অবশেষে আসরে নামল Jio, শীঘ্রই কল ও ডেটার দাম বাড়াবে মুকেশ আম্বানির কোম্পানি

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 20 নভেম্বর 2019 09:28 IST
হাইলাইট
  • কয়েক সপ্তাহের মধ্যেই কল ও ডেটার দাম বাড়াবে Jio
  • ইতিমধ্যেই 1 ডিসেম্বর থেকে দাম বাড়ানোর ঘোষণা করেছে Airtel ও Vodafone Idea
  • কতটা দাম বাড়বে জানা যায়নি

কয়েক সপ্তাহের মধ্যেই কল ও ডেটার দাম বাড়াবে Jio

শীঘ্রই বাড়তে চলেছে কল ও ডেটার দাম। সম্প্রতি এই কথা জানিয়েছে মুকেশ আম্বানির Reliance Jio। চলতি সপ্তাহে বিবৃতি প্রকাশ করে 1 ডিসেম্বর থেকে দাম বাড়ানোর ঘোষণা করেছিল Airtel ও Vodafone Idea। একই পথে হেঁটে এবার কল ও ডেটার দাম বাড়ানোর ঘোষণা করেছে Jio।

 Jio জানিয়েছে, ট্যারিফ ঢেলে সাজাতে ইতিমধ্যেই টেলিকম কোম্পানিগুলির সাথে আলোচনায় আগ্রহ দেখিয়েছে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া।

Advertisement

মঙ্গলবার এক বিবৃতিতে Jio জানিয়েছে, “অন্যান্য অপারেটরদের মতোই, আমরাও সরকারের সঙ্গেই কাজ করি এবং ভারতীয় গ্রাহকদের সুবিধার্থে ক্ষেত্রের উন্নয়ন ঘটাতে নিয়ন্ত্রকের নিয়মাবলী মেনে চলি, এবং পদক্ষেপ গ্রহণ করি, তারমধ্যেই রয়েছে, আগামী কয়েক সপ্তাহে শুল্ক বাড়ানো, এমনভাবে তা করা হবে, যাতে ডেটা ব্যবহারে বিরূপ প্রভাব পড়ে বা, ডিজিটাল মাধ্যম গ্রহণ করতে এবং লগ্নি হয়”।

প্রসঙ্গত 1 ডিসেম্বর থেকে কল ও ডেটার দাম বাড়ানোর ঘোষণা করেছে  Airtel ও Vodafone Idea। সোমবার দেশের বৃহত্তম টেলিকম কোম্পানি Vodafone Idea এক বিবৃতিতে জানিয়েছিল ডিসেম্বর মাস থেকেই পরিষেবার দাম বাড়তে চলেছে। একই পথে হেঁটে ডিসেম্বর মাস থেকে পরিষেবার দাম বাড়ানোর ঘোষণা করেছিল Airtel। এবার কল ও ডেটার দাম বাড়ানোর কথা জানাল Jio। এর ফলে শীঘ্রই দেশের তিন প্রধান টেলিকম কোম্পানির ট্যারিফ বাড়তে চলেছে।

সেপ্টেম্বর মাসে শেষ হওয়া ত্রৈমাসিকে Vodafone Idea ও Bharti Airtel একসাথে 74,000 কোটি টাকা ক্ষতির সম্মুখীন হয়েছে। এর মধ্যে শুধুমাত্র Vodafone Idea-র ক্ষতির পরিমাণ 50,921 কোটি টাকা। একই সময়ে 23,045 কোটি টাকা ক্ষতি হয়েছিল Airtel-এর।

Advertisement

আরও পড়ুন:

ডিসেম্বর থেকে বাড়ছে পরিষেবার দাম, জানিয়ে দিল Vodafone Idea

ডিসেম্বর থেকেই দাম বাড়ছে, এবার জানিয়ে দিল Airtel

Advertisement

কবে লঞ্চ হবে Redmi K30? জল্পনায় জল ঢেলে জানিয়ে দিলেন Xiaomi প্রধান

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Jio
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরেই, লঞ্চের তারিখ ফাঁস
  2. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  3. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  4. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে, অষ্টমীতে লঞ্চ
  5. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
  6. Oppo Reno 17 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি-সহ নভেম্বরে লঞ্চ হতে পারে
  7. Truecaller ছাড়াই জানা যাবে কে ফোন করছে, নভেম্বর থেকে নতুন নিয়ম চালু করছে সরকার
  8. Tecno Spark 50S 5G শুক্রবার ভারতে আসছে, প্রকাশ হল নজরকাড়া ডিজাইন
  9. WhatsApp অ্যাকাউন্ট ছাড়াই ভয়েস ও ভিডিও কলে যুক্ত হওয়া যাবে, চালু হল নতুন ফিচার
  10. ফেসবুকে ভোলবদল, অ্যালগরিদম পাল্টে দেখতে পাবেন পছন্দের পোস্ট ও রিলস
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.