সব প্রিপেড রিচার্জে দুর্দান্ত অফার নিয়ে এল Idea

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 2 অগাস্ট 2019 12:12 IST
হাইলাইট
  • বিনামূল্যে অতিরিক্ত সুবিধা দিতে শুরু করল Idea
  • সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহ পর্যন্ত এই অফার চলবে
  • একাধিক রিচার্জ করলে একাধিক উপহার পাওয়া যাবে

‘হর রিচার্জ পে এক্সট্রা’ প্রিপেড অফার নিয়ে এল Idea

 সম্প্রতি সব রিচার্জের সাথে গ্রাহককে পুরস্কার দিতে শুরু করেছিল Vodafone। এরই পথে হেঁটে এবার সব রিচার্জের সাথেই গ্রাহককে বিনামূল্যে অতিরিক্ত সুবিধা দিতে শুরু করল Idea। ‘হর রিচার্জ পে এক্সট্রা' নামে এই অফারে সব প্রিপেড রিচার্জের সাথে অতিরিক্ত সুবিধা পাওয়া যাবে। সব Idea প্রিপেড রিচার্জের সাথে থাকছে আনলিমিটেড কল, ক্যাশব্যাক, অতিরিক্ত ডেটা, কলার টিউন। রিচার্জের 72 ঘন্টার মধ্যে গ্রাহককে এই উপহার সংগ্রহ করতে হবে। যত টাকা রিচার্জ করবেন সেই হিসাবে উপহার পাবেন গ্রাহক। একাধিক রিচার্জ করলে একাধিক উপহার পাওয়া যাবে।

রিচার্জ করার পরে *999# ডায়াল করে অথবা My Idea অ্যাপ থেকে এই উপহার সংগ্রহ করা যাবে। একাধিক উপহার থাকলে যে কোন একটি পছন্দ করতে পারবেন গ্রাহক। গোটা দেশের সব সার্কেলের Idea গ্রাহকরা এই সুবিধা ব্যবহার করতে পারবেন।

রিচার্জের 72 ঘন্টার মধ্যে এই উপহার সংগ্রহ করতে হবে। না হলে তা অবৈধ হয়ে যাবে। Idea ওয়েবসাইট, My Idea অ্যাপ, যে কোন অন্য রিচার্জ অ্যাপ ও রিটেলারের কাছ থেকে রিচার্জ করলে এই সুবিধা পাওয়া যাবে। ছোট এসএমএস ও ডেটা রিচার্জের সাথেও অতিরিক্ত সুবিধা দেবে কোম্পানি। তবে ভ্যালু অ্যাডেড সার্ভিস শুরু করলে কোন উপহার থাকছে। না। শুধুমাত্র প্তি-পেড রিচার্জের সাথেই এই সুবিধা পাওয়া যাবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Idea, Idea Cellular
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  2. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  3. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  4. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  5. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  6. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  7. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  8. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  9. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  10. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.