ফ্রি NetFlix থেকে Prime Video, সস্তায় Vi, Jio, ও Airtel-এর সেরা OTT প্ল্যানের খোঁজ

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 2 অগাস্ট 2026 15:00 IST
হাইলাইট
  • Jio, Vi, ও Airtel আলাদা OTT সাবস্ক্রিপশন প্ল্যান অফার করে
  • Jio ও Vi-এর 200 টাকার প্ল্যানে একাধিক OTT ও আনমিলিটেড 5G অর্ন্তভুক্ত
  • Airtel তাদের 279 টাকার প্ল্যানে নেটফ্লিক্স ও জিওহটস্টার সুপার অফার করছে

Best cheap recharge plans with OTT subscriptions

আগে মোবাইল রিচার্জ প্ল্যানে শুধু টকটাইম অর্ন্তভুক্ত থাকত। ডেটার জন্য আলাদা প্যাক কিনতে হত। Jio আসার পর থেকে একটি প্ল্যানেই আনলিমিটেড কলিং এবং দৈনিক বা মাসিক ডেটার সুবিধা পাওয়া যাচ্ছে। অনলাইনে কনটেন্টের রমরমা বাড়ার সঙ্গে সঙ্গে এখন Jio, Vodafone Idea (Vi), এবং Airtel আলাদাভাবে OTT সাবস্ক্রিপশন প্ল্যান চালু করেছে। ফলে প্রতিটি স্ট্রিমিং অ্যাপের জন্য আলাদাভাবে রিচার্জের দরকার হচ্ছে না। মাসে মাসে প্রচুর টাকা সাশ্রয় হচ্ছে গ্রাহকদের। এই প্রতিবেদনে জিও, ভি, ও এয়ারটেলের সেরা সস্তার ওটিটি প্ল্যানগুলির সন্ধান রইল, যা কম খরচে ননস্টপ বিনোদন সরবরাহ করবে।

Jio-এর 200 টাকার OTT প্ল্যান

200 টাকার এই Jio প্রিপেইড প্ল্যানে Prime Video Mobile Editon, YouTube Premium, ও JioHotstar Mobile অর্ন্তভুক্ত আছে। ইউটিউব এবং প্রাইম ভিডিও সাবস্ক্রিপশন MyJio অ্যাপ থেকে ক্লেইম করতে হবে। Sony LIV, ZEE5, Discovery+, Sun NXT, Kanchha Lannka, Planet Marathi, Lionsgate Play, Chaupal, Hoichoi, FanCode, Times Play, এবং Tarang Plus সরাসরি JioTV মোবাইল অ্যাপে অ্যাক্সেস করা যাবে।

এছাড়াও, JioTV মোবাইল অ্যাপের মাধ্যমে 1,000+ প্রিমিয়াম লাইভ টিভি চ্যানেল দেখতে পাবেন গ্রাহকরা। যার মধ্যে রয়েছে JioStar, Sun TV Network, Sony Entertainment, Warner Bros, Discovery, ETV, ইত্যাদি। প্ল্যানে 30 জিবি হাই-স্পিড ডেটা অর্ন্তভুক্ত থাকছে। নির্বাচিত গ্রাহকদের জন্য আনলিমিটেড 5G ডেটা দেওয়া হচ্ছে। এটি একটি অ্যাড-অন প্ল্যান যার ভ্যালিডিটি 28 দিন। এতে কলিংয়ের সুবিধা নেই।

Vi-এর 200 টাকার OTT প্ল্যান

ভোডাফোন আইডিয়া বা ভি-র 200 টাকার প্ল্যানেও জিও-র মতো OTT স্ট্রিমিং, লাইভ টেলিভিশন, এবং মোবাইল ডেটা অর্ন্তভুক্ত আছে। এটি Vi Movies & TV অ্যাপের মাধ্যমে JioHotstar, SonyLIV, FanCode, Lionsgate Play, ZEE5, Atrangi, Klikk, Chaupal, Addatimes, Kanccha Lannka, Playflix, OTTplay, ShemarooMe, TimesPlay, Pocket Films, YuppTV, এবং NextGTV-এর মতো ওটিটি প্ল্যাটফর্মের অ্যাক্সেস দেবে।

প্ল্যানে 30 জিবি 4G ডেটা দেওয়া হচ্ছে। তবে যেখানে যেখানে 5G পরিষেবা উপলব্ধ, সেখানে যোগ্য গ্রাহকরা আনলিমিটেড 5G ডেটা উপভোগ করতে পারবে। Vi ওটিটি সাবস্ক্রিপশন একসঙ্গে সর্বাধিক চারটি ডিভাইসে ব্যবহার করতে দেবে। এছাড়াও, সাপোর্টেড ওটিটি প্ল্যাটফর্মগুলোতে একই সময়ে দুটো স্ক্রিনে কনটেন্ট দেখা যাবে।

Advertisement

Airtel-এর 279 টাকার OTT প্ল্যান 

279 টাকার প্ল্যানে 30 দিনের জন্য 30 জিবি ডেটা দিচ্ছে এয়ারটেল। এটি নেটফ্লিক্স বেসিক, জিওহটস্টার সুপার, এবং জি-ফাইভ (ZEE5) প্রিমিয়াম অর্ন্তভুক্ত আছে। একইসঙ্গে, ফ্রি Airtel Xtream Play সাবস্ক্রিপশনের মাধ্যমে SonyLIV-সহ 15টি OTT প্ল্যাটফর্মের অ্যাক্সেস মিলবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  2. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  3. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  4. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  5. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  6. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  7. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  8. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  9. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
  10. পুজোর আগে Samsung ফোনে বড় ছাড়, Flipkart Big Billion Days 2026 সেলের অফার প্রকাশ্যে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.