Vi গ্রাহকদের জন্য সুখবর, কম দামে ফ্রি Spotify Premium-সহ তিন নতুন প্ল্যান আনল সংস্থা

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 4 অগাস্ট 2026 20:49 IST
হাইলাইট
  • Vi ভারতে 230, 250, ও 435 টাকার তিনটি নতুন প্রিপেইড প্ল্যান চালু করেছে
  • এই প্ল্যানগুলির সঙ্গে Spotify Premium বিনামূল্যে ব্যবহার করা যাবে
  • 435 টাকার প্ল্যানে আনলিমিটেড 4G/5G ইন্টারনেট দেওয়া হচ্ছে

New Vi plans include Spotify Premium at no additional cost

Photo Credit: Unsplash/Imtiyaz Ali

Vodafone Idea (Vi) ভারতে Spotify Premium সাবস্ক্রিপশনের সঙ্গে তিনটি নতুন প্রিপেইড প্ল্যান চালু করেছে। নয়া Vi প্ল্যানগুলির দাম 230 টাকা থেকে শুরু এবং ভ্যালিডিটি 28 দিন। এই তিনটি রিচার্জ প্ল্যানের মাধ্যমে গ্রাহকরা বিনামূল্যে বিজ্ঞাপনমুক্ত (অ্যাড-ফ্রি) মিউজিক, উচ্চমানের অডিও স্ট্রিমিং এবং অফলাইন প্লেব্যাকের সুবিধার সঙ্গে Spotify Premium উপভোগ করতে পারবে। এছাড়াও,  প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলিং এবং SMS বেনিফিট দেওয়া হচ্ছে। Vi ব্যবহারকারীরা নির্বাচিত প্ল্যানে আনলিমিটেড 4G/5G ডেটা ও একাধিক OTT প্ল্যাটফর্মের অ্যাক্সেস পাবে।

Spotify Premium-সহ তিন নতুন Vi প্ল্যান লঞ্চ হল

প্রথমে 435 টাকার ভি নন-স্টপ হিরো প্ল্যানের প্রসঙ্গে আসা যাক। প্ল্যানটি অতিরিক্ত কোনও খরচ ছাড়াই স্পটিফাই প্রিমিয়াম সাবস্ক্রিপশন ব্যবহার করতে দেবে। এতে অ্যাড-ফ্রি মিউজিক, অফলাইন ডাউনলোড, আনলিমিটেড স্কিপ, এবং হাই-কোয়ালিটি অডিও প্লেব্যাকের সুবিধা পাওয়া যায়।

435 টাকার ভি নন-স্টপ হিরো প্ল্যানে যত খুশি ভয়েস কলে কথা বলা, আনলিমিটেড 4G/5G ডেটা, ও দিনে 100টি SMS পাঠানোর সুবিধা পাওয়া যাবে। প্ল্যানটিতে জিওহটস্টার মোবাইল সাবস্ক্রিপশনও অর্ন্তভুক্ত আছে।

অন্য দিকে, ভোডাফোন আইডিয়ার নতুন 250 টাকার প্রিপেইড প্ল্যানেও স্পটিফাই প্রিমিয়াম যোগ করা আছে। এটি 28 দিন ভ্যালিডিটির সঙ্গে এসেছে। এতে মোট 2 জিবি ডেটা, আনলিমিটেড ভয়েস কলিং, ও 300টি এসএমএস-এর সুবিধা অর্ন্তভুক্ত। কোম্পানি এই প্ল্যানে কোনও OTT সাবস্ক্রিপশন রাখেনি।

Vi-এর নতুন 230 প্রিপেইড প্ল্যানের সঙ্গেও স্পটিফাই প্রিমিয়াম পাওয়া যাচ্ছে। গ্রাহকরা 28 দিন ভ্যালিডিটি পাবেন। এটি 30 জিবি হাই-স্পিড ডেট ব্যবহার করতে দেবে। এই প্ল্যানে JioHotstar, Sony LIV, FanCode, Lionsgate Play, এবং ZEE5-সহ মোট 20টি ওটিটি প্ল্যাটফর্মের অ্যাক্সেস অর্ন্তভুক্ত।

Advertisement

Spotify Premium কীভাবে অ্যাক্টিভেট করবেন?

1. প্রথমে Vi Recharge & Payments অ্যাপ খুলুন।
2 ফোনে ইনস্টল না থাকলে Play Store বা App Store থেকে ডাউনলোড করুন।
3. অ্যাক্টিভ সার্ভিস বিভাগে গিয়ে ক্লেইম বেনিফিট খুঁজুন।
4. Spotify Premium-এর পাশে ক্লেইম অপশনে ট্যাপ করুন৷
5. আগে থেকে তৈরি করা স্পটিফাই অ্যাকাউন্টের সঙ্গে সাইন ইন করুন বা নতুন আইডি বানিয়ে নিন।

একবার চালু হওয়ার পর সেটির ভ্যালিডিটি সংশ্লিষ্ট Vi রিচার্জ প্ল্যানের মেয়াদের সঙ্গে সংযুক্ত থাকবে। অর্থাৎ যতদিন আপনার যোগ্য ভি প্ল্যান সক্রিয় থাকবে, ততদিন স্পটিফাই প্রিমিয়াম ব্যবহার করা যাবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  2. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  3. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  4. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  5. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  6. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  7. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  8. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  9. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  10. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.