তিনটি অভিনব ইলেকট্রিক স্কুটারের সাথে লঞ্চ করা হলো- Ather 450 Series

বিজ্ঞাপন
Written by गैजेट्स 360 स्टाफ, আপডেট: 7 জানুয়ারী 2025 13:02 IST
হাইলাইট
  • 2025 Ather 450-সিরিজটিতে একটি মাল্টিমোড ট্রাকশান কন্ট্রোল সিস্টেম ফিচার
  • এটি Magic Twist রিজেনারেটিভ ব্রেকিং নিয়ে এসেছে যা, ব্যাটারীটি চার্জ কর
  • একটি 3.7kWh-ব্যাটারীর সাথে 450X-মডেলটি 161-কিমি রেঞ্জ প্রদান করতে পারে

2025 Ather 450 সিরিজ এখন দুটি নতুন কালারওয়েতে অফার করা হয়েছে

Photo Credit: Ather Energy

2025-এর Ather 450 সিরিজটি শনিবার ভারতে উম্মোচিত করা হয়েছে। ব্যাঙ্গালুরু ভিত্তিক স্টার্ট আপ ইলেকট্রনিক স্কুটারের এই লাইনআপটিতে তিনটি সংস্করণ আছে-Ather 450, Ather 450X এবং Ather 450 Apex। ভারতের বাজারে এই সমস্ত মডেলই সামান্য বেশি দামে লঞ্চ হয়েছে, কিন্তু এগুলিতে বেশ কিছু নতুন ফিচার যুক্ত করা হয়েছে,যেমন সমস্ত মডেলের জন্য একটি মাল্টিমোড ট্রাকশন কন্ট্রোল সিস্টেম, ‘Magic Twist', রিজেনারেটিভ ব্রেকিং এবং আগের জেনারেশনের ইলেকট্রিক স্কুটারের তুলনায় আরো বেশি রেঞ্জ যুক্তকরা হয়েছে।

ভারতে 2025 Ather 450-সিরিজের দাম:

ভারতের বাজারে 2025 Ather 450-সিরিজটির 450S-মডেলের দাম 1,29,999টাকা (এক্স-শোরুম)। অন্যদিকে 2.9kWh এবং 3.7kWh এই দুটি ব্যাটারী বিকল্পের সাথে 450X-এর দাম যথাক্রমে 1,46,999টাকা (এক্স-শোরুম) এবং 1,56,999টাকা (এক্স-শোরুম) । এছাড়াও 2025 Ather 450 Apex-এর দাম এখন, 1,99,999টাকা (এক্স-শোরুম)।

Advertisement

গ্রাহকরা ইলেকট্রিক স্কুটার কেনার সময় একটি প্রো-প্যাকের বিকল্প বেছে নিতে পারে, যার দাম EV-মডেলের অনুযায়ী 14,001টাকা থেকে 20,000টাকার মধ্যে হতে পারে।

2025 Ather 450-সিরিজের স্পেসিফিকেশন:

2025 Ather 450-সিরিজের সমস্ত মডেলেই একটি নতুন মাল্টি মোড ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেমের সাথে এসেছে যেটি । নতুন মাল্টি-মোড ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম যা টর্ক হস্তক্ষেপের জন্য তিনটি নির্দিষ্ট মোড অফার করে- Rain, Rally এবং Road।
Rain-মোডটি আদ্র অবস্থায় নিরাপদ গাড়ি চালানোকে নিয়ন্ত্রন করে,সেখানে Rally-মোডটি সূক্ষ্ম পরিবর্তনের সাথে চালককে রুক্ষ এবং অসমতল জায়গায় চালানোর জন্য সহায়তা করে।
অন্যদিকে Road-মোডটি দুটির মধ্যে এক অন্যতম বিকল্প হয়ে এসেছে, এটি প্রতিটি রাইডে দ্রুত চালানোর ক্ষেত্রে এবং নিরাপত্তার মধ্যে ভারসাম্য বজায় রাখতে পারে।

