98 টাকা প্রিপেড প্ল্যানে আগের থেকে বেশি সুবিধা দিচ্ছে Jio

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 9 ডিসেম্বর 2019 17:13 IST
হাইলাইট
  • 98 টাকা প্রিপেড প্ল্যান লঞ্চ করল Jio
  • অন্য নেটওয়ার্কে কল করতে আইইউসি রিচার্জ করতে হবে
  • সম্প্রতি প্রিপেড প্ল্যান ঢেলে সাজিয়েছে Jio

Jio আগে এই প্ল্যানে 100 টা এসএমএস পাওয়া যেত

98 টাকা প্রিপেড প্ল্যান ফিরিয়ে আনল Jio। নতুন প্ল্যানে আগের থেকে বেশি এসএমএস ব্যবহার পাঠানো যাবে। 98 টাকা প্রিপেড প্ল্যানে Jio নেটওয়ার্কে আনলিমিটেড কল করা যাবে। গত সপ্তাহে 129 টাকা থেকে একাধিক নতুন প্রিপেড প্ল্যান লঞ্চ করেছিল মুকেশ আম্বানির কোম্পানি। একই সাথে নতুন প্ল্যান সামনে এনেছিল Airtel ও Vodafone Idea।

Jio.com থেকে জানা গিয়েছে 98 টাকা প্রিপেড প্ল্যানে 300 টা এসএমএস পাওয়া যাবে। এই প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন।

300 টা এসএমএসের সাথেই এই প্ল্যানের সাথে থাকছে 2GB ডেটা। ডেটার সীমা অতিক্রম করলে স্পিড কমে 64Kbps হয়ে যাবে। এই প্ল্যানের গ্রাহকরা সব জিও নম্বরে আনলিমিটেড কল করতে পারবেন। তবে অন্য নেটওয়ার্কে কল করতে আইইউসি ভাউচার রিচার্জ করতে হবে।

Jio.com ওয়েবসাইট, My Jio অ্যাপ অথবা Paytm, PhonePe, Google Pay এর মতো থার্ড পার্টি অ্যাপ থেকে 98 টাকা Jio প্রিপেড রিচার্জ করা যাবে।

সম্প্রতি 129 টাকা থেকে 2,199 টাকা দামে বিভিন্ন রিচার্জ লঞ্চ করেছে Jio। এই প্ল্যানগুলিতে 28 দিন থেকে 365 দিন ভ্যালিডিটি থাকছে। অন্যদিকে 149 তাকা প্রিপেড প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন থেকে কমিয়ে 24 দিন করা হয়েছে। 149 টাকা প্ল্যানে দিনে 1.5GB ডেটা ব্যবহার করা যাচ্ছে। সাথে থাকছে সব Jio নম্বরে আনলিমিটেড কল করার সুযোগ।

Advertisement

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Reliance Jio, Rs 98 Jio prepaid plan, Jio, Reliance
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  2. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  3. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  4. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  5. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  6. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  7. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  8. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  9. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  10. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.