2,399 টাকায় নতুন প্রিপেড প্ল্যান নিয়ে এল BSNL

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 25 মে 2020 17:51 IST
হাইলাইট
  • 2,399 টাকা প্রিপেড প্ল্যান নিয়ে এল BSNL
  • 600 দিন ভ্যালিডিটি পাওয়া যাবে
  • প্রতিদিন 250 মিনিট টকটাইম থাকছে

2,399 টাকায় নতুন প্রিপেড প্ল্যান নিয়ে এল BSNL। এই প্ল্যানে 600 দিন ভ্যালিডিটি পাওয়া যাবে। কোম্পানির ছত্তিশগড় সার্কেলের টুইটার অ্যাকাউন্ট থেকে নতুন প্ল্যানের খবর জানানো হয়েছে। এই প্ল্যানে প্রতিদিন 250 মিনিট ভয়েস কল করা যাবে। যদিও কোন ডেটা ব্যবহারের সুবিধা থাকছে না। গোটা দেশের BSNL গ্রাহকরা এই প্ল্যান ব্যবহার করতে পারবেন। প্রথম 60 দিন বিনামূল্যে BSNL Tunes ব্যবহার করা যাবে।

কোম্পানির ছত্তিশগড় সার্কেলের টুইটার অ্যাকাউন্ট থেকে জানানো হয়েছে 2,399 টাকা রিচার্জে BSNL প্রিপেড গ্রাহকরা 600 দিন ভ্যালিডিটি পাবেন। প্রতিদিন গোটা দেশের যে কোন নম্বরে 250 মিনিট ভয়েস কল করা যাবে। সঙ্গে প্রতিদিন 100 এসএমএস ব্যবহার করা যাবে। যদিও এই প্ল্যানের সঙ্গে কোন ডেটা ব্যবহার করা যাবে না।

Advertisement

এই প্ল্যানে ডেটা ব্যবহারের জন্য প্রতি এমবি ডেটার জন্য 25 পয়সা খরচ হবে। দৈনিক ভয়েস কলের সীমা অতিক্রম করলে লোকাল কলে মিনিটে 1 টাকা ও ন্যাশানাল কলে মিনিটে 1.3 টাকা খরচ হবে। সঙ্গে প্রথম 60 দিন বিনামূল্যে BSNL Tunes ব্যবহারের সুবিধা থাকছে। এই জন্য মাসে 42 টাকা খ্রুচ হয়।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: BSNL, BSNL Rs 2399 pre paid plan
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. দারুণ খবর, UPI পেমেন্টে এখনই বসছে না মাসুল, স্বস্তির নিঃশ্বাস আমজনতার
  2. Muse Wonder: মেটার প্রথম ফ্রন্টিয়ার AI মডেল রিলিজ হল, ওপেনএআই ও অ্যানথ্রপিক-কে দেবে টেক্কা
  3. Oppo Find X10 সিরিজের ভারতে লঞ্চের তারিখ ঘোষণা হল, প্রথমবার দেশে তিনটি 200MP ক্যামেরার ফোন
  4. 50,000 টাকার মধ্যে ভাল ল্যাপটপ চাই? Amazon ও Flipkart দিচ্ছে বাম্পার ছাড়
  5. OnePlus 16 ঝড় তুলে লঞ্চ হল, 185Hz গেমিং ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা, 9,000mAh ব্যাটারি রয়েছে
  6. Oppo Pad Mini এবং Enco X4 শীঘ্রই আসছে ভারতে, ফিচার্স প্রকাশ করা হল
  7. Oppo Find X10 সিরিজের ভারতে লঞ্চ হওয়ার তারিখ ও দাম প্রকাশ্যে চলে এল
  8. আগামীকাল Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট, আইফোন নয়, তাহলে এবার চমক কীসে?
  9. Apple ফেস্টিভ সেল শুরু, 15,000 টাকা ছাড় আইফোন-ম্যাকে, আলপনার নকশায় AirPods 5
  10. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.