Apple Watch

Apple Watch - ख़बरें

  • প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
    অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যালে Apple Watch Series 11-এর 46 মিমি জিপিএস মডেল 36,499 টাকা দামে পাওয়া যাচ্ছে। এই স্মার্টঘড়ির লিস্টেড প্রাইস হল 46,900 টাকা৷ অর্থাৎ, সরাসরি 10,401 টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এছাড়াও, অ্যামাজনের প্রোডাক্ট পেজে অতিরিক্ত 500 টাকার কুপন দেওয়া হচ্ছে। চেকআউটের সময় ওই কুপন ব্যবহার করলে Apple Watch Series 11-এর 46 মিমি GPS ভ্যারিয়েন্টের কার্যকর দাম নেমে আসবে 35,999 টাকায়। অর্থাৎ, লিস্টেড প্রাইসের তুলনায় মোট 10,901 টাকা সাশ্রয় করা যাবে।
  • লঞ্চ হল Apple Watch Series 12 এবং Watch Ultra 4, হার্ট রেট মাপবে প্রতি 5 সেকেন্ডে
    Apple Watch Series 12 এবং Watch Ultra 4 নতুন হেলথ সেন্সিং সিস্টেম দিয়ে সজ্জিত। এতে অপটিক্যাল এবং ইলেকট্রিক্যাল হার্ট সেন্সরের সঙ্গে S11 চিপসেট রয়েছে। সংস্থা দাবি করছে, সিস্টেমটি সারা দিন প্রতি 5 সেকেন্ড অন্তর হার্ট রেট মাপতে পারবে। ফলে সামগ্রিক স্বাস্থ্য সম্পর্কে ধারণা পাওয়া যাবে। দুই স্মার্টওয়াচের হার্ট রেট ভ্যারিয়েবিলিটি বা HRV ট্র্যাকিং ব্যবস্থাতেও উন্নতি হয়েছে। Apple Watch Series 12 ও Apple Watch Ultra 4-র দাম যথাক্রমে 56,900 টাকা ও 1,09,900 টাকা থেকে স্টার্ট হচ্ছে।
  • আজ Apple-এর মেগা ইভেন্ট, দেখবেন কোথায়? কী কী গ্যাজেট লঞ্চ হচ্ছে জানুন
    আজ গোটা বিশ্বের নজর Apple-এর দিকে। বুধবার, সেপ্টেম্বর 9 "Surprise and Shine" ইভেন্ট আয়োজন করছে সংস্থাটি। সেখানে Apple-এর প্রথম ফোল্ডেবল ফোন, iPhone 18 Pro, ও iPhone 18 Pro Max-সহ একাধিক ডিভাইস লঞ্চ হতে পারে। অনূষ্ঠান ভারতীয় সময় রাত 10:30টায় শুরু হবে। এটি সংস্থার একাধিক চ্যানেলে লাইভস্ট্রিম করার ফলে বাড়ি বসেই দেখতে পারবেন। অ্যাপলের অফিসিয়াল ইউটিউব চ্যানেল, অ্যাপল টিভি, ও অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে।
  • ঘোষণা হল Apple Surprise and Shine ইভেন্টের, এই তারিখে আসছে iPhone 18 Pro সিরিজ ও ফোল্ডেবল আইফোন
    অ্যাপল তাদের "সারপ্রাইজ এন্ড শাইন" অনুষ্ঠান আগামী সেপ্টেম্বর 9 আয়োজন করছে। কিনোট প্রেজেন্টেশন শুরু হবে ভারতীয় সময় রাত 10:30টায়। ইভেন্টটি অ্যাপলের অফিসিয়াল ইউটিউব চ্যানেল, অ্যাপল টিভি, ও অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সরাসরি সম্প্রচার করা হবে। iPhone 18 Pro ও iPhone 18 Pro Max আত্মপ্রকাশ করবে বলে আশা করা হচ্ছে। অনুষ্ঠানের সবচেয়ে বড় চমক হতে পারে Apple-এর প্রথম ফোল্ডেবল আইফোন। যাকে iPhone Ultra নামে ডাকা হচ্ছে। এছাড়াও, Watch Series 12 ও AirPods 5-এর আগমন ঘটতে পারে।
  • EMI-এর থেকেও কম খরচে iPhone, iPad, MacBook ভাড়ায় পাবেন, লঞ্চ হল Apple Upgrade প্রোগ্রাম
    Apple Upgrade এক নতুন ধরনের লিজিং প্রোগ্রাম। পরিষেবাটির মাধ্যমে এককালীন পুরো দাম না মিটিয়ে নির্দিষ্ট মাসিক কিস্তি বা ভাড়া দিয়ে iPhone, Apple Watch, iPad, এবং বিভিন্ন Mac ডিভাইস ব্যবহার করা যাবে। মাসিক লিজ শুরু হচ্ছে 11.99 ডলার (প্রায় 1,148 টাকা) থেকে। লিজের মেয়াদ শেষ হওয়ার পর গ্রাহক চাইলে নতুন মডেলে আপগ্রেড করতে পারবেন। এছাড়াও, ব্যবহৃত ডিভাইসটি কিনে নেওয়া বা ফেরত দেওয়ারও সুযোগ থাকবে।
  • Telegram: ফোন খুলতে হবে না, হাতের কব্জি থেকে হবে চ্যাট, টেলিগ্রামের নতুন চমক
    Telegram CEO পাভেল দুরভ অ্যাপল ওয়াচের জন্য নেটিভ বা পূর্ণাঙ্গ অ্যাপ নিয়ে আসার কথা জানিয়েছেন।ফলে Apple Watch ব্যবহারকারীরা স্মার্টফোন না খুলে সরাসরি ঘড়ির মাধ্যমে টেলিগ্রামে চ্যাট করার সুবিধা মিলবে। বার্তা আদান-প্রদান করা ও ভয়েস মেসেজ পাঠানোর সুবিধা পাবেন। এমনকি, টেলিগ্রামে স্টিকার দেখা, GIF ও ভিডিও প্লে করা, এবং নিজের অবস্থান শেয়ার করতে পারবেন। বর্তমানে স্মার্টফোনে টেলিগ্রাম অ্যাপে যে সমস্ত সুযোগ সুবিধা পাওয়া যায়, অ্যাপল ওয়াচও ঠিক একই ফিচার্স অফার করবে।
  • Apple-এর স্বর্ণযুগের নায়ক টিম কুক CEO পদ থেকে অবসর নিলেন, 4 ট্রিলিয়ন ডলার সাম্রাজ্যের নতুন বস কে?
