এসে গেল Vodafone RedX, নতুন প্ল্যানে কী সুবিধা পাওয়া যাবে?

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 7 নভেম্বর 2019 14:19 IST
হাইলাইট
  • Vodafone RedX প্ল্যানে মাসে 150GB ডেটা ব্যবহার করা যাবে
  • Netflix সাবস্ক্রিপশন বিনামূল্যে পাওয়া যাবে
  • আনলিমিটেড লোকাল, ন্যাশনাল আর রোমিং ভয়েস কল করা যাবে

Vodafone RedX প্ল্যানের সাথে বিনামূল্যে এয়ারপোর্ট লাউঞ্জ অ্যাকসেস পাওয়া যাবে

বৃহস্পতিবার নতুন লিমিটেড এডিশন RedX প্ল্যান নিয়ে এল Vodafone। শুধুমাত্র পোস্টপেড গ্রাহকদের জন্য নতুন প্ল্যান লঞ্চ হয়েছে। Vodafone RedX প্ল্যানে মাসে 999 টাকা খরচ হবে। এই জন্য 50 শতাংশ পর্যন্ত বেশি ডেটা স্পিড পাওয়া যাবে। এই প্ল্যানের সাথে 20,000 টাকা পর্যন্ত অতিরিক্ত সুবিধা পাওয়া যাবে। থাকছে ইন্টারন্যাশনাল রোমিং সার্ভিস, প্রিমিয়াম কাস্টমর সার্ভিস, এয়ারপোর্টে লাউঞ্জ অ্যাকসেস আর স্মার্টফোনে এক্সক্লিউসিভ ডিল।

Vodafone RedX প্ল্যানের সাথে Netflix সাবস্ক্রিপশন বিনামূল্যে পাওয়া যাবে। এছাড়াও থাকছে বিনামূল্যে Amazon Prime, Zee5 আর Vodafone Play সাবস্ক্রিপশন। এছাড়াও 2,999 টাকা দামের আই-রোম প্ল্যান সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করা যাবে। এছাড়াও দেশের মধ্যে ও দেশের বাইরে প্রত্যেক ত্রৈমাসিকে বিনামূল্যে চারটি এয়ারপোর্ট লাউঞ্জ অ্যাকসেস পাওয়া যাবে।

Advertisement

Hotels.com থেকে হোটেল বুকিংয়ে 10 শতাংশ ছাড় পাওয়া যাবে। এছাড়াও নির্বাচিত কয়েকটি টিকিট বুকিংয়ে 10 শতাংশ ছাড় মিলবে। 2020 সালের 31 ডিসেম্বর পর্যন্ত অতিরিক্ত 5 শতাংশ ছাড় পাওয়া যাবে।

নির্বাচিত কয়েকটি Samsung ফোনে অতিরিক্ত ছাড় পাবেন Vodafone RedX গ্রাহকরা। প্রত্যেক ছয় মাসে দুটি ফোনে এই অফার পাওয়া যাবে।

Vodafone RedX প্ল্যানের সাথে আনলিমিটেড লোকাল, ন্যাশনাল আর রোমিং ভয়েস কল করা যাবে। 50 পয়সা প্রতি মিনিট থেকে আইএসডি কল করা যাবে। দিনে 100 টাকা লোকাল, ন্যাশনাল আর রোমিং এসএমএস ব্যবহার করা যাবে। এর সাথে থাকছে মাসে 150GB ডেটা ব্যবহারের সুবিধা। কোম্পানির দাবি অন্য গ্রাহকদের থেকে ডেটা ব্যবহারের সময় Vodafone RedX গ্রাহকরা 50 শতাংশ বেশি স্পিড পাবেন। এছাড়াও থাকছে প্রিমিয়াম কাস্টমার সার্ভিস।

Advertisement

আরও পড়ুন:

প্রিপেডে Jio-র থেকেও বেশি সুবিধা দিচ্ছে BSNL

মাত্র 30 টাকায় নতুন প্রিপেড প্ল্যান নিয়ে এল Vodafone

Advertisement

প্রিপেডে দ্বিগুণ ডেটা অফার নিয়ে এল Vodafone

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. এক হাতে iPhone, অন্য হাতে AI, নতুন CEO জন টার্নাসের সামনে Apple-এর ভবিষ্যৎ তৈরির কঠিন চ্যালেঞ্জ
  2. বারবার দাম বাড়ার পর এবার 6,200 টাকা সস্তায় পাওয়া যাচ্ছে Nothing Phone 4a Pro
  3. UPI AutoPay: খুশির খবর, পুজোর আগে ইউপিআই অটোপে সিস্টেমে আসছে বড় সুবিধা
  4. আগস্ট 31-এর 50টি নতুন BGMI রিডিম কোড দেখুন, Dracostride জিতে নিন
  5. iPhone Ultra ভাঙলে মাথায় হাত! শুধু স্ক্রিন বদলাতেই 1 লাখের বেশি খরচ হতে পারে
  6. Samsung Galaxy S26 FE আসতেই 12,000 টাকা সস্তা হল Galaxy S25 FE
  7. বাস-ট্রেনে ব্লুটুথ অন রেখে গান শোনা কতটা নিরাপদ, ফোন হ্যাক হতে পারে কি?
  8. 5G-এর স্পিড এবং কভারেজ বাড়াতে বড় পদক্ষেপ, পুজোর আগেই চালু নতুন নিয়ম
  9. Oppo Find X10 সিরিজ পুজোর সময় ভারতে লঞ্চ হবে, প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন?
  10. Android System Intelligence: ফোনে লুকিয়ে থাকা এই অ্যাপের কাজ কী, বন্ধ থাকলে স্মার্টফোন কি অচল হবে?
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.