলিকম সংস্থারই উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে। গ্রাহক টানতে তিন কোম্পানিই প্রতিযোগিতামূলক দামে বিভিন্ন প্ল্যান অফার করে। প্রতিটি টেলিকম সংস্থার প্ল্যানেই আলাদা কিছু সুবিধা রয়েছে। আজকের প্রতিবেদনে Jio, Airtel, এবং BSNL-এর সবচেয়ে কম খরচের ব্রডব্যান্ড প্ল্যানের খুঁটিনাটি তুলে ধরা হল।

Jio-র 399 টাকার ব্রডব্যান্ড প্ল্যান

রিলায়েন্স জিওর সবচেয়ে সস্তা ব্রডব্যান্ড প্ল্যানের দাম 399 টাকা। এই প্ল্যানে সর্বোচ্চ 30এমবিপিএস গতিতে ইন্টারনেট ব্যবহারের সুবিধা পাওয়া যায়। প্রত্যেক মাসে সর্বোচ্চ 3.3 টেরাবাইট ডেটা সরবরাহ করবে কোম্পানি। এতে দেশের বিভিন্ন প্রান্তে আনলিমিটেড ভয়েস কলও করা যায়। তবে ল্যান্ডলাইন ব্যবহার করতে হলে গ্রাহককে আলাদা ফোন কিনতে হবে। মনে রাখবেন, প্ল্যানের দামের সঙ্গে অতিরিক্ত GST দিতে হবে।

Airtel-এর 499 টাকার ব্রডব্যান্ড প্ল্যান

কলকাতা সার্কেলে এয়ারটেলের সবচেয়ে সস্তা ব্রডব্যান্ড প্ল্যানের দাম 499 টাকা। এই প্ল্যানেও প্রতি মাসে সর্বোচ্চ 3.3 টিবি ডেটা ব্যবহার করা যায়। অতিরিক্ত পরিষেবার মধ্যে রয়েছে Google One এবং 12 মাসের জন্য ফ্রি Adobe Express Premium সাবস্ক্রিপশন। এই প্ল্যানে সর্বোচ্চ 40এমবিএস গতির ইন্টারনেট উপলব্ধ। এখানেও প্ল্যানের দামের সঙ্গে অতিরিক্ত জিএসটি দিতে হবে।

BSNL-এর 499 টাকার প্ল্যান

দেশের প্রত্যন্ত গ্রামীণ এলাকাতেও বিএসএনএলের ব্রডব্যান্ড পরিষেবা পৌঁছে গিয়েছে। রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থাটি দেশের প্রচুর সার্কেলে 499 টাকার থেকেও কম দামের প্ল্যান অফার করে, যেমন 259 ও 399। তবে এই প্ল্যানগুলো মূলত গ্রামের জন্য ও সর্বত্র উপলব্ধ নয়। 499 টাকার প্ল্যানটি বিএসএনএলের বেস ব্রডব্যান্ড প্ল্যান। এটি সব জায়গাতেই পাওয়া যায়।

প্ল্যানটিতে সর্বোচ্চ 60এমপিএস গতিতে ইন্টারনেট ব্যবহার করা যায়। এখানেও প্রতি মাসে 3.3 টিবি ডেটা ক্যাপ আছে। সংস্থা IFTV পরিষেবাও অফার করছে, যেখানে পাঁচশোর বেশি ফ্রি টু এয়ার চ্যানেল দেখা যায়। 499 টাকা ছাড়াও আলাদা করে জিএসটি প্রযোজ্য হবে। দ্রুতগতির ইন্টারনেট ও বিনোদনের জন্য তিনটি প্ল্যানের মধ্যে BSNL-এর ব্রডব্যান্ড এগিয়ে।

প্রসঙ্গত, এখন গ্রাম, মফস্বল, ও শহরে স্থানীয় কেবল অপারেটররাও আলাদা করে ব্রডব্যান্ড পরিষেবা দিতে শুরু করেছে। সেই সমস্ত সংস্থাগুলির প্ল্যানও যথেষ্ট প্রতিযোগিতামূলক। অনেক ক্ষেত্রেই কম খরচে ভাল পরিষেবা পাওয়া যাচ্ছে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. iPhone 18 এই বছর বাজারে না আসার কারণ প্রকাশ্যে, নেপথ্যে Samsung?
  2. 2027 সালের শুরুতে তিন দুর্ধর্ষ ফোন ভারতে আনছে Xiaomi, দাম কত হবে
  3. দোকানে UPI-এর QR কোড ও সাউন্ডবক্স বসালে 1,000 টাকার উপর ভর্তুকি, নতুন স্কিম আনছে সরকার
  4. স্মার্টফোনে ক্যামেরায় বিপ্লব ঘটাবে নতুন প্রযুক্তি, দিশা দেখাচ্ছে ইজরায়েলের স্টার্টআপ
  5. চাপের মুখে Nvidia থেকে ইস্তাফা দিলেন জেনসেন হুয়াং, নতুন CEO Apple কর্তা?
  6. বিশ্বজুড়ে অচল Microsoft-এর পরিষেবা, ভোগান্তিতে লাখ লাখ ব্যবহারকারী
  7. iQOO 16R ফোনের ভারতে আসা নিশ্চিত, 10,000mAh ব্যাটারি থাকতে পারে
  8. দীপাবলিতেও মুখ থুবড়ে পড়ল স্মার্টফোন বিক্রি, মন্দার বাজারেও মুচকি হাসি অ্যাপলের
  9. Vivo X500 সিরিজ নভেম্বর 26 ভারতে লঞ্চ হচ্ছে, ক্যামেরায় বাজার কাঁপাবে
  10. Google বানাচ্ছে Hydrogen AI মডেল, গতি ও দক্ষতায় চ্যাটজিপিটিকে টেক্কা?
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »