Jio গ্রাহকদের জন্য জরুরি সতর্কবার্তা, বন্ধ হতে পারে সিম, এখনই জানুন কী করবেন

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 26 এপ্রিল 2026 12:49 IST
হাইলাইট
  • Jio দীর্ঘদিন ধরে রিচার্জ না করা সিম কার্ড নিষ্ক্রিয় করে দিচ্ছে
  • 11 টাকা থেকে শুরু করে 103 টাকার রিচার্জ করে নম্বর চালু রাখা যাবে
  • Jio এপ্রিলে 149 টাকা দামের এক নতুন প্ল্যান চালু করেছে

Jio is reportedly deactivating SIM cards that are not used or recharged for a long time

Photo Credit: KaiOS

মোবাইল ফোনে ডুয়াল সিম স্লট থাকার কারণে এখন প্রায় সবাই দুটো নম্বর ব্যবহার করেন। কিন্তু সেকেন্ডারি সিম সাধারণত অবহেলার মধ্যে পড়ে থাকে। আমরা দীর্ঘদিন রিচার্জ না করে ফেলে রাখি। শুধু ফ্রি ইনকামিং কলের জন্য ব্যবহার করি। কিন্তু এখন সেই গুড়ে বালি। রিপোর্ট থেকে জানা গিয়েছে, Jio এমন সব সিম কার্ড নিঃশব্দে নিষ্ক্রিয় করে দিচ্ছে, যেগুলো রিচার্জ করা হয়নি এবং দীর্ঘদিন ধরে কেবলমাত্র ইনকামিং কলের জন্য চালু আছে। ডিঅ্যাক্টিভেট হওয়ার সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে সেই সমস্ত নম্বর, যেগুলো এক বছর বা তার কাছাকাছি সময় ধরে রিচার্জ হয়নি।

টেক ব্লগার অভিষেক যাদবের পোস্ট অনুসারে, আগাম নোটিশ ছাড়াই বিভিন্ন টেলিকম সার্কেলে রিচার্জ না করা Jio সিম বন্ধ হয়ে যাওয়ার ঘটনা সামনে আসছে। তাই আপনার সিম যদি ইনঅ্যাক্টিভ থাকে বা শুধু ইনকামিংয়ের জন্য ব্যবহার করেন, তাহলে সেটি বন্ধ হওয়ার সম্ভাবনা আছে। ফলে নম্বর না হারাতে চাইলে, এখনই একটি ছোট রিচার্জ করে রাখা ভাল। এতে সিম কার্ড চালু থাকবে। চলুন দেখে নিই Jio কম খরচে নম্বর অ্যাক্টিভ রাখার জন্য কী কী প্ল্যান অফার করছে।

Jio সিম চালু রাখার জন্য সস্তা রিচার্জ প্ল্যান 

1. জিওর 11 টাকার ডেটা-অনলি প্ল্যান নম্বর সক্রিয় রাখার জন্য রিচার্জ করা যেতে পারে। এই প্ল্যানে কলিং এবং SMS-এর সুবিধা নেই। এতে 1 ঘন্টার জন্য 10 জিবি হাই-স্পিড ডেটা পাওয়া যায়।

2. 103 টাকার Jio প্ল্যান 28 দিন ভ্যালিডিটির সাথে আসে। এতে 5 জিবি হাই-স্পিড ডেটা পাওয়া যায়৷ এই প্ল্যানে OTT বা অন্য কোনও সুবিধা অর্ন্তভুক্ত নেই। যে সমস্ত গ্রাহক মাঝারি ডেটা ব্যবহার করেন ও সিম চালু রাখতে চান, তাদের জন্য প্ল্যানটি ভাল অপশন।

3. জিওর 189 টাকার প্ল্যান 28 দিনের ভ্যালিডিটির সাথে আসে। এতে আনলিমিটেড কলিং ও মোট 2 জিবি ডেটা ব্যবহার করা যায়। প্ল্যানের ভ্যালিডিটি হল 28 দিন৷ যারা মূলত কল করেন এবং অল্প ডেটার প্রয়োজন হয়, তাদের জন্য প্ল্যানটি উপযুক্ত।

Advertisement

প্রসঙ্গত, Jio এপ্রিলে 149 টাকা দামের এক নতুন ডেটা প্যাক নিয়ে এসেছে, যা 1 মাসের ভ্যালিডিটি অফার করবে। এতে সম্পূর্ণ বিনামূল্যে JioHotstar অর্ন্তভুক্ত করা আছে। অর্থাৎ IPL লাইভ দেখার জন্য গ্রাহকদের এক পয়সাও খরচ করে সাবস্ক্রিপশন নিতে হবে না। এই প্ল্যানে জিও ব্যবহারকারীরা দৈনিক কোটা ছাড়াই 10 জিবি ডেটা পাবেন। 90 দিনের জন্য জিওহটস্টার মোবাইল সাবস্ক্রিপশন বিনা খরচে পেয়ে যাবেন। তবে ভয়েস কল বা SMS-এর সুবিধা নেই। তাই একটি চালু প্রিপেইড প্ল্যান থাকতে হবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Jio, Jio Cheapest Recharge Plans, Reliance Jio
Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  2. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  3. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  4. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  5. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  6. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  7. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  8. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  9. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  10. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.