'অলওয়েস অন রেটিনা ডিসপ্লে' সহ লঞ্চ হল Apple Watch Series 5

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 11 সেপ্টেম্বর 2019 12:42 IST
হাইলাইট
  • Apple Watch Series 5 এর দাম শুরু হচ্ছে দাম 40,900 টাকা থেকে
  • 27 সেপ্টেম্বর ভারতে Apple Watch বিক্রি শুরু হবে
  • ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রে প্রি-অর্ডার শুরু হয়েছে

Apple Watch বিক্রি শুরু হবে 27 সেপ্টেম্বর

মঙ্গলবার iPhone 11, iPhone 11 Pro, iPhone 11 Pro Max আর নতুন iPad ( 10.2 ইঞ্চি) ট্যাবলেটের সাথেই Apple Watch Series 5 লঞ্চ হয়েছে। নতুন জেনারেশান Apple Watch এ থাকছে একটি 'অলওয়েজ অন রেটিনা ডিসপ্লে'। Apple Watch Series 5 এ থাকছে একটি LTPO OLED ডিসপ্লে। আগে Apple Watch এ সময় দেখতে হয় কবজি নাড়িয়ে অথবা ট্যাপ করে ডিসপ্লে অন করতে হতো। নতুন জেনারেশনের Apple Watch এর ডিসপ্লে সব সময় অন থাকবে। ইতিমধ্যেই ভারতে Apple Watch Series 5 এর দাম প্রকাশ করেছে Apple।

ট্রিপল রিয়ার ক্যামেরা সহ লঞ্চ হল iPhone 11 Pro আর iPhone 11 Pro Max

Apple Watch Series 5 এর দাম

ভারতে Apple Watch Series 5 এর GPS ভেরিয়েন্টের দাম 40,900 টাকা। GPS + সেলুলার ভার্সানে Apple Watch Series 5 কিনতে 49,900 টাকা খরচ হবে। 27 সেপ্টেম্বর ভারতে Apple Watch বিক্রি শুরু হবে। নতুন জেনারেশন লঞ্চের সাথেই ভারতে পুরনো Apple Watch এর দাম কমেছে। Apple Watch Series 3 এর GPS ভেরিয়েন্টের দাম কমে 20,999 টাকা হয়েছে। GPS + সেলুলার ভার্সানে Apple Watch Series ৩ কিনতে 29,900 টাকা খরচ হবে।

মঙ্গলবার থেকেই মার্কিন যুক্তরাষ্ট্রে Apple Watch Series 5 প্রি-অর্ডার শুরু হবে। 20 সেপ্টেম্বর মার্কিন যুক্ত্ররাষ্ট্র সহ 38 টি দেশে এই প্রোডাক্ট বিক্রি শুরু হবে।

Advertisement

ডুয়াল ক্যামেরা আর লিকুইড রেটিনা ডিসপ্লে সহ লঞ্চ হল iPhone 11

Advertisement

Apple Watch Series 5 স্পেসিফিকেশন

40 মিমি আর 44 মিমি ডায়ালে পাওয়া যাবে নতুন Apple Watch Series 5। এই ডিভাইসে একটি অলওয়েজ অন রেটিনা ডিসপ্লে থাকবে। Apple জানিয়েছে Apple Watch Series 5 এ LTPO OLED ডিসপ্লে প্রযুক্তি ব্যবহার হয়েছে। 60Hz আর 1 Hz রিফ্রেশ রেটে এই ডিসপ্লে কাজ করতে পারবে। কম রিফ্রেশ রেটএ ব্যবহারের জন্য সব সময় অন থাকলেও বেশি ব্যাটারি নষ্ট করবে না এই ডিসপ্লে।

Advertisement

রেটিনা ডিসপ্লে সহ লঞ্চ হল নতুন iPad (10.2 ইঞ্চি), দাম ও স্পেসিফিকেশন দেখে নিন

Advertisement

কানেক্টিভিটির জন্য Apple Watch Series 5 এ থাকছে Wi-Fi 802.11 b/g/n, Bluetooth v5.0 আর GPS/ GLONASS/ Galileo/ QZS। এক চার্জে 18 ঘন্টা চলবে এই স্মার্ট ওয়াচ। Apple Watch Series 5 এর স্পিকার আগের থেকে 50 শতাংশ বেশি আওয়াজ দেবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  2. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  3. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  4. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  5. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  6. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  7. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  8. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  9. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  10. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.