Apple ফেস্টিভ সেল শুরু, 15,000 টাকা ছাড় আইফোন-ম্যাকে, আলপনার নকশায় AirPods 5

Apple ভারতে উৎসবের মরসুম উপলক্ষে একগুচ্ছ স্পেশাল অফার ঘোষণা করেছে।

Apple ফেস্টিভ সেল শুরু, 15,000 টাকা ছাড় আইফোন-ম্যাকে, আলপনার নকশায় AirPods 5

Photo Credit: Unsplash/Laurenz Heymann

Apple has announced a range of festive offers in India

হাইলাইট
  • Apple ফেস্টিভ অফারে 15,000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক দিচ্ছে
  • আলপনার নকশায় AirPods 5 Special Edition লঞ্চ হয়েছে
  • Apple-এর উৎসবের মরসুমের অফার পুরো একমাস চলবে
বিজ্ঞাপন

Apple ভারতে উৎসবের মরসুম উপলক্ষে একগুচ্ছ স্পেশাল অফার ঘোষণা করেছে। ফেস্টিভ অফারের অন্যতম চমক হিসেবে মার্কিন টেক জায়ান্টটি এ দেশে AirPods 5 এর একটি বিশেষ সংস্করণ লঞ্চ করেছে। এই ইয়ারবাডসের ওয়্যারলেস চার্জিং কেসে রঙিন আলপনার নকশা রয়েছে। এটি উন্নত অডিও ফিচার্স, নয়েজ ক্যান্সেলেশন, ও ট্রান্সলেশন টুলস অফার করে। সংস্থা iPhone, Mac, iPad, Apple Watch, ও AirPods মডেলেও বিশেষ ছাড় দিচ্ছে। ক্রেতাদের কাছে যোগ্য ক্রেডিট কার্ড থাকলে Apple-এর নির্বাচিত প্রোডাক্টে ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাওয়া যাবে। অ্যাপল 15,000 টাকা পর্যন্ত সাশ্রয়ের সুযোগ দিচ্ছে।

Apple ফেস্টিভ অফার

অ্যাপলের ফেস্টিভ শপিং অফার গতকাল (অক্টোবর 11) শুরু হয়েছে। এটি আগামী নভেম্বর 11 পর্যন্ত চলবে। অর্থাৎ, পুরো একমাস সেলের দামে কেনাকাটা করা যাবে। এই সময়ে নির্বাচিত আইফোন, ম্যাক কম্পিউটার, এবং আইপ্যাড মডেল সর্বোচ্চ 12 মাস নো-কস্ট ইএমআই অপশনে কেনার সুযোগ মিলবে। কোম্পানি নির্দিষ্ট কার্ডে 15,000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক প্রদান করবে।

অন্য দিকে, Apple Watch, AirPods, এবং বিভিন্ন অ্যাক্সেসরিজ কেনার ক্ষেত্রে ছয় মাসের নো-কস্ট EMI অপশনের সুবিধা পাওয়া যাবে। তবে মনে রাখবেন, অফারগুলি শুধুমাত্র নির্দিষ্ট পণ্যের উপর প্রযোজ্য। কোন ডিভাইস কেনা হচ্ছে ও কীভাবে পেমেন্ট করা হচ্ছে, তার উপর নির্ভর করে অফারের সুযোগ-সুবিধা আলাদা হতে পারে।

AirPods 5 Special Edition

অ্যাপল দাবি করছে, ওয়্যারলেস চার্জিং কেস-সহ এয়ারপডস 5 ভারতের জন্য তাদের প্রথম স্পেশাল এডিশন প্রোডাক্ট। লিমিটেড এডিশন মডেলের চার্জিং কেসের গায়ে দেশের ঐতিহ্যবাহী রঙিন আলপনা থেকে অনুপ্রাণিত বিশেষ নকশা খোদাই করা আছে। সাধারণ মডেলের মতো এর দাম 17,900 টাকা রেখেছে সংস্থা।

Special Edition AirPods 5

Special Edition AirPods 5
Photo Credit: Apple

AirPods 5 আগের প্রজন্মের ইয়ারবাডসের তুলনায় 1.5 গুণ উন্নত অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন অফার করে। ANC চালু থাকা অবস্থায় এটি সর্বোচ্চ 5 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম। চার্জিং কেস-সহ 22 ঘন্টা ব্যাকআপ পাওয়া যাবে। 

ডিভাইসটি সাপোর্টেড আইফোনের সঙ্গে কানেক্ট হয়ে হাত ব্যবহার না করেই Siri AI-এর সঙ্গে কাজ করতে সক্ষম। এটি কম্প্যান্টিবল আইফোনের সঙ্গে যুক্ত থাকলে লাইভ ট্রান্সলেশন ফিচারের মাধ্যমে কানেই অনুবাদ করা কথা শোনাবে। এতে IP67 রেটিং আছে, যা ধুলো, ঘাম, ও জল প্রতিরোধ করে। 

AirPods 5 Special Edition সীমিত সংখ্যায় পাওয়া যাবে। স্টক থাকা পর্যন্ত ক্রেতারা শুধুমাত্র Apple Store অনলাইন, Apple স্টোর অ্যাপ, এবং ভারতের ছয়টি Apple Store থেকে কিনতে পারবে। অফিশিয়াল অনলাইন স্টোর থেকে কেনাকাটা করলে 4,000 টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক ও ছয় মাসের নো-কস্ট EMI অফার মিলতে পারে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Apple ফেস্টিভ সেল শুরু, 15,000 টাকা ছাড় আইফোন-ম্যাকে, আলপনার নকশায় AirPods 5
  2. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  3. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  4. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  5. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  6. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  7. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  8. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  9. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  10. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »