নতুন গ্রাহকদের বিনামূল্যে ব্রডব্যান্ড ব্যবহারের সুবিধা করে দিল JioFiber

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 23 মার্চ 2020 19:59 IST
হাইলাইট
  • বিনামূল্যে ব্রডব্যান্ড পরিষেবা দিচ্ছে JioFiber
  • পুরনো গ্রাহকদের দ্বিগুণ ডেটা দিচ্ছে
  • সম্প্রতি 4G ভাউচারে ডবল ডেটা দেওয়ার ঘোষণা করেছিল Jio

নতুন ও পুরনো গ্রাহকদের জন্য বিপুল সুবিধা নিয়ে এল Jio

করোনাকে হারিয়ে ভারতবাসীকে জয়ের পথে নিয়ে যেতে একাধিক নতুন পদক্ষেপ নিল  JioFiber। এই জন্য নতুন গ্রাহকদের কোন সার্ভিস চার্জ ছাড়াই পরিষেবা দেবে মুকেশ আম্বানির কোম্পানি। পুরনো গ্রাহকরা একই দামে দ্বিগুণ ডেটা পাবেন। নতুন গ্রাহকদের জন্য বিনামূল্যে 10Mbps কানেকশন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানি। কঠিন সময়ে দেশের যোগাযোগ সঠিকভাবে চালিয়ে যেতেই এই সিদ্ধান্ত নিয়েছে কোম্পানি।

এছাড়াও কোম্পানির সার্ভিস যেন কোন ভাবেই ক্ষতিগ্রস্ত না হয় সেই জন্য বিশেষ পদক্ষেপ নেওয়া হচ্ছে। যে সব এলাকায় JioFiber সার্ভিস রয়েছে সেখানে গ্রাহকরা বিনামূল্যে 10Mbps ব্রডব্যান্ড কানেকশন ব্যবহার করতে পারবেন। যদিও নতুন কানেকশন নেওয়ার সময় রাউটারের দাম দিতে হবে। পরে কানেকশন ছেড়ে দিলে রাউটারের টাকা গ্রাহককে ফিরিয়ে দেবে কোম্পানি।

করোনাভাইরাসের কারণে অনলাইনে লঞ্চ হবে Redmi K30 Pro; ফিচারগুলি দেখে নিন

সম্প্রতি 4G ভাউচারে ডবল ডেটা দেওয়ার ঘোষণা করেছিল Jio। এই ভাউচারগুলিতে দ্বিগুণ ডেটার সঙ্গেই অন্য নেটওয়ার্কে কল করার জন্য ফ্রি টকটাইম পাওয়া যাবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Reliance, Jio Fiber, Jio, Reliance Jio Fiber, Coronavirus
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 10,000mAh ব্যাটারির Redmi Note 17 Pro Max পুজোর আগেই ভারতে আসছে, লঞ্চের তারিখ ফাঁস
  2. 8,100mAh ব্যাটারি ও 32MP সেলফি ক্যামেরার নতুন ফোন লঞ্চ করল Vivo
  3. iQOO 16: আইকুর নতুন ফ্ল্যাগশিপ ফোন লঞ্চ হতে পারে সেপ্টেম্বরে, ফিচার্স নজর কাড়বে
  4. ফ্রিজের কুলিং হঠাৎ বন্ধ হয়ে যায় কেন? আবার নিজে থেকেই চালু হয় কীভাবে
  5. ফের 5,000 টাকা দাম বাড়াল Samsung, পুজোর আগে ফোন সস্তায় পাওয়া নিয়ে সংশয়
  6. সবচেয়ে স্লিম 3D কার্ভড ডিসপ্লে-সহ লঞ্চ হবে Vivo T5 5G, প্রথম টিজার প্রকাশ্যে
  7. আগস্ট 21-এর নতুন BGMI রিডিম কোড প্রকাশ হল, ফ্রি স্কিন ও রিওয়ার্ডের সুযোগ
  8. বিশাল 10,000mAh ব্যাটারির সঙ্গে Vivo V80 Lite 5G লঞ্চ হচ্ছে সেপ্টেম্বরে
  9. Poco M8x 5G কম দামে 7,900mAh ব্যাটারি, ট্রিপল কুলিং সিস্টেম, ও 50MP ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
  10. অনলাইন নজরদারি থেকে বাঁচতে চান? Chrome-এর বদলে এই পাঁচ ব্রাউজার ব্যবহার করেই দেখুন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.