Jio, Airtel, নাকি Vi, কে 365 দিনের রিচার্জ প্ল্যানে বেশি সুবিধা দিচ্ছে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 13 সেপ্টেম্বর 2026 19:02 IST
হাইলাইট
  • Vi সবচেয়ে সস্তায় 365 দিনের ভ্যালিডিটির প্রিপেইড প্ল্যান অফার করে
  • Jio বর্তমানে 3,599 ও 3,999 টাকার প্ল্যানে পুরো এক বছরের মেয়াদ দিচ্ছে
  • Jio-র মতো Airtel একই দামে দুটি বার্ষিক রিচার্জ প্ল্যান অফার করে

Vi offers cheapest 365-day prepaid recharge plan

এক বছরের প্ল্যান রিচার্জ করলে প্রতি মাসে বা তিন মাস অন্তর রিচার্জ করার ঝামেলা থাকে না। বার্ষিক প্ল্যান নিলে এককালীন টাকা একটু বেশি লাগতে পারে। কিন্তু সাশ্রয়ও করা যেতে পারে। আর তার জন্য সঠিক প্ল্যান বেছে নেওয়া জরুরি। বিভিন্ন অ্যানুয়াল রিচার্জ প্ল্যানে ডেটা ও OTT সাবস্ক্রিপশনের সুবিধা আলাদা হওয়ার কারণে গ্রাহকরা নিজের জন্য উপযুক্ত প্ল্যান নির্বাচন করে উঠতে পারেন না। বর্তমানে Jio, Airtel, ও Vi-এর ঝুলিতে 365 দিনের প্ল্যান রয়েছে। তবে প্রতিটি সংস্থার প্ল্যানে সুবিধা আলাদা। আজকের প্রতিবেদনে তিন টেলিকম সংস্থার 365 দিনের প্রিপেইড প্ল্যানগুলো তুলে ধরা হল। ফলে কোন প্ল্যানে বেশি সুবিধা পাওয়া যাবে, তা বোঝা সহজ হয়ে যাবে।

Jio অ্যানুয়াল রিচার্জ প্ল্যান

জিও 365 দিনের দুটি রিচার্জ প্ল্যান অফার করে। 3,999 টাকার প্রিপেইড প্ল্যানে প্রতিদিন 2.5 জিবি হাই-স্পিড ডেটা যায়। এটি আনলিমিটেড ভয়েস কলিং, প্রতিদিন 100টি SMS, এবং যোগ্য গ্রাহকদের জন্য আনলিমিটেড 5G ইন্টারনেট দিচ্ছে। এই প্ল্যানে JioTV, FanCode, JioAICloud স্টোরেজ, JioHotstar-এর মোবাইল + হলিউড সাবস্ক্রিপশন অর্ন্তভুক্ত আছে।

Advertisement

জিওর দ্বিতীয় বার্ষিক প্ল্যানের দাম 3,599 টাকা। এই প্ল্যানের সঙ্গেও প্রতিদিন 2.5 জিবি হাই-স্পিড ডেটা, আনমিলিটেড ভয়েস কল, এবং দৈনিক 100টি SMS অর্ন্তভুক্ত। অন্যান্য সুবিধার মধ্যে JioTV Pro প্যাক ভাউচার, 120 জিবি অতিরিক্ত ডেটা, বিনামূল্যে 50 জিবি ক্লাউড স্টোরেজ, ও JioHotstar সাবস্ক্রিপশন আছে। এছাড়াও, দুই প্ল্যানেই 18 মাসের ফ্রি Google AI Pro সাবস্ক্রিপশন পাওয়া যাবে।

Airtel বার্ষিক রিচার্জ প্ল্যান

জিওর মতো এয়ারটেলের এক বছরের মেয়াদের দুটি প্রিপেইড প্ল্যান অফার করে। 3,599 টাকার প্ল্যানে দৈনিক 2 জিবি ডেটা, আনলিমিটেড ভয়েস কল, এবং প্রতিদিন 100টি SMS পাওয়া যায়। 3,999 টাকার প্ল্যানে প্রতিদিন 2.5 জিবি ডেটা, যত খুশি ভয়েস কলিং, 100টি SMS, এবং 12 মাসের জিওহটস্টার মোবাইল সাবস্ক্রিপশন অর্ন্তভুক্ত আছে। এয়ারটেল উভয় প্ল্যানে আনলিমিটেড 5G ব্যবহারের সুবিধা দিচ্ছে।

Vi-এর 356 দিনের প্ল্যান

ভোডাফোন আইডিয়া বা ভি 365 দিনের মেয়াদের একাধিক রিচার্জ প্ল্যান অফার করে। সবচেয়ে কম দামের 1,189 টাকার প্ল্যানে 50 জিবি ডেটা পাওয়া যায়। তবে এতে কোনও সার্ভিস ভ্যালিডিটি এবং SMS-এর সুবিধা নেই। 2,249 টাকার অ্যানুয়াল প্ল্যানে আনলিমিটেড কল, 30 জিবি ডেটা, ও 3,600 এসএমএস অর্ন্তভুক্ত।

Advertisement

ভোডাফোন আইডিয়ার 3,599 টাকা থেকে শুরু হওয়া রিচার্জ প্ল্যানগুলোতে দৈনিক 2 জিবি ডেটা পাওয়া যায়। এটি বিঞ্জ অল নাইট এবং উইকএন্ড ডেটা রোলওভার অফার করে। সংস্থার 3,699 টাকার প্ল্যানে 1 বছরের JioHotstar সাবস্ক্রিপশন আছে। 3,799 টাকার প্ল্যানে রয়েছে Amazon Lite সাবস্ক্রিপশন। আর 3,999 টাকার প্ল্যানে JioHotstar ও Amazon Prime Lite, দুটোই অর্ন্তভুক্ত।

উপরের সবকটি প্ল্যানে দৈনিক 2 জিবি ডেটা, 100টি এসএমএস, এবং আনলিমিটেড ভয়েস কলের সুবিধা মেলে। 4,099 টাকার প্ল্যান গোটা বছরের জন্য ফ্রি কল, দৈনিক 100টি SMS, এবং আনলিমিটেড 5G/4G ডেটা অফার করে। এছাড়াও, এক বছরের জন্য 2,997 টাকার ইন্টারন্যাশনাল রোমিং প্ল্যান ও 4,997 টাকার ডোমেস্টিক + ইন্টারন্যাশনাল রোমিং প্ল্যান অফার করে ভি।

যে সব গ্রাহক মূলত কল ও  কম ডেটার জন্য সাশ্রয়ী বার্ষিক রিচার্জ প্ল্যান খুঁজছেন, তাদের জন্য Vi উপযুক্ত হতে পারে। অন্য দিকে, যাদের বেশি ডেটা এবং OTT প্রয়োজন, তারা Airtel অথবা Jio-র দিকে ঝুঁকতে পারেন।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 19,600 টাকার বেশি ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে Samsung-এর ফ্ল্যাগশিপ স্মার্টফোন
  2. কলকাতার প্রেমে বিদেশি, থাকতে চান পাকাপাকি, মন্তব্য ইলন মাস্কের
  3. 50MP AI ক্যামেরা ও 6,000mAh ব্যাটারি নিয়ে Lava Bold N4 Pro 5G লঞ্চ হচ্ছে 16 সেপ্টেম্বর
  4. স্মার্টফোনে চালু হল ইন্টারনেট ছাড়াই UPI পেমেন্ট করার সুবিধা, আর লাগবে না ডেটা
  5. 16 সেপ্টেম্বর লঞ্চ হচ্ছে Oppo K14 Lite, থাকবে AI ক্যামেরা ও 7,000mAh ব্যাটারি
  6. Windows-এর জন্য Gemini অ্যাপ আনল Google, Alt + Space চাপলেই হাজির AI
  7. 3,000 টাকা দাম কমল 32MP সেলফি ক্যামেরা ও 7,000mAh ব্যাটারির দুর্দান্ত Motorola স্মার্টফোনের
  8. BGMI Midnight Hunters রিডিম কোড দেখে নিন, মিলবে একাধিক ফ্রি রিওয়ার্ড
  9. Apple কেন iPhone 18 লঞ্চ করলো না? আসল কারণ জানলে অবাক হবেন
  10. Flipkart বিগ বিলিয়ন ডেজ সেল শুরু হচ্ছে এই তারিখে, পুজোর কেনাকাটার জন্য তৈরি তো
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.