প্রতি মাসে কেন রিচার্জের ঝামেলা নেবেন, Jio-এর 98 দিনের প্ল্যানে দুর্দান্ত সুবিধা ও সাশ্রয়

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 21 অগাস্ট 2026 10:39 IST
হাইলাইট
  • Jio-এর 999 টাকার প্রিপেইড প্ল্যানের মেয়াদ 98 দিন
  • এলাকায় জিওর 5G নেটওয়ার্ক থাকলে আনলিমিটেড 5G ব্যবহার করা যাবে
  • Jio দৈনিক 2 জিবি ডেটা ও আনলিমিটেড কলিং অফার করছে

Jio's Rs. 999 prepaid plan offers several benefits

বর্তমানে অনেক গ্রাহক এমন প্ল্যান খুঁজছেন, যেখানে বেশিদিন ভ্যালিডিটি, পর্যাপ্ত দৈনিট ডেটা, আনলিমিটেড 5G, ও ফ্রি সাবস্ক্রিপশন পাওয়া যায়। Reliance Jio-এর ঝুলিতে 98 দিনের একটি প্রিপেইড প্ল্যান রয়েছে, যা উপরের সমস্ত সুবিধা প্রদান করে। যারা প্রতি মাসে রিচার্জ করার ঝামেলা এড়াতে চাইছেন, তাদের জন্য প্ল্যানটি উপযুক্ত হতে পারে। এটি দৈনিক 2 জিবি হাই-স্পিড ইন্টারনেট অফার করে। এছাড়াও, আনলিমিটেড ভয়েস কলিং, SMS, JioHotstar, এবং Google AI Pro-এর মতো সুবিধা আছে। এই প্রতিবেদনে প্ল্যানটির খুঁটিনাটি দেওয়া থাকল। ফলে রিচার্জ করার আগে কিছু অজানা থাকবে না।

Jio-এর 98 দিনের রিচার্জ প্ল্যানের সুবিধা

Jio-এর 999 টাকার প্রিপেইড প্ল্যানে গ্রাহকরা 98 দিন ভ্যালিডিটি পান। প্রতিদিন 2 জিবি হিসেবে পুরো সময়ে 196 জিবি ডেটা ব্যবহার করা যাবে। তবে আপনার যদি 5G স্মার্টফোন থাকে ও এলাকায় জিওর 5G পরিষেবা চালু হয়, তাহলে আনলিমিটেড 5G-এর সুবিধা পাওয়া যাবে। আর তা না হলে দৈনিক কোটা শেষ হওয়ার পর ইন্টারনেট স্পিড 64Kpbs-এ নেমে আসবে।

Advertisement

999 টাকার Jio প্ল্যানে যে কোনও নম্বরে যত খুশি কথা বলার সুবিধা ও প্রতিদিন 100টি এসএমএস অর্ন্তভুক্ত আছে। ফলে একটি রিচার্জেই অনেকদিন ইন্টারনেট, কলিং, ও SMS পাওয়া যাচ্ছে। বিনোদনের জন্য প্ল্যানে জিওহটস্টার মোবাইল সাবস্ক্রিপশন দেওয়া হচ্ছে। যার মাধ্যমে গ্রাহকরা স্মার্টফোনের পর্দায় বিভিন্ন ধরনের কনটেন্ট দেখতে পাবেন।

এই প্ল্যানের আরও একটি সুবিধা হল Google AI Pro। এটি 5 টিবি (5,000 জিবি) ক্লাউড স্টোরেজ ও বিভিন্ন অত্যাধুনিক এআই ফিচার্স ব্যবহার করতে দেয়, যা ফ্রি এবং Plus প্ল্যানে নেই। প্রসঙ্গত, Jio Prime মেম্বারশিপ ভারতে ফের চালু হয়েছে। প্রাইম সদস্যপদের সবচেয়ে বড় সুবিধা হল প্রাইস লক।

জিও প্রাইম গ্রাহকরা আগামী এক বছরের জন্য রিচার্জ প্ল্যানের দাম ফ্রিজ করে রাখতে পারবেন। কোম্পানি যদি প্রিপেইড বা পোস্টপেইড প্ল্যানের দাম বাড়ায়, তাহলেও প্রাইম সদস্যরা বর্তমান প্ল্যান পুরনো দামে রিচার্জ করতে পারবেন। ভবিষ্যতে ট্যারিফ বাড়লেও প্রাইম গ্রাহকদের উপর কোনও প্রভাব পড়বে না। প্রাইম মেম্বার হতে গেলে একবারই 300 টাকার পেমেন্ট করতে হবে।

Advertisement

প্রাইস লকের সুবিধা সেপ্টেম্বর 5, 2027 পর্যন্ত কার্যকর থাকবে। প্রাইম মেম্বারদের জন্য 300 টাকার ক্যাশব্যাক ভাউচার থাকছে। এটি JioHome বা JioPC কানেকশন নেওয়ার সময় রিডিম করা যাবে। এছাড়াও, পরিবারের কোনও সদস্যে বা বন্ধুর জন্য নতুন সিম সংযোগ যোগ করলে 300 টাকারও আরও একটি ক্যাশব্যাক ভাউচার পাওয়া যাবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. iPhone Duo: লঞ্চ হল Apple-এর প্রথম ভাঁজ করা আইফোন, জেনে নিন দাম ও ফিচার্স
  2. লঞ্চ হল Apple Watch Series 12 এবং Watch Ultra 4, হার্ট রেট মাপবে প্রতি 5 সেকেন্ডে
  3. Apple উন্নত অডিও ফিচার্স ও ANC-এর সঙ্গে আনল বাজেট ফ্রেন্ডলি AirPods 5
  4. Apple বাজার কাঁপিয়ে iPhone 18 Pro ও iPhone 18 Pro Max লঞ্চ করল, ক্যামেরা থেকে প্রসেসরে চমকের ছড়াছড়ি
  5. ChatGPT এবার ছবি বানাবে আরও দ্রুত, নিজের মুখও থাকবে হুবহু, নয়া AI মডেল আনল OpenAI
  6. Muse AI: আপনি ঘুমিয়ে থাকলেও কাজ করে দেবে এআই, মানুষের ডিজিটাল সঙ্গী আনল মেটা
  7. Samsung-এর আগে শুরু হয়েছিল কাজ, 10 বছর পর আজ লঞ্চ হবে iPhone Duo
  8. আজ Apple-এর মেগা ইভেন্ট, দেখবেন কোথায়? কী কী গ্যাজেট লঞ্চ হচ্ছে জানুন
  9. itel Tough: পড়ে গেলেও ভাঙবে না, মাত্র 1,499 টাকায় হাজির আইটেলের টেকসই ফিচার ফোন
  10. লঞ্চের এক মাসের মধ্যেই 6,000 টাকার উপরে দাম কমল Google Pixel 11-এর
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.