Apple উন্নত অডিও ফিচার্স ও ANC-এর সঙ্গে আনল বাজেট ফ্রেন্ডলি AirPods 5

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 9 সেপ্টেম্বর 2026 23:02 IST
হাইলাইট
  • Apple লঞ্চ করেছে নতুন AirPods 5
  • নতুন মডেলে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন বা ANC আরও উন্নত হয়েছে
  • AirPods 5 ওপেন-ইয়ার ডিজাইনের সঙ্গে এসেছে

Apple AirPods 5 comes with Active Noise Cancellation

Photo Credit: Apple

বুধবার Apple-এর "সারপ্রাইজ ও শাইন" অনুষ্ঠানে ছিল একাধিক চমক। সংস্থার প্রথম ফোল্ডেবল স্মার্টফোনের পাশাপাশি iPhone 18 Pro ও iPhone 18 Pro Max রিলিজ করেছে। একইসঙ্গে, AirPods 5 লঞ্চ করেছে মার্কিন টেক জায়ান্টটি। এতে পূর্বসূরী ইয়ারবাডগুলির মতো ওপেন-ইয়ার ডিজাইন আছে। এই ওয়্যারলেস ইয়ারবাডের অডিও, কন্ট্রোল, কানেক্টিভিটি, ও স্মার্ট ফিচারে একাধিক আপগ্রেড এসেছে। অ্যাপলের দাবি, AirPods 5 মডেলের ANC সিস্টেম AirPods 4-এর তুলনায় বাইরের শব্দ 50 শতাংশ পর্যন্ত বেশি কমাতে সক্ষম। ইয়ারবাড নতুন Siri AI-এর সঙ্গে ব্যবহার করা যাবে। ডিভাইসটি তৈরিতে ব্যবহৃত উপাদানের মোট 40 শতাংশ পুনব্যববহৃত উৎস থেকে নেওয়া হয়েছে।  

Apple AirPods 5 দাম

ভারতে AirPods 5 মডেলের দাম 14,900 টাকা থেকে শুরু হচ্ছে। এটি ওয়্যারলেস চার্জিং কেসের সঙ্গে কিনতে চাইলে 17,900 টাকা খরচ হবে। এখন দুটি মডেলই প্রি-অর্ডার করা যাচ্ছে এবং বিক্রি আগামী শুক্রবার, সেপ্টেম্বর 18 থেকে শুরু হবে।

Advertisement

Apple AirPods 5 ফিচার্স

অ্যাপল দাবি করেছে, এয়ারপডস 5 বেস্ট-ইন-ক্লাস অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন (এএনসি) প্রযুক্তি দিয়ে সজ্জিত। এটি চালু থাকলে ইয়ারবাড একটানা সর্বোচ্চ পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিতে পারবে। একইসঙ্গে, এটি অ্যাডাপ্টিভ অডিও অফার করে, যা আশেপাশের পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে রিয়েল-টাইমে শব্দের মান এবং মাত্রা স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণ করে।

AirPods 5 পার্সোনোলাইজড Spatial অডিও, নেক্সট জেনারেশন অ্যাডাপ্টিভ EQ, ও ট্রান্সপারেন্সি মোডের মতো ফিচার অফার করে। কোম্পানি ফোনে আরও পরিষ্কারভাবে কথা বলার জন্য ভয়েস আইসোলেশন ফিচার যোগ করেছে। ব্যবহারকারীরা কাস্টম ইকিউ-এর মাধ্যমে শব্দ নিয়ন্ত্রণ করতে পারবে।

AirPods 5 সাপোর্টেড আইফোনের সঙ্গে কানেক্ট হয়ে হাত ব্যবহার না করেই Siri AI-এর সঙ্গে কাজ করতে সক্ষম। ব্যবহারকারীরা মাথা নেড়ে সহজ অঙ্গভঙ্গীর মাধ্যমে সিরিকে নির্দেশ দিতে পারবে। এছাড়াও, এটি কম্প্যান্টিবল আইফোনের সঙ্গে যুক্ত থাকলে লাইভ ট্রান্সলেশন ফিচারের মাধ্যমে কানেই অনুবাদ করা কথা শোনাবে। চার্জিং কেসে ইউএসবি ও ওয়্যারলেস চার্জিং অপশন থাকছে।

Advertisement

অ্যাপলের নতুন বাজেট ফ্রেন্ডলি ইয়ারবাডে ভলিউম বাড়ানো এবং কমানোর জন্য সোয়াইপ কন্ট্রোল দেওয়া হয়েছে। এগুলি ক্যামেরা রিমোট হিসেবেও কাজ করতে পারবে। AirPods 5 মডেলে IP67 রেটিং আছে, যা ধুলো, ঘাম, ও জল প্রতিরোধ করে। এই কারণে শরীরচর্চা করার সময় বা বাইরে ব্যবহারে অসুবিধা হবে না। চার্জিং কেস-সহ সর্বোচ্চ 22 ঘন্টা ব্যাকআপ পাওয়া যাবে।

 
REVIEW
  • Design / Comfort
  • Audio Quality
  • Battery Life
  • Value For Money
  • Good
  • Impressive ANC for an open-fit design
  • Clean, detailed and balanced sound
  • Excellent Transparency mode
  • Comfortable for long listening sessions if the fit suits you
  • Compact and lightweight design with IP57 rating
  • Excellent call quality
  • Wireless Charging Case model adds useful features
  • Bad
  • Fit remains highly dependent on ear shape
  • ANC still can't match sealed AirPods Pro isolation
  • Bluetooth 5.3 feels dated
  • Battery life could have been better
  • Several advanced features require an Apple device
 
KEY SPECS
Colour White
Headphone Type In-Ear
Microphone Yes
Connectivity True Wireless Stereo (TWS)
Type Earphones
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Oppo Reno 17 Pro নভেম্বরে লঞ্চ হচ্ছে, 200MP ট্রিপল ক্যামেরা ও 7,000mAh ব্যাটারি থাকতে পারে
  2. 49,000 টাকার বেশি ডিসকাউন্টে কিনুন Google-এর প্রিমিয়াম ফোন, অ্যামাজনে মেগা অফার
  3. eMudhra: মারাত্মক সাইবার হামলা থেকে রক্ষা পেল ইন্টারনেট, ভারতীয় সংস্থাকে ঘিরে শোরগোল
  4. Karbonn Rebel 5G: বহু বছর পর দেশে ফিরছে কার্বন মোবাইলস, প্রকাশ হল 5G ফোনের টিজার
  5. Lava Aura Curve লঞ্চ হচ্ছে ভারতে, স্টাইল ও ফিচার্সের দুর্দান্ত মেলবন্ধন
  6. SBI Data Breach: স্টেট ব্যাঙ্কে সাইবার হামলা, হ্যাকারদের হাতে গ্রাহকের তথ্য
  7. 17,999 টাকায় Samsung Galaxy F70 5G-এর সেল শুরু, OIS-সহ ট্রিপল 50MP ক্যামেরা, sAMOLED ডিসপ্লে আছে
  8. Apple Pro and Tell: 28 অক্টোবর বিরাট চমক অ্যাপলের, লঞ্চ হবে প্রথম টাচস্ক্রিন ম্যাকবুক
  9. অন্তিম পর্যায়ে Amazon সেল, iPhone 16 শেষবারের মতো প্রায় 16,000 টাকা সস্তায় সুযোগ
  10. Airtel স্বস্তি দিয়ে সস্তায় ডেটা ছাড়াই আনলিমিটেড কলের প্ল্যান চালু করল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.