202 টাকায় 32 দিন মেয়াদ, 1 লাখের ফ্রি ইন্সুরেন্স, BSNL আনল নয়া রিচার্জ প্ল্যান

BSNL এর 202 টাকা দামের রিচার্জ প্ল্যানের ভ্যালিডিটি 32 দিন।

202 টাকায় 32 দিন মেয়াদ, 1 লাখের ফ্রি ইন্সুরেন্স, BSNL আনল নয়া রিচার্জ প্ল্যান

Photo Credit: BSNL

BSNL Rs 202 prepaid plan comes with 32 days of service validity

হাইলাইট
  • BSNL 202 টাকার রিচার্জ প্ল্যানের মেয়াদ 32 দিন
  • এটি 300 মিনিট কলিং, 5 জিবি ডেটা, ও 100টি ফ্রি SMS অফার করছে
  • BSNL প্ল্যানটির সাথে 1 লাখ টাকা দুর্ঘটনা বীমা দিচ্ছে
বিজ্ঞাপন

BSNL ভারতে ব্যবসা করা টেলিকম সংস্থাগুলির মধ্যে  সবচেয়ে সস্তায় রিচার্জ প্ল্যান অফার করে। নামের প্রতি সুনাম বজায় রেখে এবার 202 টাকা দামের একটি চমৎকার প্রিপেইড রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থাটি। প্ল্যানটির সবচেয়ে বড় চমক হল 32 দিনের ভ্যালিডিটি। এতে ভয়েস কল করা, ডেটা ব্যবহার, এবং SMS পাঠানোর সুবিধা মিলবে। এটি কমপ্লিমেন্টারি ইন্সুরেন্সের সঙ্গে এসেছে। অতিরিক্ত প্রিমিয়াম না দিয়েই দুর্ঘটনায় মৃত্যুর ক্ষেত্রে 1 লাখ টাকা পর্যন্ত বিমা পাওয়া যাবে। এছাড়াও, গ্রাহকরা সাইবার জালিয়াতির সম্মুখীন হলে সর্বোচ্চ 10,000 টাকা কভার পাবে।

BSNL 202 প্ল্যানের খুঁটিনাটি

বিএসএনএল 202 প্রিপেইড প্ল্যানে 300 মিনিট বা 5 ঘন্টা ভয়েস কল করা যাবে। 5 জিবি পর্যন্ত ইন্টারনেট ব্যবহার করতে পারবে গ্রাহকরা। ফেয়ার ইউজেস পলিসি (FUP) ডেটার নির্ধারিত সীমা শেষ হয়ে গেলে ইন্টারনেটের গতি কমে 40 Kbps-এ নেমে আসবে। প্ল্যানটিতে মোট 100টি ফ্রি এসএমএস অর্ন্তভুক্ত আছে।

বর্তমানে ভয়েস প্ল্যানে এত কম খরচে এমন মেয়াদের প্ল্যান অন্য কেউ দিচ্ছে না। যারা সীমিত পরিমাণে ভয়েস কলিং, ইন্টারনেট ডেটা, ও এসএমএস ব্যবহার করতে চান, তাদের জন্য প্ল্যানটি উপযুক্ত হতে পারে। এই ভয়েস ভাউচার এখন BSNL এর ওয়েবসাইট ও Self Care অ্যাপে দেখা যাচ্ছে। দেশের সমস্ত টেলিকম সার্কেলে প্ল্যানটি উপলব্ধ করা হয়েছে।

প্রসঙ্গত, বিনামূল্যে বিমা দেওয়ার জন্য দ্য ওরিয়েন্টাল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের সঙ্গে হাত মিলিয়েছে বিএসএনএল। এক লাখ টাকার দুর্ঘটনা বিমা সড়ক দুর্ঘটনা, আগুনে পুড়ে যাওয়া, সাপের কামড়, বজ্রপাত, এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর মতো ঘটনায় পাওয়া যাবে। 

অন্য দিকে, 10,000 টাকা পর্যন্ত সাইবার ফ্রড কভারের সুবিধা পেতে গেলে গ্রাহকের BSNL মোবাইল নম্বর তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত থাকতে হবে। জালিয়াতির ঘটনা সাত দিনের মধ্যে সংস্থাকে জানালে তবেই বিমার টাকা পাওয়া যাবে। 

BSNL ব্যবহারকারীদের ইন্সুরেন্সের জন্য আলাদা করে আবেদন করতে হবে না। রিচার্জ করার 24 ঘন্টা পর স্বয়ংক্রিয়ভাবে বিমা চালু হয়ে যাবে। যতদিন প্ল্যান সক্রিয় থাকবে, ততদিন বিমার সুবিধা থাকবে। প্ল্যানের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর নতুন করে রিচার্জ না করলে বিমা বন্ধ হয়ে যাবে। এই সম্পর্কিত সমস্ত শর্তাবলী সংস্থার অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে চেক করে নিতে পারেন।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. 202 টাকায় 32 দিন মেয়াদ, 1 লাখের ফ্রি ইন্সুরেন্স, BSNL আনল নয়া রিচার্জ প্ল্যান
  2. Apple TV 4K (4th Gen) ও HomePod Mini 2 ভারতে এল, জানুন দাম-ফিচার্স
  3. Apple HomeView: লঞ্চ হল অ্যাপলের প্রথম স্মার্ট ডিসপ্লে, ভিডিও কল ও গান থেকে বাড়ির নিয়ন্ত্রণ এক পর্দায়
  4. WhatsApp স্টিকারে অডিও যোগ করার সুবিধা আসছে, চ্যাট হবে আরও মজাদার
  5. 50 হাজারে 16GB র‍্যামের দুর্দান্ত Asus AI ল্যাপটপ, Flipkart সেলে অবিশ্বাস্য অফার
  6. দারুণ খবর, UPI পেমেন্টে এখনই বসছে না মাসুল, স্বস্তির নিঃশ্বাস আমজনতার
  7. Muse Wonder: মেটার প্রথম ফ্রন্টিয়ার AI মডেল রিলিজ হল, ওপেনএআই ও অ্যানথ্রপিক-কে দেবে টেক্কা
  8. Oppo Find X10 সিরিজের ভারতে লঞ্চের তারিখ ঘোষণা হল, প্রথমবার দেশে তিনটি 200MP ক্যামেরার ফোন
  9. 50,000 টাকার মধ্যে ভাল ল্যাপটপ চাই? Amazon ও Flipkart দিচ্ছে বাম্পার ছাড়
  10. OnePlus 16 ঝড় তুলে লঞ্চ হল, 185Hz গেমিং ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা, 9,000mAh ব্যাটারি রয়েছে
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »