10 বছর পূর্তিতে 120 জিবি ডেটা ফ্রি-তে দিচ্ছে Jio, কীভাবে পাবেন জেনে নিন

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 7 সেপ্টেম্বর 2026 10:40 IST
হাইলাইট
  • Jio সম্প্রতি ভারতে 10 বছর পূর্ণ করেছে
  • সংস্থা তাদের বার্ষিক প্ল্যানে মেগা অ্যানিভার্সারি অফার দিচ্ছে
  • Jio অতিরিক্ত 120 জিবি ডেটা বিনামূল্যে অফার করছে

Jio is offering 120GB of free data to celebrate its 10th anniversary

Photo Credit: Jio

2016 সালে ফ্রি 4G ডেটা ও ভয়েস কল পরিষেবা চালু করে দেশের স্মার্টফোন তথা ইন্টারনেটের দুনিয়ায় বিপ্লব ঘটিয়েছিল মুকেশ আম্বানির Jio। সম্প্রতি দেশে 10 বছর পূর্ণ করেছে তারা। Jio এক দশক সম্পূর্ণ হওয়ার আগেই ভারতের বৃহত্তম টেলিকম পরিষেবা প্রদানকারী সংস্থায় পরিণত হয়েছে। বর্তমানে তাদের মার্কেট শেয়ার 35 শতাংশ। গত সেপ্টেম্বর 5 ধুমধাম করে দশম বর্ষপূর্তি উদযাপন করেছে সংস্থা। Jio এই বিশেষ উপলক্ষে ক্রেতাদের জন্য বড় চমক নিয়ে হাজির হয়েছে। তারা এক বছরের প্রিপেইড প্ল্যানে এমন কিছু সুবিধা যোগ করেছে, যা অন্য কোনও সংস্থা দিচ্ছে না।

Jio দশম বর্ষপূর্তি উপলক্ষ্যে বিশেষ অফার আনল

জিওর 10 বছর পূর্তি উপলক্ষে সংস্থার ওয়েবসাইটে "মেগা অ্যানিভার্সারি অফার" নামে একটি বিশেষ অফার দেওয়া হয়েছে। এক বছর ভ্যালিডিটির 3,599 টাকার প্ল্যানে অতিরিক্ত সুবিধা মিলছে। সাধারণত এই প্ল্যানে দৈনিক 2.5 জিবি করে 5G ডেটা পাওয়া যায়। ফলে 365 দিনে মোট 912.5 জিবি ডেটা ব্যবহারের সুযোগ থাকে।

Advertisement

তবে রিলায়েন্স জিওর 10 বছর পূর্তি উপলক্ষে রিচার্জ প্ল্যানটির সঙ্গে অতিরিক্ত 120 জিবি ডেটা বিনামূল্যে দিচ্ছে কোম্পানি। ফলে প্রতিদিনের ডেটার পাশাপাশি অতিরিক্ত 120 জিবি নেট যোগ হলে পুরো বছরে মোট 1.032.5 জিবি ডেটা ব্যবহার করা যাবে।

Jio প্রতি মাসে গ্রাহকদের জন্য 10 জিবি করে ডেটা বুস্টার অফার করবে। প্ল্যানের বৈধতা শেষ না হওয়া পর্যন্ত প্রতি মাসে সুবিধাটি পাওয়া যাবে। 365 দিন ভ্যালিডিটি থাকার ফলে এক বছরে মোট 12 বার 10 জিবি করে ডেটাব বুস্টার নিতে পারবে গ্রাহকরা। এই প্ল্যানের সঙ্গে গোটা বছর আনলিমিটেড কল করার বেনিফিট দেওয়া হচ্ছে।

প্ল্যানটিতে প্রতিদিন 100টি SMS পাঠানো যায়। এটি JioTV-এর মাধ্যমে 1000+ লাইভ চ্যানেলের বিনামূল্যে অ্যাক্সেস প্রদান করে। এতে JioHotStar-এর মোবাইল এবং হলিউড সাবস্ক্রিপশন অর্ন্তভুক্ত আছে। কোম্পানি 18 মাসের Google AI Pro সাবস্ক্রিপশন ফ্রি-তে দিচ্ছে, যার আনুমানিক মূল্য প্রায় 35,100 টাকা। এছাড়াও, MyJio অ্যাপের মাধ্যমে EasmyTrip, Ajio, ও Cinepolis-এর স্পেশাল ডিসকাউন্ট ভাউচার পাওয়া যাবে।

Advertisement

প্রসঙ্গত, Jio Prime মেম্বারশিপ ভারতে পুনরায় চালু হয়েছে আগস্টে। জিওর সব প্রিপেইড ও পোস্টপেইড গ্রাহকরা মেম্বারশিপ নিতে পারবে। জিও প্রাইম সমস্ত সদস্যের বর্তমান প্ল্যানের দাম এক বছরের জন্য ফ্রিজ করে রাখবে। প্রাইস লক আগামী বছর সেপ্টেম্বর 5 পর্যন্ত কার্যকর থাকবে। ওই সময়ের মধ্যে যদি ট্যারিফ বাড়ে বা প্ল্যানের দাম পরিবর্তন হয়, তবুও প্রাইম সদস্যরা আগের দামেই রিচার্জ বা পোস্টপেইড পরিষেবার জন্য পেমেন্ট করতে পারবেন। জিও প্রাইম মেম্বার হতে গেলে একবারই 300 টাকার পেমেন্ট করতে হবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Samsung Galaxy F70 5G লঞ্চ হল, 20,000 টাকার মধ্যে অবিশ্বাস্য ফিচার্স
  2. iPhone Duo: আজ অর্ডার করলে পরের বছর ডেলিভারি, রেকর্ড চাহিদা ফোল্ডিং আইফোনের
  3. ভিডিও বানিয়ে 2.85 লাখ টাকা আয়ের সুযোগ দিচ্ছে X, কোনও ভিউ লাগবে না
  4. Krafton লঞ্চ করল Battlin অ্যাপ, গেম খেলে 20 লাখ টাকা জেতার সুযোগ
  5. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  6. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  7. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  8. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  9. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  10. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে,সপ্তমীতে লঞ্চ
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.