দুর্দান্ত সুবিধা! সব পুরনো রিচার্জ ফিরিয়ে আনল Jio

বিজ্ঞাপন
Written by Satyaki Bhattacharyya, আপডেট: 21 ডিসেম্বর 2019 10:13 IST
হাইলাইট
  • পুরনো প্ল্যান রিচার্জ করা যাবে
  • নির্বাচিত গ্রাহকদের জন্য এই সুবিধা এনেছে Jio
  • ডিসেম্বর মাসে প্রিপেড প্ল্যানের দাম বাড়িয়েছে Jio

নির্বাচিত গ্রাহকদের পুরনো প্রিপেড রিচার্জের সুবিধা দিচ্ছে Jio

সম্প্রতি প্রিপেড প্ল্যানের দাম বাড়িয়েছে তিন বেসরকারি টেলিকম কোম্পানি। ডিসেম্বর মাস থেকেই Jio-র নতুন প্রিপেড প্ল্যান কার্যকর হয়েছে। আগের থেকে 40 শতাংশ পর্যন্ত বেশি দামে 129 টাকা থেকে 2,199 টাকা দামে বিভিন্ন প্ল্যান লঞ্চ করেছিল মুকেশ আম্বানির কোম্পানি। এবার নির্বাচিত কিছু গ্রাহকের জন্য পুরনো রিচার্জ ফিরিয়ে আনল Jio।

যে সব গ্রাহকের এই মুহূর্তে কোন প্ল্যান নেই শুধুমাত্র সেই গ্রাহকরাই নতুন প্ল্যান রিচার্জ করতে পারবেন। ইতিমধ্যেই কোন নতুন প্ল্যান রিচার্জ করে থাকলে সেই নম্বরে পুরনো প্ল্যান রিচার্জ করা যাবে না।

Advertisement

এই সব গ্রাহকরা Jio.com অথবা My Jio অ্যাপ থেকে রিচার্জ বিভাগে গেলে পুরনো প্ল্যানগুলি দেখতে পাবেন।

ডিসেম্বর মাসে একগুচ্ছ নতুন ‘অল-ইন-ওয়ান' প্ল্যান লঞ্চ করেছিল Jio। 129 টাকা থেকে 2,199 টাকা দামের নতুন প্রিপেড প্ল্যানগুলিতে 28 দিন থেকে 365 দিন বৈধতা পাওয়া যাবে।

এক নজরে Jio-র নতুন “অল-ইন-ওয়ান” প্রিপেড প্ল্যানগুলি দেখে নিন:

Advertisement

28 দিন ভ্যালিডিটির প্ল্যান

129 টাকা প্ল্যানে আনলিমিটেড কল (অন্য নেটওয়ার্কে 1,000 মিনিট) করা যাবে। সাথে থাকছে মোট 2GB ডেটা ব্যবহারের সুযোগ। এই প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন।

Advertisement

199 টাকা প্ল্যানে আনলিমিটেড কল (অন্য নেটওয়ার্কে 1,000 মিনিট) করা যাবে। সাথে থাকছে প্রতিদিন 1.5GB ডেটা ব্যবহারের সুযোগ। এই প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন।

249 টাকা প্ল্যানে আনলিমিটেড কল (অন্য নেটওয়ার্কে 1,000 মিনিট) করা যাবে। সাথে থাকছে প্রতিদিন 2GB ডেটা ব্যবহারের সুযোগ। এই প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন।

349 টাকা প্ল্যানে আনলিমিটেড কল (অন্য নেটওয়ার্কে 1,000 মিনিট) করা যাবে। সাথে থাকছে প্রতিদিন 3GB ডেটা ব্যবহারের সুযোগ। এই প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন।

Advertisement

56 দিন ভ্যালিডিটির প্ল্যান

399 টাকা প্ল্যানে আনলিমিটেড কল (অন্য নেটওয়ার্কে 2,000 মিনিট) করা যাবে। সাথে থাকছে প্রতিদিন 1.5GB ডেটা ব্যবহারের সুযোগ। এই প্ল্যানের ভ্যালিডিটি 56 দিন।

Advertisement

444 টাকা প্ল্যানে আনলিমিটেড কল (অন্য নেটওয়ার্কে 2,000 মিনিট) করা যাবে। সাথে থাকছে প্রতিদিন 2GB ডেটা ব্যবহারের সুযোগ। এই প্ল্যানের ভ্যালিডিটি 56 দিন। \

84 দিন ভ্যালিডিটির প্ল্যান

329 টাকা প্ল্যানে আনলিমিটেড কল (অন্য নেটওয়ার্কে 3,000 মিনিট) করা যাবে। সাথে থাকছে মোট 6GB ডেটা ব্যবহারের সুযোগ। এই প্ল্যানের ভ্যালিডিটি 84 দিন।

555 টাকা প্ল্যানে আনলিমিটেড কল (অন্য নেটওয়ার্কে 3,000 মিনিট) করা যাবে। সাথে থাকছে প্রতিদিন 1.5GB ডেটা ব্যবহারের সুযোগ। এই প্ল্যানের ভ্যালিডিটি 84 দিন।

599 টাকা প্ল্যানে আনলিমিটেড কল (অন্য নেটওয়ার্কে 3,000 মিনিট) করা যাবে। সাথে থাকছে প্রতিদিন 2GB ডেটা ব্যবহারের সুযোগ। এই প্ল্যানের ভ্যালিডিটি 84 দিন।

365 দিন ভ্যালিডিটির প্ল্যান

1299 টাকা প্ল্যানে আনলিমিটেড কল (অন্য নেটওয়ার্কে 12,000 মিনিট) করা যাবে। সাথে থাকছে মোট 24GB ডেটা ব্যবহারের সুযোগ। এই প্ল্যানের ভ্যালিডিটি 365 দিন।

2199 টাকা প্ল্যানে আনলিমিটেড কল (অন্য নেটওয়ার্কে 12,000 মিনিট) করা যাবে। সাথে থাকছে প্রতিদিন 1.5GB ডেটা ব্যবহারের সুযোগ। এই প্ল্যানের ভ্যালিডিটি 365 দিন।

এই সব প্ল্যানের সাথে JioTV, JioCinema, . JioSaavn, JioNews, JioSecurity, JioCloud আর JioHealthHub অ্যাপ বিনামূল্যে ব্যবহার করা যাবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Reliance Jio, Jio, Jio tariffs
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  2. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে, অষ্টমীতে লঞ্চ
  3. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
  4. Oppo Reno 17 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি-সহ নভেম্বরে লঞ্চ হতে পারে
  5. Truecaller ছাড়াই জানা যাবে কে ফোন করছে, নভেম্বর থেকে নতুন নিয়ম চালু করছে সরকার
  6. Tecno Spark 50S 5G শুক্রবার ভারতে আসছে, প্রকাশ হল নজরকাড়া ডিজাইন
  7. WhatsApp অ্যাকাউন্ট ছাড়াই ভয়েস ও ভিডিও কলে যুক্ত হওয়া যাবে, চালু হল নতুন ফিচার
  8. ফেসবুকে ভোলবদল, অ্যালগরিদম পাল্টে দেখতে পাবেন পছন্দের পোস্ট ও রিলস
  9. Oppo Pad Mini ম্যাট ডিসপ্লে এডিশন ও Enco X4 আগামী সপ্তাহে ভারতে লঞ্চ
  10. Samsung পুজোয় বাম্পার অফার আনল, কেনাকাটা করলে দেড় লাখের AI টিভি ফ্রি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.