মাত্র 99 টাকায় 20Mbps ব্রডব্যান্ড প্ল্যান আনলো BSNL

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 6 জুন 2018 17:01 IST
হাইলাইট
  • 99 টাকা থেকে 399 টাকা পর্যন্ত বিভিন্ন দামে পাওয়া যাবে প্ল্যানগুলি
  • 90 দিন এই প্ল্যান ব্যাবহার করা যাবে
  • 99 টাকার ব্রডব্যান্ড প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন 1.5GB ডাটা পাবেন

ব্রডব্যান্ডে চারটি নতুন প্ল্যান আনল রাষ্ট্রায়াত্ত টেলিকম সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড। 20 শবজে পর্যন্ত এই সবকটি প্ল্যানেই থাকবে ডেইলি ডাটা লিমিট। আপাতত শুধুমাত্র নতুন গ্রাহকরাই এই প্ল্যান নিতে পারবেন। মাত্র 99 টাকা থেকে শুরু হবে এই প্ল্যান। 399 টাকা পর্যন্ত বিভিন্ন দামে এই প্ল্যানগুলি ব্যাবহার করতে পারবেন নতুন গ্রাহকরা। এই প্ল্যানগুলিতে 45GB থেকে 600GB পর্যন্ত ডাটা পাবেন গ্রাহকরা। JioFiber লঞ্চের ঠিক আগেই নতুন এই প্ল্যান লঞ্চ করল BSNL। প্রসঙ্গত JioFiber এ গ্রাহকরা মাসে 1000 টাকার কমে 1000Mbps কানেকশান ব্যাবহার করতে পারবেন।
 
BBG ULD নামের এই কম্বো প্ল্যানে 20Mbps পর্যন্ত স্পিড পাবেন BSNL গ্রাহকরা। এছাড়াও জানা গিয়েছে ডেইলি ডাটা লিমিট থাকবে এই সবকটি প্ল্যানে। এই ডাটা ডেষ হয়ে গেলে স্পিড কমে 1Mbps হয়ে যাবে। সম্প্রতি টেলিকম টকে এক রিপোর্টে এই কথা জানানো হয়েছে। এছাড়াও এই প্ল্যানের সাথে সারা দেশে ভয়েস কলের সুবিধা পাবেন গ্রাহকরা। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ছাড়া সারা ভারতের BSNL এর নতুন গ্রাহকরাই এই প্ল্যান ব্যাবহার করতে পারবেন।
 
99 টাকার ব্রডব্যান্ড প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন 1.5GB ডাটা ব্যাবহার করতে পারবেন। এরপরে 199 টাকার মাসিক প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন 5GB ডাটা ব্যাবহার করতে পারবেন। 299 টাকা ও 399 টাকার মাসিক প্ল্যানে গ্রাহকরা রোজ যথাক্রমে 10GB ও 20GB ডাটা পাবেন বলে জানানো হয়েছে। প্রসঙ্গত এই সব কানেকশানের স্পিড 20Mbps। আর ডেইলি লিমিট শেষ হলে সব প্ল্যানেই স্পিড কমে 1Mbps হয়ে যাবে। রোজ রাত 12 টায় রিসেট হবে অ্যাকাউন্টের ডাটা।
 
এই প্ল্যানগুলির সাথেই BSNL গ্রাহকদের একটি ইমেল অ্যাকাউন্ট দেবে। এই অ্যাকাউন্টে 1GB পর্যন্ত ডাটা ব্যাবহার করতে পারবেন গ্রাহকরা। মাত্র 90 দিনের জন্য চালু থাকবে BSNL এর এই অফার। এরপরে গ্রাহকদের BSNL এর অন্য যে কোন প্ল্যানে চলে যেতে হবে। রিপোর্টে আরও জানানো হয়েছে নতুন  গ্রাহকদের শুরুতে 500 টাকা জমা রাখতে হবে কোম্পানির কাছে।
 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: BSNL, Broadband plans
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Amazon গ্রেট ফ্রিডম সেলে 40,000 টাকা সস্তায় মিলছে 200MP কোয়াড ক্যামেরার Samsung ফোন
  2. Amazon Great Freedom সেলে 8,000 টাকা সস্তায় মিলবে OnePlus-এর ট্রিপল 50MP ক্যামেরার ফোন
  3. Redmi 17 5G: সস্তায় লঞ্চ হল রেডমির নতুন 5G স্মার্টফোন, রয়েছে 6,300mAh ব্যাটারি ও 120Hz ডিসপ্লে
  4. 32MP সেলফি ক্যামেরার সঙ্গে স্টাইলিশ Vivo S2 ভারতে লঞ্চ হল, রয়েছে কার্ভড অ্যামোলেড স্ক্রিন ও 7,050mAh ব্যাটারি
  5. Redmi Note 17 5G ভারতে 8,000mAh ব্যাটারি ও 50MP AI ক্যামেরা-সহ লঞ্চ হল, 6 বছর সফটওয়্যার আপডেট পাবেন
  6. প্রায় 10 মাস রিচার্জ লাগবে না, Vi আনল নতুন আনলিমিটেড কলিং ও ডেটা প্ল্যান, দৈনিক খরচ সাড়ে দশ টাকা
  7. WhatsApp-এর এই 5 সেটিংস না পাল্টালে বিপদ, বাড়তে পারে অ্যাকাউন্ট হ্যাকের ঝুঁকি
  8. 9,020mAh ব্যাটারির দুর্দান্ত Vivo ফোনে 2,500 টাকা ছাড় মিলছে, 32MP সেলফি ক্যামেরা-সহ আকর্ষণীয় ফিচার্স
  9. Jio আনল স্বাধীনতা দিবস বাম্পার অফার, 6,000 টাকা ছাড় হাই-স্পিড ব্রডব্যান্ড প্ল্যানে
  10. Vi গ্রাহকদের জন্য সুখবর, কম দামে ফ্রি Spotify Premium-সহ তিন নতুন প্ল্যান আনল সংস্থা
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.