বিনামূল্যে ফোন করার দিন শেষ, এবার প্রতি মিনিটে পয়সা গুনতে হবে Jio গ্রাহকদের

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 9 অক্টোবর 2019 20:32 IST
হাইলাইট
  • অন্য নেটওয়ার্কে কল করার সময় এই খরচ ধার্য করা হয়েছে
  • প্রতি মিনিটে 6 পয়সা খরচ হবে
  • নতুন টপ-আপ প্ল্যান নিয়ে এসেছে Jio

অন্য নেটওয়ার্কে কল করতে অতিরিক্ত দাম দিতে হবে

এবার থেকে অন্য নেটওয়ার্কে কল করলে Jio গ্রাহকদের প্রতি মিনিটে 6 পয়সা খরচ হবে। বুধবার এই ঘোষণা করেছে Reliance Jio। টেলিকম রেগুলেটারি অথরিটি অফ ইন্ডিয়ার (TRAI) ঠিক করে দেওয়া ইন্টারকানেক্ট ইউসেজ চার্জের (IUC) জন্য গ্রাহকদের অন্য নেটওয়ার্কে কল করার জন্য অতিরিক্ত  দাম দিতে হবে।

শুধুমাত্র অন্য নেটওয়ার্কে কল করার সময় এই খরচ ধার্য করা হয়েছে। Jio নেটওয়ার্কে অউটগোইং কল, ইনকামিং কল অথবা ল্যান্ডলাইন কল সম্পূর্ণ বিনামূল্যে করা যাবে।

আইইউসি চার্জ নেওয়ার জন্য 10 টাকা থেকে 100 টাকার মধ্যে একাধিক টপ আপ প্ল্যান লঞ্চ করেছে মুকেশ আম্বানির কোম্পানি। এছাড়াও পোস্টপেড গ্রাহকদের প্রতি মিনিটে 6 পয়সা হারে মাসিক বিলে যোগ হবে। 

গোটা বিশ্বকে চমকে দিয়ে আসছে সম্পূর্ণ নতুন ডিজাইনের স্মার্টফোন, দেখে নিন

টপ আপ ভাউচার(টাকা) মিনিট (অন্য নেটওয়ার্কে) বিনামূল্যে ডেটা (GB)
10 124 1
20 249 2
50 656 5
100 1,362 10

বুধবার এক বিবৃতিতে Jio জানিয়েছে, আইইউসি এর জন্য কোম্পানিকে আউটগোইং কলে গ্রাহকের কাছ থেকে অতিরিক্ত দাম নিতে বাধ্য করা হচ্ছে। কোম্পানি জানিয়েছে এই কারণে গত তিন বছরে অন্য অপারেটারদের প্রায় 13,500 কোটি টাকা দেওয়া হয়েছে।

Advertisement

Jio জানিয়েছে যতদিন TRAI এর ইন্টারকানেক্ট ইউসেজ চার্জ লাগু থাকবে ততদিন গ্রাহকদের অন্য নেটওয়ার্কে কল করতে প্রতি মিনিটে 6 পয়সা খরচ করতে হবে।

64MP ক্যামেরা সহ চলতি মাসে ভারতে আসছে Redmi Note 8 Pro: আর কী থাকছে?

“আমাদের আশা 31 ডিসেম্বরের আগে ইন্টারকানেক্ট ইউসেজ চার্জের নিয়ম শেষ হয়ে যাবে। তার পরে আবার বিনামূল্যে কল করতে পারবেন গ্রাহকরা।” জানিয়েছে Jio।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Reliance Jio, Interconnected Usage Charge, IUC, Jio
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. iQOO 16 লঞ্চ হল, চোখ কপালে তোলার মতো ফিচার্স নিয়ে বাজারে নয়া ফ্ল্যাগশিপ
  2. MRP-র এবার আসল দাম ফাঁস, দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 কিনতে কত খরচ
  3. 39,999 টাকায় Google Pixel স্মার্টফোন, Flipkart বিগ বিলিয়ন ডেজে বেস্ট অফার
  4. Lava Shark 2 Pro 5G সস্তায় 50MP AI ক্যামেরা ও 6,000mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হল
  5. Oppo K14 Plus 5G ভারতে 8,000mAh ব্যাটারি, 144Hz অ্যামোলেড স্ক্রিন, 50MP OIS ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
  6. 13,999 টাকা থেকে Motorola-র ফোন, Flipkart Big Billion Days-এ বড় ছাড়
  7. OnePlus 16 ঝড় তুলবে, 185Hz ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা-সহ এই দিন লঞ্চ
  8. 6 অক্টোবর ভারতে আসতে পারে Vivo X Fold 6, থাকবে 200MP Zeiss ক্যামেরা
  9. Oppo F35 সিরিজ লঞ্চ হচ্ছে 5 অক্টোবর, থাকবে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
  10. পয়লা অক্টোবর থেকে বড় ধাক্কা, পুজোর আগে টিভি, ফ্রিজ, ও এসির দাম বাড়ছে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.