যারা বারবার রিচার্জ করার ঝামেলা এড়াতে চান, তাদের জন্য Jio-এর 98 দিনের প্ল্যান উপযুক্ত হতে পারে।
Jio's Rs. 999 prepaid plan offers several benefits
বর্তমানে অনেক গ্রাহক এমন প্ল্যান খুঁজছেন, যেখানে বেশিদিন ভ্যালিডিটি, পর্যাপ্ত দৈনিট ডেটা, আনলিমিটেড 5G, ও ফ্রি সাবস্ক্রিপশন পাওয়া যায়। Reliance Jio-এর ঝুলিতে 98 দিনের একটি প্রিপেইড প্ল্যান রয়েছে, যা উপরের সমস্ত সুবিধা প্রদান করে। যারা প্রতি মাসে রিচার্জ করার ঝামেলা এড়াতে চাইছেন, তাদের জন্য প্ল্যানটি উপযুক্ত হতে পারে। এটি দৈনিক 2 জিবি হাই-স্পিড ইন্টারনেট অফার করে। এছাড়াও, আনলিমিটেড ভয়েস কলিং, SMS, JioHotstar, এবং Google AI Pro-এর মতো সুবিধা আছে। এই প্রতিবেদনে প্ল্যানটির খুঁটিনাটি দেওয়া থাকল। ফলে রিচার্জ করার আগে কিছু অজানা থাকবে না।
Jio-এর 999 টাকার প্রিপেইড প্ল্যানে গ্রাহকরা 98 দিন ভ্যালিডিটি পান। প্রতিদিন 2 জিবি হিসেবে পুরো সময়ে 196 জিবি ডেটা ব্যবহার করা যাবে। তবে আপনার যদি 5G স্মার্টফোন থাকে ও এলাকায় জিওর 5G পরিষেবা চালু হয়, তাহলে আনলিমিটেড 5G-এর সুবিধা পাওয়া যাবে। আর তা না হলে দৈনিক কোটা শেষ হওয়ার পর ইন্টারনেট স্পিড 64Kpbs-এ নেমে আসবে।
999 টাকার Jio প্ল্যানে যে কোনও নম্বরে যত খুশি কথা বলার সুবিধা ও প্রতিদিন 100টি এসএমএস অর্ন্তভুক্ত আছে। ফলে একটি রিচার্জেই অনেকদিন ইন্টারনেট, কলিং, ও SMS পাওয়া যাচ্ছে। বিনোদনের জন্য প্ল্যানে জিওহটস্টার মোবাইল সাবস্ক্রিপশন দেওয়া হচ্ছে। যার মাধ্যমে গ্রাহকরা স্মার্টফোনের পর্দায় বিভিন্ন ধরনের কনটেন্ট দেখতে পাবেন।
এই প্ল্যানের আরও একটি সুবিধা হল Google AI Pro। এটি 5 টিবি (5,000 জিবি) ক্লাউড স্টোরেজ ও বিভিন্ন অত্যাধুনিক এআই ফিচার্স ব্যবহার করতে দেয়, যা ফ্রি এবং Plus প্ল্যানে নেই। প্রসঙ্গত, Jio Prime মেম্বারশিপ ভারতে ফের চালু হয়েছে। প্রাইম সদস্যপদের সবচেয়ে বড় সুবিধা হল প্রাইস লক।
জিও প্রাইম গ্রাহকরা আগামী এক বছরের জন্য রিচার্জ প্ল্যানের দাম ফ্রিজ করে রাখতে পারবেন। কোম্পানি যদি প্রিপেইড বা পোস্টপেইড প্ল্যানের দাম বাড়ায়, তাহলেও প্রাইম সদস্যরা বর্তমান প্ল্যান পুরনো দামে রিচার্জ করতে পারবেন। ভবিষ্যতে ট্যারিফ বাড়লেও প্রাইম গ্রাহকদের উপর কোনও প্রভাব পড়বে না। প্রাইম মেম্বার হতে গেলে একবারই 300 টাকার পেমেন্ট করতে হবে।
প্রাইস লকের সুবিধা সেপ্টেম্বর 5, 2027 পর্যন্ত কার্যকর থাকবে। প্রাইম মেম্বারদের জন্য 300 টাকার ক্যাশব্যাক ভাউচার থাকছে। এটি JioHome বা JioPC কানেকশন নেওয়ার সময় রিডিম করা যাবে। এছাড়াও, পরিবারের কোনও সদস্যে বা বন্ধুর জন্য নতুন সিম সংযোগ যোগ করলে 300 টাকারও আরও একটি ক্যাশব্যাক ভাউচার পাওয়া যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Samsung Galaxy Tab S12 Ultra, Galaxy Tab S12+ Launched With MediaTek Dimensity 9500 SoC: Price, Specifications