একশো টাকার কম দামে প্রায় দুই মাস ভ্যালিডিটি দিচ্ছে Vodafone

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 31 মার্চ 2020 13:16 IST
হাইলাইট
  • 95 টাকা প্ল্যানে 56 দিন বৈধতা পাওতা যাবে
  • এই প্ল্যানে 74 টাকা টকটাইম পাওয়া যাবে
  • সঙ্গে থাকছে 200MB ডেটা

নতুন অলরাউন্ডার প্রিপেড প্ল্যান নিয়ে এল Vodafone

নতুন অলরাউন্ডার প্রিপেড রিচার্জ নিয়ে এল Vodafone। নতুন 95 টাকা রিচার্জে থাকছে কল ও ডেটা ব্যবহারের সুবিধা। এই প্ল্যানে 74 টাকা টকটাইম পাওয়া যাবে। গোটা দেশে আউটগোইং কল করতে প্রতি সেকেন্ডে খরচ হবে 2.5 পয়সা। সঙ্গে থাকছে 200MB ডেটা। 95 টাকা প্রিপেড প্ল্যানের বৈধতা 56 দিন। আপাতত মুম্বাই, তামিলনাড়ু, চেন্নাই, কর্ণাটক, কেরালা ও মধ্যপ্রদেশের Vodafone গ্রাহকরা এই প্ল্যানের সুবিধা পাবেন।

আগে 95 টাকা অলরাউন্ডার প্যাকের ভ্যালিডিটি ছিল 28 দিন। যদিও এই প্যাকের সঙ্গে 95 টাকা টকটাইম পাওয়া যেত। অউটগোইং ভয়েস কলের খরচ ছিল 1 পয়সা প্রতি সেকেন্ড। সঙ্গে মিলত 500MB ডেটা। সুবিধায় কাটছাঁট করে এই প্ল্যানে 28 দিনের পরিবর্তে 56 দিন ভ্যালিডিটি মিলছে।

অনলাইনে বুক হচ্ছে COVID-19 টেস্ট, বাড়ি বসে এই টেস্টের খরচ জেনে নিন

এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস 

95 টাকা অলরাউন্ডার প্যাক ছাড়াও রয়েছে কোম্পানির 49 টাকা ও 79 টাকা অলরাউন্ডার প্যাক। এই দুই প্ল্যানের সঙ্গেই মিলবে 28 দিন ভ্যালিডিটি।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Vodafone, Vodafone India, Vodafone Idea
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  2. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  3. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  4. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  5. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  6. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  7. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  8. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  9. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  10. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.