Apple-এর দাবি, AirPods 5 বেস্ট-ইন-ক্লাস অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন (ANC) প্রযুক্তির সঙ্গে এসেছে।
Photo Credit: Apple
Apple AirPods 5 comes with Active Noise Cancellation
বুধবার Apple-এর "সারপ্রাইজ ও শাইন" অনুষ্ঠানে ছিল একাধিক চমক। সংস্থার প্রথম ফোল্ডেবল স্মার্টফোনের পাশাপাশি iPhone 18 Pro ও iPhone 18 Pro Max রিলিজ করেছে। একইসঙ্গে, AirPods 5 লঞ্চ করেছে মার্কিন টেক জায়ান্টটি। এতে পূর্বসূরী ইয়ারবাডগুলির মতো ওপেন-ইয়ার ডিজাইন আছে। এই ওয়্যারলেস ইয়ারবাডের অডিও, কন্ট্রোল, কানেক্টিভিটি, ও স্মার্ট ফিচারে একাধিক আপগ্রেড এসেছে। অ্যাপলের দাবি, AirPods 5 মডেলের ANC সিস্টেম AirPods 4-এর তুলনায় বাইরের শব্দ 50 শতাংশ পর্যন্ত বেশি কমাতে সক্ষম। ইয়ারবাড নতুন Siri AI-এর সঙ্গে ব্যবহার করা যাবে। ডিভাইসটি তৈরিতে ব্যবহৃত উপাদানের মোট 40 শতাংশ পুনব্যববহৃত উৎস থেকে নেওয়া হয়েছে।
ভারতে AirPods 5 মডেলের দাম 14,900 টাকা থেকে শুরু হচ্ছে। এটি ওয়্যারলেস চার্জিং কেসের সঙ্গে কিনতে চাইলে 17,900 টাকা খরচ হবে। এখন দুটি মডেলই প্রি-অর্ডার করা যাচ্ছে এবং বিক্রি আগামী শুক্রবার, সেপ্টেম্বর 18 থেকে শুরু হবে।
অ্যাপল দাবি করেছে, এয়ারপডস 5 বেস্ট-ইন-ক্লাস অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন (এএনসি) প্রযুক্তি দিয়ে সজ্জিত। এটি চালু থাকলে ইয়ারবাড একটানা সর্বোচ্চ পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিতে পারবে। একইসঙ্গে, এটি অ্যাডাপ্টিভ অডিও অফার করে, যা আশেপাশের পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে রিয়েল-টাইমে শব্দের মান এবং মাত্রা স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণ করে।
AirPods 5 পার্সোনোলাইজড Spatial অডিও, নেক্সট জেনারেশন অ্যাডাপ্টিভ EQ, ও ট্রান্সপারেন্সি মোডের মতো ফিচার অফার করে। কোম্পানি ফোনে আরও পরিষ্কারভাবে কথা বলার জন্য ভয়েস আইসোলেশন ফিচার যোগ করেছে। ব্যবহারকারীরা কাস্টম ইকিউ-এর মাধ্যমে শব্দ নিয়ন্ত্রণ করতে পারবে।
AirPods 5 সাপোর্টেড আইফোনের সঙ্গে কানেক্ট হয়ে হাত ব্যবহার না করেই Siri AI-এর সঙ্গে কাজ করতে সক্ষম। ব্যবহারকারীরা মাথা নেড়ে সহজ অঙ্গভঙ্গীর মাধ্যমে সিরিকে নির্দেশ দিতে পারবে। এছাড়াও, এটি কম্প্যান্টিবল আইফোনের সঙ্গে যুক্ত থাকলে লাইভ ট্রান্সলেশন ফিচারের মাধ্যমে কানেই অনুবাদ করা কথা শোনাবে। চার্জিং কেসে ইউএসবি ও ওয়্যারলেস চার্জিং অপশন থাকছে।
অ্যাপলের নতুন বাজেট ফ্রেন্ডলি ইয়ারবাডে ভলিউম বাড়ানো এবং কমানোর জন্য সোয়াইপ কন্ট্রোল দেওয়া হয়েছে। এগুলি ক্যামেরা রিমোট হিসেবেও কাজ করতে পারবে। AirPods 5 মডেলে IP67 রেটিং আছে, যা ধুলো, ঘাম, ও জল প্রতিরোধ করে। এই কারণে শরীরচর্চা করার সময় বা বাইরে ব্যবহারে অসুবিধা হবে না। চার্জিং কেস-সহ সর্বোচ্চ 22 ঘন্টা ব্যাকআপ পাওয়া যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Galaxy S27 Ultra Camera Processing May Change From Galaxy S26 Ultra; Might Drop Dedicated 3X Telephoto Lens
Noise Homestage Soundbar Series Launched in India With Dolby Atmos, Up to 700W Output: Price, Features