শুরু হল Jio GigaFiber-এর রেজিস্ট্রেশান

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 15 অগাস্ট 2018 10:49 IST
হাইলাইট
  • Jio GigaFiber এর রেজিস্ট্রেশান শুরু হল
  • Jio। এই কানেকশানে 1Gbps পর্যন্ত স্পিড পাওয়া যাবে
  • আপাতত দেশের 1,100 টি শহরে এই পরিষেবা চালু হবে

কবে থেকে কানেকশান দেওয়া শুরু হবে তা জানায়নি Jio

অবশেষে Jio GigaFiber এর রেজিস্ট্রেশান শুরু হল। গত মাসে হোম ফাইবার ব্রডব্যান্ড সার্ভিস Jio GigaFiber লঞ্চের কথা ঘোষনা করেছিল Jio। এই কানেকশানে 1Gbps পর্যন্ত স্পিড পাওয়া যাবে বলে জানিয়েছিল কোম্পানি। আপাতত ইচ্ছুক গ্রাহকরা এই কানেকশান নেওয়ার ইচ্ছা জানাতে পারেন Jio-কে।যে এলাকা থেকে বেশি গ্রাহক নতুন কানেকশান নেওয়ার ইচ্ছা দেখাবেন সেই সব এলাকাতে আগে কানেকশান দেবে Jio। আপাতত দেশের 1,100 টি  শহরে এই পরিষেবা চালু হবে। তবে কবে থেকে কানেকশান দেওয়া শুরু হবে তা জানায়নি Jio। বছর দুই পরীক্ষার পর্যায়ে রয়েছে এই ব্রডব্যান্ড সার্ভিস। সেখানে 700 Mbps এর বেশি স্পিড পাওয়া গিয়েছে বলে জানা গিয়েছে।

কীভাবে Jio GigaFiber এর জন্য রেজিস্ট্রেশান করবেন?

1. শুরুতেই আপনাকে কোম্পানির ওয়েবসাইটে https://gigafiber.jio.com/registration পেজে লগ ইন করতে হবে।

2. এখানে কোন ধরনের ঠিকানার জন্য আপনি কানেকশান নেবেন তা ঠিক করে ‘Submit’ বাটনে ক্লিক করুন।

3. পরের পেজে নিজের নাম ও মোবাইল নম্বর নতিভুক্ত করে OPT জেনারেট করুন।

4. ফোনে আসা OTP দিয়ে কোন ধরনের বাড়িতে আপনি থাকে তা সিলেক্ট করে ‘Submit’ করে দিন।

Advertisement

এইভাবে আপনি Jio GigaFiber এর জন্য আপনার আগ্রহ কোম্পানিকে জানাতে পারবেন। এছাড়াও আপনি অন্য কোন পরিচিত মানুষের ঠিকানাকে GigaFiber এর জন্য নতিভুক্ত করতে পারবেন। রেজিস্ট্রেশানের জন্য কোন টাকা লাগবে না।

Jio GigaFiber এর মাধ্যমে ঘরে ঘরে হাই স্পিড ফাইবার ব্রডব্যান্ড পৌঁছে দেবে Jio। এর সাথে থাকবে কোম্পানির GigaTV আর স্মার্ট হোম সলিউশান। গ্রাহকরা 600-র বেশি টিভি চ্যানেল করেক লক্ষ টিভি শো, সিনেমা ও গান যখন খুশি দেখতে বা শুনতে পারবেন। নিজের টিভিতে গ্রাহকরা অনায়াসে JioTV, JioCinema, JioTVCall, JioSmartLiving, JioNetVelocity, JioCloud, MediaShare ও JioStore-এর মতো অ্যাপ গুলি ব্যবহার করতে পারবেন।

Advertisement

GigaTV এর সাথেই একটি JioRemote দেওয়া হবে। এই রিমোটের মাধ্যমে টিভিতে যা দেখতে চান তা নিজের মুখে বললেই টিভিতে সেই চ্যানেল বা সিনেমা চলতে শুরু করে দেবে। একাধিক ভারতীয় ভাষায় এই রিমোটের সাথে কথা বলা যাবে।

এর সাথেই GigaTV বক্সের মাধ্যমে ভিডিও কল করা যাবে। কোম্পানি জানিয়েছে যে কোন নেটওয়ার্কে GigaTV থেকে ভিডিও কল করা যাবে। এর সাথেই থাকবে স্মার্ট হোম সলিউশান।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 10,000mAh ব্যাটারির Redmi Note 17 Pro Max পুজোর আগেই ভারতে আসছে, লঞ্চের তারিখ ফাঁস
  2. 8,100mAh ব্যাটারি ও 32MP সেলফি ক্যামেরার নতুন ফোন লঞ্চ করল Vivo
  3. iQOO 16: আইকুর নতুন ফ্ল্যাগশিপ ফোন লঞ্চ হতে পারে সেপ্টেম্বরে, ফিচার্স নজর কাড়বে
  4. ফ্রিজের কুলিং হঠাৎ বন্ধ হয়ে যায় কেন? আবার নিজে থেকেই চালু হয় কীভাবে
  5. ফের 5,000 টাকা দাম বাড়াল Samsung, পুজোর আগে ফোন সস্তায় পাওয়া নিয়ে সংশয়
  6. সবচেয়ে স্লিম 3D কার্ভড ডিসপ্লে-সহ লঞ্চ হবে Vivo T5 5G, প্রথম টিজার প্রকাশ্যে
  7. আগস্ট 21-এর নতুন BGMI রিডিম কোড প্রকাশ হল, ফ্রি স্কিন ও রিওয়ার্ডের সুযোগ
  8. বিশাল 10,000mAh ব্যাটারির সঙ্গে Vivo V80 Lite 5G লঞ্চ হচ্ছে সেপ্টেম্বরে
  9. Poco M8x 5G কম দামে 7,900mAh ব্যাটারি, ট্রিপল কুলিং সিস্টেম, ও 50MP ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
  10. অনলাইন নজরদারি থেকে বাঁচতে চান? Chrome-এর বদলে এই পাঁচ ব্রাউজার ব্যবহার করেই দেখুন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.