Jio কে টেক্কা দিতে নতুন সিম কার্ড নিয়ে এল BSNL

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 6 জুলাই 2019 14:33 IST
হাইলাইট
  • এই সিম কার্ডে থাকছে 20,000 সেকেন্ড ভয়েস কল আর 1.5GB ডেটা
  • এই সিম কার্ডের ভ্যালিডিটি 10 দিন
  • 15 অগাস্ট পর্যন্ত এই সিম কার্ড কেনা যাবে

অমরনাথ যাত্রীদের জন্য 'যাত্রা' সিম কার্ড নিয়ে এল BSNL

সম্প্রতি অমরনাথ যাত্রীদের জন্য নতুন প্ল্যান নিয়ে এসেছিল Jio। 102 টাকা প্ল্যানে সাত দিন ভ্যালিডিটি পাওয়া যাচ্ছে। এবার Jio কে টেক্কা দিতে অমরনাথ যাত্রীদের জন্য নতুন ‘যাত্রা' সিম কার্ড নিয়ে এল ভারত সঞ্চার নিগম লিমিটেড। এই সিম কার্ড ব্যবহার করে 20,000 সেকেন্ড (প্রায় 333 মিনিট) ভয়েস কল আর 1.5GB ডেটা ব্যবহার করা যাবে। যাত্রা সিম কার্ডের ভ্যালিডিটি 10 দিন। জম্মু ও কাশ্মীরের বিভিন্ন পর্যটন সেন্টার থেকে এই সিম কার্ড কাওয়া যাচ্ছে। 15 অগাস্ট পর্যন্ত তীর্থযাত্রীরা এই সিম কার্ড ব্যবহার করতে পারবেন।

জুম্মু ও কাশ্মীরের লখমপুর বেস ক্যাম্প, ভগবতী নগর জম্মু বেস ক্যাম্প সহ একাধিক জায়গা থেকে BSNL যাত্রা সিম কার্ড পাওয়া যাবে। এছাড়াও শ্রীনগরের নওগ্রাম থেকে পাওয়া যাবে এই সিম কার্ড।

BSNL যাত্রা সিম কার্ডের জন্য 230 টাকা খরচ হবে। এই সিম কার্ডে থাকছে 20,000 সেকেন্ড টকটাইম আর 1.5GB ডেটা। এই সিম কার্ডের ভ্যালিডিটি 10 দিন।

যাত্রা সিম কার্ড কিনতে গ্রাহককে সঠিক ডকুমেন্ট দেখাতে হবে। সাথে লাগবে একটি পাসপোর্ট সাইজ ছবি। এছাড়াও শ্রী অমরনাথজি শ্রাইন বোর্ড রেজিস্ট্রেশন কাগজের ফটোকপি জমা দিতে হবে।

সম্প্রতি অমরনাথ যাত্রীদের জন্য নতুন প্রিপেড প্ল্যান নিয়ে এসেছে Jio। জম্মু ও কাশ্মীর সার্কেলে এই প্ল্যান লঞ্চ হয়েছে। 102 টাকা প্ল্যানে আনলিমিটেড কলিং এর সাথেই থাকছে দিনে 100 টি SMS ব্যবহারের সুবিধা। এই প্ল্যানের ভ্যালিডিটি 7 দিন। এই প্ল্যানের সাথে রোজ 500MB ডেটা ব্যবহার করতে দেবে মুকেশ আম্বানির কোম্পানি।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  2. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  3. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
  4. পুজোর আগে Samsung ফোনে বড় ছাড়, Flipkart Big Billion Days 2026 সেলের অফার প্রকাশ্যে
  5. Apple Pay অবশেষে ভারতে চালু হল, UPI-এর থেকে কতটা আলাদা জানুন
  6. iQOO 16 লঞ্চ হল, চোখ কপালে তোলার মতো ফিচার্স নিয়ে বাজারে নয়া ফ্ল্যাগশিপ
  7. MRP-র এবার আসল দাম ফাঁস, দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 কিনতে কত খরচ
  8. 39,999 টাকায় Google Pixel স্মার্টফোন, Flipkart বিগ বিলিয়ন ডেজে বেস্ট অফার
  9. Lava Shark 2 Pro 5G সস্তায় 50MP AI ক্যামেরা ও 6,000mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হল
  10. Oppo K14 Plus 5G ভারতে 8,000mAh ব্যাটারি, 144Hz অ্যামোলেড স্ক্রিন, 50MP OIS ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.