Vodafone -এ এখনই 4GB অতিরিক্ত ডেটা পাবেন কীভাবে?

বিজ্ঞাপন
Tasneem Akolawala, আপডেট: 1 ফেব্রুয়ারি 2019 16:54 IST
হাইলাইট
  • 4G সিম আপগ্রেড করলে অতিরিক্ত 4GB ডেটা দিচ্ছে Vodafone Idea
  • বিহার ও ঝাড়খন্ড এবং মধ্যপ্রদেশ ও ছত্তিশগড় সার্কেলে এই সুবিধা পাওয়া যাবে
  • 10 দিন এই ডেটা বৈধ থাকবে

Vodafone এ অতিরিক্ত 4GB ডেটার ভ্যালিডিটি 10 দিন

বিহার ও ঝাড়খন্ড এবং মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়  সার্কেলে নতুন 4G অফার শুরু করেছে Vodafone। এই দুই সার্কেলে গ্রাহক 4G  সিম আপগ্রেড করলে অতিরিক্ত 4GB ডেটা দিচ্ছে Vodafone Idea। প্রসঙ্গত ইতিমধ্যেই বিহার ও ঝাড়খন্ড সার্কেলে Idea -র  4G নেটওয়ার্ক ছিল।  এবার সেখানে 4G  পরিষেবা শুরু করল Vodafone। এখনও যেসব গ্রাহক 4G সিম আপগ্রেড করেননি  তারা নতুন 4G সিম নিলে অতিরিক্ত 4GB ডেটা পাবেন।

 

আরও পড়ুন: মাত্র 154 টাকায় ছয় মাস ভ্যালিডিটি দিচ্ছে Vodafone

 

বিহার ও ঝাড়খণ্ড সার্কেলের Vodafone Idea -র গ্রাহক সংখ্যা 95 লক্ষ। পাটনা, রাঁচি,  মুজাফফরপুর,  ধানবাদ,  বেগুসারাই,  জামশেদপুর,  ভাগলপুর,  বোকারো ও  দ্বারভাঙার Vodafone Idea গ্রাহকরা এবার 4G পরিষেবা ব্যবহার করতে পারবেন।  মধ্যপ্রদেশ ও ছত্তিশগড় সার্কেলে কোম্পানির গ্রাহক সংখ্যা 50 লক্ষ।  এই দুই রাজ্যে  ইন্দোর,  ভোপাল,  রায়পুর,  জবলপুর,  গোয়ালিয়র,  ভিলাই দূর্গ,  বিলাসপুর  এর মত শহরে শুরু হয়েছে Vodafone Idea -র 4G পরিষেবা।

 

আরও পড়ুন: Jio এফেক্ট! প্রিপেডে আরও বেশি ডেটা দিচ্ছে Vodafone

 

গ্রাহক 4G  সিম আপগ্রেড করলে মাত্র 4GB ডেটা দিচ্ছে Vodafone। 10 দিন এই ডেটা বৈধ থাকবে।  নিকটবর্তী Vodafone আউটলেটে এগিয়ে 4G সিম আপগ্রেড করা যাবে।  নতুন সিম চালু হওয়ার পর এই গ্রাহকের অ্যাকাউন্টে নিজে থেকেই অতিরিক্ত 4GB ডেটা যোগ হয়ে যাবে।  My Vodafone অ্যাপ থেকে এই ডেটা দেখে নেওয়া যাবে।

Advertisement

 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Vodafone
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  2. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  3. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  4. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  5. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  6. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  7. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  8. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  9. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  10. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.