Vodafone -এর ডবল ধামাকা! প্রতিদিন মিলবে 3GB ডেটা

ভারতে দুটি নতুন প্রিপেড প্ল্যান নিয়ে এল Vodafone। 558 টাকা ও 398 টাকার দুটি নতুন প্রিপেড প্ল্যান নিয়ে এসেছে কোম্পানিটি। 558 টাকা প্ল্যানে দিনে 3GB ডেটা ব্যবহার করা যাবে। এ

Vodafone -এর ডবল ধামাকা! প্রতিদিন মিলবে 3GB ডেটা

558 টাকা ও 398 টাকার দুটি নতুন প্রিপেড প্ল্যান নিয়ে এসেছে Vodafone

হাইলাইট
  • 558 টাকা ও 398 টাকার দুটি নতুন প্রিপেড প্ল্যান নিয়ে এসেছে Vodafone
  • প্রতিদিন 3GB ডেটা পাওয়া যাবে
  • 19 টাকা প্রিপেড প্ল্যানে আগের থেকে বেশি ডেটা দিচ্ছে Vodafone
বিজ্ঞাপন

ভারতে দুটি নতুন প্রিপেড প্ল্যান নিয়ে এল Vodafone। 558 টাকা ও 398 টাকার দুটি নতুন প্রিপেড প্ল্যান নিয়ে এসেছে কোম্পানিটি। 558 টাকা প্ল্যানে দিনে 3GB ডেটা ব্যবহার করা যাবে। এই প্ল্যানের ভ্যালিডিটি 56 দিন। অন্যদিকে 398 টাকা প্ল্যানেও দিনে 3GB ডেটা ব্যবহার করা যাবে। এই প্ল্যানে 28 দিন ভ্যালিডিটি পাওয়া যাবে। আপাতত শুধুমাত্র মধ্যপ্রদেশ সার্কেলের Vodafone প্রিপেড গ্রাহকরা 558 টাকা প্ল্যানের সুবিধা পাবেন। অন্যদিকে মুম্বাই ও মধ্যপ্রদেশ সার্কেলের গ্রাহকদের জন্য সামনে এসেছে 398 টাকা প্ল্যান। এছাড়াও কোম্পানির সবথেকে সস্তা প্ল্যান 19 টাকা রিচার্জে পরিবর্তন এনেছে Vodafone।

vodafone

558 টাকা Vodafone প্রিপেড প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলের সুবিধা পাওয়া যাবে। সঙ্গে রোজ 3GB ডেটা ও দিনে 100 টা এসএমএস বিনামূল্যে পাওয়া যাবে। এই প্ল্যানের ভ্যালিডিটি 56 দিন। এই প্ল্যানের গ্রাহকরা 499 টাকা দামের এক বছরের Vodafone Play সাবস্ক্রিপশন ও 999 টাকা দামের এক বছরের Zee5 সাবস্ক্রিপশন সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করা যাবে। আপাতত শুধুমাত্র মধ্যপ্রদেশ সার্কেলের গ্রাহকরা এই প্ল্যান ব্যবহার করতে পারবেন।

398 টাকা প্রিপেড প্ল্যানেও দিনে 3GB ডেটা ব্যবহার করা যাবে। সাথে থাকছে আনলিমিটেড কল আর দিনে 100 টা এসএমএস ব্যবহারের সুযোগ। যদিও 398 টাকা প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন। মুম্বাই ও মধ্যপ্রদেশ সার্কেলের গ্রাহকরা এই প্ল্যান ব্যবহার করতে পারবেন।

এছাড়াও 19 টাকা প্রিপেড প্ল্যানে আগের থেকে বেশি ডেটা দিচ্ছে Vodafone। শুরুতে এই প্ল্যানে 150MB ডেটা পাওয়া যেত। সম্প্রতি কোম্পানির ওয়েবসাইট থেকে জানা গিয়েছে 19 টাকা প্রিপেড রিচার্জে 200MB ডেটা পাওয়া যাবে। সাথে যে কোন নম্বরে আনলিমিটেড কল করা যাবে। 19 টাকা প্ল্যানের ভ্যালিডিটি 2 দিন। মুম্বাই, মধ্যপ্রদেশ ও হরিয়ানা সার্কেলের গ্রাহকরা 19 টাকা প্ল্যানের এই সুবিধা উপভোগ করতে পারবেন।

আরও পড়ুন:

জনপ্রিয়তার শীর্ষে WhatsApp! মোট কত ডাউনলোড হয়েছে জানেন?

নেটওয়ার্ক না থাকলেও কল করা যাবে! যুগান্তকারী ফিচার নিয়ে এল Jio

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Oppo Reno 17 সিরিজ 200MP ট্রিপল ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি-সহ লঞ্চ হয়েছে
  2. 30,000 টাকার ফ্রি রিওয়ার্ড দিচ্ছে Airtel, কোথায় কীভাবে পাবেন দেখুন
  3. রিচার্জ না করলে Jio সিমে ইনকামিং কলও বন্ধ হবে, সতর্ক করল কোম্পানি
  4. ফোনের দাম 4,000 টাকা পর্যন্ত বাড়াল Samsung ও Xiaomi, মূল্যবৃদ্ধি করবে Vivo, Oppo, Realme-ও
  5. ফোন ছাড়াই টিভির পর্দায় দেখা যাবে Instagram রিলস, কীভাবে জেনে নিন
  6. iPhone 18 এই বছর বাজারে না আসার কারণ প্রকাশ্যে, নেপথ্যে Samsung?
  7. 2027 সালের শুরুতে তিন দুর্ধর্ষ ফোন ভারতে আনছে Xiaomi, দাম কত হবে
  8. দোকানে UPI-এর QR কোড ও সাউন্ডবক্স বসালে 1,000 টাকার উপর ভর্তুকি, নতুন স্কিম আনছে সরকার
  9. স্মার্টফোনে ক্যামেরায় বিপ্লব ঘটাবে নতুন প্রযুক্তি, দিশা দেখাচ্ছে ইজরায়েলের স্টার্টআপ
  10. চাপের মুখে Nvidia থেকে ইস্তাফা দিলেন জেনসেন হুয়াং, নতুন CEO Apple কর্তা?
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »