70 দিন বৈধতার নতুন প্রিপেড প্ল্যান নিয়ে এল Vodafone; কী সুবিধা মিলবে?

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 11 ফেব্রুয়ারি 2020 14:26 IST
হাইলাইট
  • 499 টাকা প্রিপেড প্ল্যান নিয়ে এল Vodafone
  • 555 টাকা প্ল্যানে আগের থেকে বেশি ভ্যালিডিটি মিলবে
  • দিল্লি এনসিআর, মধ্যপ্রদেশ ও ছত্তিসগড় সার্কেলের গ্রাহকরা এই সুবিধা পাবেন

499 টাকা প্রিপেড প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলের সুবিধা থাকছে

499 টাকার নতুন প্রিপেড প্ল্যান নিয়ে ল Vodafone। এই প্ল্যানের ভ্যালিডিটি 70 দিন। আগে 555 টাকা প্ল্যানে 70 দিন ভ্যালিডিটি পাওয়া যেত। এবার এবার 555 টাকা প্ল্যানের বৈধতা বেড়ে 77 দিন হয়েছে। আপাতত নির্বাচিত সার্কেলের Vodafone ও Idea প্রিপেড গ্রাহকরা এই প্ল্যানের সুবিধা পাবেন।

499 টাকা প্রিপেড প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলের সুবিধা থাকছে। সঙ্গে প্রতিদিন বিনামূল্যে 100 টা এসএমএস পাঠানো যাবে। এই প্ল্যানের সঙ্গে থাকছে প্রতিদিন 1.5GB ডেটা। এই প্ল্যানের ভ্যালিডিটি 70 দিন।

Advertisement

আবার দাম বাড়াতে পারে Airtel; বিশাল আর্থিক লোকসানের মুখোমুখি সংস্থা

কোম্পানির ওয়েবসাইট থেকে জানা গিয়েছে আপাতত দিল্লি এনসিআর ও মধ্যপ্রদেশ এবং ছত্তিসগড় সার্কেলের গ্রাহকরা 499 টাকা প্রিপেড প্ল্যান ব্যবহার করতে পারবেন। Vodafone ও Idea নেটওয়ার্কের গ্রাহকরা নতুন প্ল্যান ব্যবহারের সুবিধা পাবেন।

499 টাকায় নতুন প্ল্যান লঞ্চের সঙ্গেই 555 টাকা প্ল্যানের বৈধতা বড়িয়েছে কোম্পানি। আগে এই প্ল্যানে 70 দিন বৈধতা পাওয়া যেত। এবার থেকে 555 টাকা প্ল্যানে Vodafone ও Idea গ্রাহকরা 77 দিন ভ্যালিডিটি পাবেন। এই প্ল্যানের সঙ্গে সব নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কল, দিনে 100 এসএমএস ও প্রতিদিন 1.5 GB ডেটা ব্যবহার করা যাবে।

Advertisement

Vodafone -এর ডবল ধামাকা! প্রতিদিন মিলবে 3GB ডেটা

499 টাকা প্ল্যানের মতোই নির্বাচিত কিছু সার্কেলের গ্রাহকরা 555 টাকা প্ল্যান ব্যবহারের সুবিধা পাবেন। ফলে এখনও আপনার সার্কেলে 555 টাকা প্ল্যানে 70 দিন ভ্যালিডিটি মিলতে পারে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 8,000mAh ব্যাটারি ও 144Hz ডিসপ্লের Realme 5G স্মার্টফোন বিক্রি হচ্ছে সস্তায়
  2. Alexa+ ভারতে লঞ্চ হল, চ্যাটজিপিটি ও জেমিনিকে টক্কর দেবে Amazon-এর AI
  3. 50MP সেলফি ক্যামেরা ও 7,000mAh ব্যাটারির দুর্দান্ত Realme ফোনের দাম 2,500 টাকা কমল
  4. Oppo K14 Lite মাত্র 16,999 টাকায় লঞ্চ হল ভারতে, সমস্ত ফিচার্স জেনে নিন
  5. পুজোর আগে Jio-র বড় উপহার, ফ্রি-তে 4,000 টাকার এই স্পেশাল সাবস্ক্রিপশন
  6. অপেক্ষার অবসান, Flipkart Big Billion Days 2026 সেলের তারিখ অফিশিয়ালি ঘোষণা হল
  7. 15 অক্টোবর থেকে UPI পেমেন্টে চালু হবে মাশুল, 2,000 টাকার বেশি লেনদেনে কত টাকা জানাল কেন্দ্র
  8. Vivo V80 দুর্ধর্ষ ক্যামেরার সঙ্গে ভারতে আসছে, আজ প্রথম টিজার প্রকাশ হল
  9. 15 সেপ্টেম্বরের 50টি নতুন BGMI রিডিম কোড প্রকাশ হল, জিতুন Dr. Quirk সেট
  10. OnePlus N6 Lite: ওয়ানপ্লাসের সবচেয়ে সস্তা ফোন 22 সেপ্টেম্বর ভারতে লঞ্চ হচ্ছে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.