এছাড়াও কোম্পানি এই সিরিজটিতে Magic Twist রিজেনারেটিভ ব্রেকিং সিস্টেম নিয়ে এসেছে। যার ফলে চালকরা একক থ্রোটলের সাহায্যে নিজেদের ইলেকট্রিক স্কুটারটিকে নিয়ন্ত্রন করতে পারবে। যদিও এক্সেলারেশন একই থাকে, তারা পিছনে থ্রটল করে কমানোর কাজ করতে পারে, যা রিজেনারেটিভ ব্রেকিং চালু করে এবং ব্যাটারি চার্জ করে।

Advertisement

এছাড়াও যারা প্রো-প্যাকটি নেবেন তারা নতুন “Ather-স্ট্যাক” পেয়ে যাবেন।এটির সাথে WhatsApp, শেয়ার-লাইভ-লোকেশন, পিং-মাই-স্কুটার, অ্যালেক্সা-স্কিলস এবং আরো অনেক ফিচার যুক্তকরা হয়েছে। কোম্পানি এটিকে দুটি নতুন রঙের সাথে নিয়ে এসেছে -স্টিলথ-ব্লু এবং হাইপার-স্যান্ড।

কোম্পানির মতে তাদের এই নতুন সিরিজটি বেশি রেঞ্জ এবং কম চার্জিং সময়ের দাবি করে। বলা হয়েছে যে, Ather 450S-টি 122-কিলোমিটারের সর্বোচ্চ Indian Driving Cycle (IDC) রেঞ্জের দাবি করে এবং 5-ঘণ্টা 30-মিনিট সময়ের মধ্যেই 0-80% চার্জ হতে পারে। Ather 450X-এর স্ট্যান্ডার্ড মডেলটি 126-কিলোমিটার IDC রেঞ্জ এবং 3-ঘণ্টা চার্জের সময়ের দাবি করে, যেখানে 3.7kWh-মডেলটি 4ঘণ্টা 30মিনিট চার্জের সময়ের সাথে 161-কিলোমিটার রেঞ্জ প্রদান করে।
এই লাইনআপের সর্বোচ্চ মডেল 450 Apex, 157-কিমি IDC রেঞ্জ এবং 5-ঘণ্টা 45-মিনিটে 0-100% চার্জিং সময়ের দাবি করে ।

Advertisement
 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Windows-এর জন্য Gemini অ্যাপ আনল Google, Alt + Space চাপলেই হাজির AI
  2. 3,000 টাকা দাম কমল 32MP সেলফি ক্যামেরা ও 7,000mAh ব্যাটারির দুর্দান্ত Motorola স্মার্টফোনের
  3. BGMI Midnight Hunters রিডিম কোড দেখে নিন, মিলবে একাধিক ফ্রি রিওয়ার্ড
  4. Apple কেন iPhone 18 লঞ্চ করলো না? আসল কারণ জানলে অবাক হবেন
  5. Flipkart বিগ বিলিয়ন ডেজ সেল শুরু হচ্ছে এই তারিখে, পুজোর কেনাকাটার জন্য তৈরি তো
  6. iPhone Duo: লঞ্চ হল Apple-এর প্রথম ভাঁজ করা আইফোন, জেনে নিন দাম ও ফিচার্স
  7. লঞ্চ হল Apple Watch Series 12 এবং Watch Ultra 4, হার্ট রেট মাপবে প্রতি 5 সেকেন্ডে
  8. Apple উন্নত অডিও ফিচার্স ও ANC-এর সঙ্গে আনল বাজেট ফ্রেন্ডলি AirPods 5
  9. Apple বাজার কাঁপিয়ে iPhone 18 Pro ও iPhone 18 Pro Max লঞ্চ করল, ক্যামেরা থেকে প্রসেসরে চমকের ছড়াছড়ি
  10. ChatGPT এবার ছবি বানাবে আরও দ্রুত, নিজের মুখও থাকবে হুবহু, নয়া AI মডেল আনল OpenAI
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.