BSNL গ্রাহকরা কোনও অতিরিক্ত প্রিমিয়াম না দিয়েই দুর্ঘটনায় মৃত্যুর ক্ষেত্রে 1 লাখ টাকা পর্যন্ত বিমার সুবিধা পাবে।
Photo Credit: BSNL
BSNL will bundle free insurance with two recharge plans
BSNL তাদের গ্রাহকদের জন্য নতুন উদ্যোগ নিয়েছে। রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থাটি নির্বাচিত প্রিপেইড প্ল্যানের সঙ্গে বিনামূল্যে বিমার সুবিধা দেওয়ার ঘোষণা করেছে। কোনও অতিরিক্ত প্রিমিয়াম না দিয়েই দুর্ঘটনায় মৃত্যুর ক্ষেত্রে 1 লাখ টাকা পর্যন্ত ইন্সুরেন্স পাওয়া যাবে। আবার সাইবার জালিয়াতির ক্ষেত্রে সর্বোচ্চ 10,000 টাকা কভার পাবে গ্রাহকরা। বিমা পরিষেবার জন্য দ্য ওরিয়েন্টাল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের সঙ্গে হাত মিলিয়েছে বিএসএনএল। টেলিকম সংস্থাটি তাদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে একাধিক উদ্যোগ নিয়েছে। সেগুলির মধ্যে অন্যতম হল বিনামূল্যে বিমা কভারেজ। ব্রডব্র্যান্ড গ্রাহকদের জন্যেও নতুন অফার চালু করেছে তারা।
1 লাখ টাকার দুর্ঘটনা বিমার আওতায় সড়ক দুর্ঘটনা, আগুনে পুড়ে যাওয়া, সাপের কামড়, বজ্রপাত, এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর মতো ঘটনা অন্তর্ভুক্ত রয়েছে। 10,000 টাকা পর্যন্ত সাইবার ফ্রডের সুবিধা পেতে গেলে গ্রাহকের BSNL মোবাইল নম্বর তার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত থাকতে হবে। জালিয়াতির ঘটনা সাত দিনের মধ্যে সংস্থাকে জানালে তবেই বিমার টাকা পাওয়া যাবে।
ইন্সুরেন্সের জন্য বিএসএনএল গ্রাহকদের আলাদা করে আবেদন করতে হবে না। রিচার্জ করার 24 ঘন্টা পর স্বয়ংক্রিয়ভাবে বিমা চালু হয়ে যাবে। যতদিন প্ল্যান সক্রিয় থাকবে, ততদিন বিমার সুবিধা থাকবে। প্ল্যানের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর নতুন করে রিচার্জ না করলে বিমা বন্ধ হয়ে যাবে।
BSNL আপাতত STV 202 ও ST 2,449 প্ল্যানে বিমার সুবিধা দিচ্ছে। 202 টাকার প্ল্যানে 30 দিনের জন্য 300 মিনিট ভয়েস কলিং, 5 জিবি ডেটা ও 100টি এসএমএস উপলব্ধ৷ অন্য দিকে, 2,449 টাকার প্ল্যানের মেয়াদ 365 দিন। এটি আনলিমিটেড ভয়েস কলিং, প্রতিদিন 2 জিবি ডেটা, ও 100টি এসএমএস অফার করে।
বিএসএনএল ভারত ফাইবার গ্রাহকদের জন্যও একটি নতুন অপশন ঘোষণা করেছে। সংস্থা 25টির বেশি ওটিটি প্ল্যাটফর্মের তালিকা থেকে নিজের পছন্দের পরিষেবা বেছে নিতে দিচ্ছে। লিস্টে JioHotstar+, SonyLIV, ও ZEE5 ছাড়াও একাধিক আঞ্চলিক বিনোদনমূলক ওটিটি প্ল্যাটফর্ম আছে। সংস্থার CinemaPlus পোর্টাল থেকে পছন্দের অ্যাপ নির্বাচন করতে পারবে। প্রতি মাসে ওটিটি প্ল্যাটফর্ম পাল্টানো যাবে।
প্রসঙ্গত, সেপ্টেম্বরে 1 টাকার রিচার্জ অফার ফিরিয়ে এনেছে বিএসএনএল, যা আগামী অক্টোবর 12 পর্যন্ত ভ্যালিড থাকবে। গ্রাহকরা 1 টাকায় 24 দিনের জন্য দৈনিক 1 জিবি ডেটা, আনলিমিটেড ভয়েস কল, ও প্রতিদিন 100টি SMS পাঠাতে পারবে৷ অফারটি শুধুমাত্র অন্য সংস্থা থেকে বিএসএনএল-এ পোর্ট করা এবং নতুন কানেকশন নেওয়া গ্রাহকদের জন্য প্রযোজ্য।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
OnePlus Nord Buds 3r Gets Jade Mist Colour Variant in India: Price, Specifications