এক বছর ভ্যালিডিটির দুটি নতুন আনলিমিটেড প্ল্যান নিয়ে এল Idea

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 11 মে 2019 15:19 IST
হাইলাইট
  • 999 টাকা প্ল্যানে 12উ ডেটা পাওয়া যাবে
  • 1,999 টাকা প্ল্যানে থাকছে দিনে 1.5উ ডেটা ব্যবহারের সুযোগ
  • দুটি প্ল্যানের ভ্যালিডিটি 365 দিন

প্রিপেডে 365 দিন ভ্যালিডিটির দুটি নতুন প্ল্যান নিয়ে এল Idea

সম্প্রতি 999 টাকা আর 1,999 টাকা প্ল্যানের দুটি নতুন আনলিমিটেড প্ল্যান নিয়ে এসেছিল Vodafone। এবার একই দামে দুটি নতুন প্ল্যান লঞ্চ করল Idea। নতুন 999 টাকা আর 1,999 টাকা প্রিপেড প্ল্যানে Idea প্রিপেড গ্রাহকরা 365 দিন ভ্যালিডিটি পাবেন। 999 টাকা প্ল্যানে মোট 12GB ডেটা থাকবে। অন্যদিকে 1,999 টাকা প্ল্যানে দিনে 1.5GB ডেটা ব্যবহার করা যাবে।

আপাতত শুধুমাত্র পাঞ্জাব সার্কেলের Idea প্রিপেড গ্রাহকরা 999 টাকা প্ল্যান ব্যবহার করতে পারবেন। 999 টাকা প্ল্যানে Idea প্রিপেড গ্রাহকরা আনলিমিটেড লোকাল, ন্যাশানাল ও রোমিং কল এর সাথেই দিনে 100 টি SMS করা যাবে। সাথে থাকছে মোট 12 GB শেটা। 999 টাকা প্ল্যানের ভ্যালিডিটি 365 দিন।

1,999 টাকা প্ল্যানের ভ্যালিডিটিও 365 দিন। এই প্ল্যানে দিনে 1.5GB ডেটা ব্যবহার করা যাবে। অর্থাৎ এই প্ল্যানে দিনে 547.5GB ডেটা ব্যবহার করা যাবে। এছাড়াও 999 টাকা প্ল্যানের মতোই 1,999 প্রিপেড প্ল্যানে থাকছে আনলিমিটেড লোকাল, ন্যাশানাল ও রোমিং কল এর সাথেই দিনে 100 টি SMS করা যাবে। আপাতত শুধুমাত্র কেরালা সার্কেলের গ্রাহকরা এই প্ল্যান ব্যবহার করতে পারবেন। অন্য সার্কেলে কবে এই প্ল্যান লঞ্চ হবে জানা যায়নি।

এছাড়াও সম্প্রতি Citi Bankএর সাথে হাত মিলিয়ে ক্রেডিট কার্ড দিতে শুরু করেছে Idea। শুধুমাত্র Idea গ্রাহকরা এই ক্রেডিট কার্ড পাবেন। আপাতত শুধুমাত্র প্রিপেড গ্রাহকদের জন্য এই সুবিধা শুরু করেছে Idea।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Idea, Idea Cellular
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  2. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  3. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  4. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  5. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  6. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  7. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  8. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  9. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  10. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.