Jio Prime মেম্বারশিপ ফের চালু হল, কম দামে করা যাবে রিচার্জ, মিলবে 600 টাকা ক্যাশব্যাকও

Jio Prime মেম্বারশিপ থাকলে আগামী এক বছরের জন্য প্রিপেইড বা পোস্টপেইড রিচার্জ প্ল্যানের দাম লক করে রাখা যাবে।

Jio Prime মেম্বারশিপ ফের চালু হল, কম দামে করা যাবে রিচার্জ, মিলবে 600 টাকা ক্যাশব্যাকও

Jio Prime members will also get priority customer support

হাইলাইট
  • Jio Prime গ্রাহকরা আগামী এক বছর প্ল্যানের দাম লক করে রাখতে পারবে
  • প্ল্যানের দাম বাড়লেও Prime সদস্যরা পুরনো দামে রিচার্জ করতে পারবে
  • Jio Prime মেম্বাররা অতিরিক্ত ক্যাশব্যাক অফারও পাবে
বিজ্ঞাপন

Jio Prime মেম্বারশিপ ভারতে পুনরায় চালুর ঘোষণা হয়েছে। ভারতের বৃহত্তম টেলিকম সংস্থাটি জানিয়েছে, প্রাইম সদস্যপদের সবচেয়ে বড় সুবিধা হল প্রাইস লক। সহজ ভাষায় বললে, Jio Prime গ্রাহকরা আগামী এক বছরের জন্য রিচার্জ প্ল্যানের দাম লক করে রাখতে পারবেন। কোম্পানি যদি প্রিপেইড বা পোস্টপেইড প্ল্যানের দাম বাড়ায়, তাহলেও জিও প্রাইম সদস্যরা বর্তমান প্ল্যানটি আগের দামে রিচার্জ করতে পারবেন। ফলে ভবিষ্যতে ট্যারিফ বাড়লেও প্রাইম গ্রাহকদের উপর কোনও প্রভাব পড়বে না। শুধু দাম লক করে রাখা নয়, Jio Prime মেম্বারশিপ আরও বেশ কিছু সুবিধা অফার করবে। 

Jio Prime মেম্বারশিপের দাম ও সুযোগ-সুবিধা

জিও প্রাইম মেম্বার হতে গেলে একবারই 300 টাকার পেমেন্ট করতে হবে। জিওর সব প্রিপেইড ও পোস্টপেইড গ্রাহকরা মেম্বারশিপ নিতে পারবে  অন্য টেলিকম সংস্থা থেকে জিওতে পোর্ট করেও সদস্য হওয়া যাবে। জিও প্রাইম সমস্ত সদস্যের বর্তমান প্ল্যানের দাম এক বছরের জন্য ফ্রিজ করে রাখতে পারবে। প্রাইস লকের সুবিধা সেপ্টেম্বর 5, 2027 পর্যন্ত কার্যকর থাকবে।

ওই সময়ের মধ্যে Jio যদি ট্যারিফ বাড়ায় বা প্ল্যানের দাম পরিবর্তন করে, তবুও প্রাইম সদস্যরা আগের দামেই রিচার্জ বা পোস্টপেইড পরিষেবার জন্য পেমেন্ট করতে পারবেন। ফলে এক বছরের জন্য মূল্যবৃদ্ধি থেকে সুরক্ষা মিলবে।

Jio Prime মেম্বারশিপের আরও বেশ কিছু বেনিফিট আছে। গ্রাহকদের জন্য 300 টাকা ক্যাশব্যাক ভাউচার থাকছে। এটি নতুন JioHome বা JioPC কানেকশন নেওয়ার সময় রিডিম করা যাবে। এছাড়াও, বন্ধুবান্ধব অথবা পরিবারের কোনও সদস্যের জন্য নতুন সিম কানেকশন যোগ করলে 300 টাকারও আরও একটি ক্যাশব্যাক ভাউচার পাওয়া যাবে।

জিও প্রাইম সদস্যরা কোম্পানির নতুন পরিষেবা, প্রোডাক্ট, এবং ট্রায়ালের ক্ষেত্রে আর্লি অ্যাক্সেস পাবে। অর্থাৎ, সাধারণ গ্রাহকদের পৌছনোর আগেই প্রাইম মেম্বাররা নতুন পণ্য বা ফিচার ব্যবহার করার সুযোগ পাবে। সদস্যদের জন্য একটি ডেডিকেটেড সার্ভিস চ্যানেলের মাধ্যমে প্রায়োরিটি কাস্টমার সাপোর্ট দেওয়া হবে। ফলে পরিষেবা সংক্রান্ত সমস্যায় অন্যান্য গ্রাহকদের তুলনায় অগ্রাধিকার ভিত্তিতে সহায়তা মিলবে।

Jio প্রতিশ্রুতি দিয়েছে যে, 2027 সালের সেপ্টেম্বর 5 পর্যন্ত বাড়ানো যে কোনও ট্যারিফ বা প্ল্যানের মূল্যবৃদ্ধি থেকে মেম্বাররা সুরক্ষিত থাকবেন। প্রাইম সদস্যপদ বিভিন্ন মাধ্যমে নেওয়া যাবে। মাইজিও অ্যাপ, জিও ডট কম, নিকটবর্তী জিও স্টোর বা জিও পার্টনার স্টোর থেকে মেম্বারশিপ কিনতে পারবেন।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Samsung Galaxy F70 5G লঞ্চ হল, 20,000 টাকার মধ্যে অবিশ্বাস্য ফিচার্স
  2. iPhone Duo: আজ অর্ডার করলে পরের বছর ডেলিভারি, রেকর্ড চাহিদা ফোল্ডিং আইফোনের
  3. ভিডিও বানিয়ে 2.85 লাখ টাকা আয়ের সুযোগ দিচ্ছে X, কোনও ভিউ লাগবে না
  4. Krafton লঞ্চ করল Battlin অ্যাপ, গেম খেলে 20 লাখ টাকা জেতার সুযোগ
  5. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  6. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  7. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  8. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  9. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  10. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে,সপ্তমীতে লঞ্চ
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »