মূল্যবৃদ্ধির বাজারে এবার এসএমএস করলেও 6 পয়সা ক্যাশব্যাক দিচ্ছে BSNL

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 21 নভেম্বর 2019 09:44 IST
হাইলাইট
  • “ACT 6 paisa” লিখে 9478053334 নম্বরে এসএমএস করতে হবে
  • 31 ডিসেম্বর পর্যন্ত চলবে এই অফার
  • কলের সাথেও মিনিটে 6 পয়সা ক্যাশব্যাক দিচ্ছে কোম্পানি

31 ডিসেম্বর পর্যন্ত এই অফার চলবে

অক্টোবর মাসে ফোন করলে গ্রাহককে 6 পয়সা ক্যাশব্যাক দেওয়ার ঘোষণা করেছিল ভারত সঞ্চার নিগম লিমিটেড। এবার 6 পয়সা অফার আরও সহজ করলো BSNL। এতদিন শুধুমাত্র কল করলে 6 পয়সা ক্যাশব্যাক পাওয়া যাচ্ছিল। এবার এসএমএস করলেও 6 পয়সা ক্যাশব্যাক দেবে রাষ্ট্রায়ত্ত কোম্পানিটি। আরও বেশি গ্রাহকের কাছে ক্যাশব্যাকের সুবিধা পৌঁছে দিতে এই অফার এনেছে কোম্পানিটি। 6 পয়সা অফার ছাড়াও গ্রাহকের জন্য একগুচ্ছ নতুন অফার আনবে BSNL।

“ACT 6 paisa” লিখে 9478053334 নম্বরে এসএমএস করে দিলে যে কোন BSNL গ্রাহকের ফোনে এই অফার চালু হয়ে যাবে। আগে অন্তত পাঁচ মিনিট আউটগোইং কল করলে গ্রাহককে প্রতি মিনিটে 6 পয়সা ক্যাশব্যাক দিচ্ছিল রাষ্ট্রায়ত্ত কোম্পানিটি।

BSNL ল্যান্ডলাইন, ব্রডব্যান্ড আর ফাইবার কানেকশনের গ্রাহকরা এই অফারের সুবিধা পাবেন। 31 ডিসেম্বর পর্যন্ত চলবে এই অফার।

সম্প্রতি আউটগোইং কল করার জন্য জিও গ্রাহকদের মিনিটে 6 পয়সা দিতে হচ্ছে। এর পরেই আউটগোইং কল করলে গ্রাহককে মিনিটে 6 পয়সা ক্যাশব্যাক দেওয়ার ঘোষণা করে BSNL। যদিও এই জন্য অন্তত পাঁচ মিনিট আউটগোইং কল করতে হবে।

এছাড়াও সম্প্রতি 998 টাকা প্রিপেড প্ল্যান লঞ্চ করেছিল BSNL। এই প্ল্যানে দিনে 2GB ডেটা ব্যবহার করা যাবে। প্ল্যানের বৈধতা 210 দিন। যদিও 998 টাকা প্ল্যানের সাথে কোন কলিং অথবা এসএমএসের সুবিধা থাকছে না। দিনে 2GB ডেটা ছাড়াও এই প্ল্যানের সাথে দুই মাস বিনামূল্যে পার্সোনালাইজড রিংব্যাক টোন ব্যবহার করা যাবে।

Advertisement

আরও পড়ুন:

মিনিটে 6 পয়সা খরচ করতে হবে না! উল্টে ফোন করলে আপনাকে মিনিটে 6 পয়সা দেবে BSNL

অবশেষে আসরে নামল Jio, শীঘ্রই কল ও ডেটার দাম বাড়াবে মুকেশ আম্বানির কোম্পানি

Advertisement

ডিসেম্বর থেকেই দাম বাড়ছে, এবার জানিয়ে দিল Airtel

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Xiaomi 18 Fold লঞ্চ হল 200MP Leica ক্যামেরা ও 7.58 ইঞ্চি ফোল্ডেবল ডিসপ্লের সঙ্গে
  2. সেপ্টেম্বরে ভারতে আসছে ওয়ানপ্লাসের সবচেয়ে সস্তা ফোন OnePlus N6 Lite
  3. ভারতে 10,000mAh ব্যাটারির সঙ্গে Oppo F35 Pro শীঘ্রই লঞ্চ হতে পারে
  4. Motorola Edge 70 Neo ভারতে লঞ্চের ঘোষণা হল, ছোট ফোনে মিলতে পারে বড় ফিচার
  5. কাল থেকে বহু ফোনে WhatsApp বন্ধ হয়ে যাচ্ছে, আপনার ডিভাইসে কি চলবে? দেখুন
  6. iQOO Z11xa 5G ভারতে 32MP সেলফি ক্যামেরা ও 7,200mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হয়েছে
  7. 10 বছর পূর্তিতে 120 জিবি ডেটা ফ্রি-তে দিচ্ছে Jio, কীভাবে পাবেন জেনে নিন
  8. 10,000 টাকা ছাড়ে পাওয়া যাচ্ছে 200MP ক্যামেরার Vivo স্মার্টফোন, অফার কোথায় দেখুন
  9. বুধবার লঞ্চের আগেই Apple Foldable iPhone-এর দাম ও স্পেসিফিকেশন ফাঁস
  10. BGMI নতুন করে আরও 50টি রিডিম কোড প্রকাশ করল, এবারের রিওয়ার্ডে বড় চমক
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.