    টিম কুক অ্যাপলকে বিশ্বের অন্যতম মূল্যবান প্রযুক্তি সংস্থায় পরিণত করতে বড় ভূমিকা নিয়েছেন। তাঁর আমলে 350 বিলিয়ন ডলার থেকে সংস্থার বাজারমূল্য দাঁড়িয়েছে 4 ট্রিলিয়ন ডলারে। 2011 সালে অ্যাপলের মুনাফা ছিল 108 বিলিয়ন ডলার। সেটা 2025-এ 416 বিলিয়নে পৌঁছেছে। কুকের নেতৃত্বে Apple নতুন নতুন পণ্য বিভাগে প্রবেশ করেছে। বাজারে এনেছে Apple Watch, AirPods, ও Apple Vision Pro। এছাড়াও, সার্ভিসের ব্যবসাও দ্রুত বেড়েছে, যার মধ্যে রয়েছে iCloud, Apple Pay, Apple TV+, ও Apple Music।
  • 82,900 টাকার iPhone 17 মাত্র 37,900 টাকায়, Apple-এর 50তম বর্ষপূর্তি সেলে অবিশ্বাস্য অফার
    iPhone 17 Pro Max গত বছর সেপ্টেম্বরে 1,49,900 টাকায় ভারতে এসেছিল। এটি এখন 1,02,900 টাকায় কেনা যাবে। দাম কমার পিছনে একাধিক অফারের অবদান রয়েছে। 1,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট, 4,000 টাকা ব্যাংক ক্যাশব্যাক, ও 6,000 টাকা এক্সচেঞ্জ বোনাস মিলিয়ে 11,000 টাকা সস্তা হয়েছে। এছাড়াও, যোগ্য ডিভাইসের সঙ্গে এক্সচেঞ্জ করলে 36,000 টাকা পর্যন্ত অতিরিক্ত ভ্যালু পাওয়া যেতে পারে। অর্থাৎ 47,000 টাকা পর্যন্ত সাশ্রয় করার সুযোগ।
  • iPhone 16 পাওয়া যাচ্ছে 36,000 টাকার কমে, iPhone 17, ম্যাকবুকে বাম্পার ছাড়, Chroma Apple সেলে মহা সুযোগ
    ক্রোমা এভরিথিং অ্যাপল সেলে iPhone 16-এর দাম সাময়িকভাবে কমে 63,490 টাকা হয়েছে, যা লিস্টিং প্রাইসের থেকে 6,410 টাকা কম। ক্রোমা 1,500 টাকা মূল্যের কুপন ডিসকাউন্ট অফার করছে। সাথে 6,000 টাকার এক্সচেঞ্জ বোনাস পাওয়া যাচ্ছে। পুরনো হ্যান্ডসেট এক্সচেঞ্জ করলে 16,000 টাকা এক্সচেঞ্জ ভ্যালু দেওয়া হচ্ছে। এছাড়াও, Tata Neu-তে Neu কয়েনের মাধ্যমে 3,999 টাকা সাশ্রয় করা যাবে। সমস্ত অফার যোগ করে iPhone 16-এর 128 জিবি স্টোরেজের দাম 35,991 টাকায় নেমে আসবে।
  • Apple Watch Ultra 3: রক্তচাপ বাড়লেই সতর্ক করবে অ্যাপলের নতুন স্মার্টওয়াচ
    Apple Watch Ultra 3-এর নতুন হেলথ ফিচার্সের মধ্যে রয়েছে হাইপারটেনশন নোটিফিকেশন, যা উচ্চ রক্তচাপ পর্যবেক্ষণ করলে ব্যবহারকারীকে সতর্কবার্তা পাঠাবে। এছাড়া অ্যাপল ইন্টেলিজেন্স দ্বারা চালিত ওয়ার্কআউট বাডি ফিচারটি ব্যবহারকারীর জন্য পার্সোনোলাইজড ট্রেনিং সাপোর্ট প্রদান করবে।
  • প্রেশার মাপা থেকে বিনা নেটওয়ার্কে কলিং, বাজিমাত করবে Apple-এর নতুন স্মার্টওয়াচ
    Apple Watch Series 11 রক্তচাপ মাপতে পারবে। তবে এটি পুরোপুরি রক্তচাপ মাপার যন্ত্রের মতো কাজ করবে না, বরং রক্তচাপ বেড়ে গেলে ব্যবহারকারীকে সতর্ক করবে। অ্যাপলের স্মার্টওয়াচটি শুধু হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ পর্যবেক্ষণ করবে।
  • iPhone 17 সিরিজ আজ লঞ্চ হচ্ছে, সঙ্গে Apple Watch 11 ও AirPods Pro 3 আসতে পারে
    iPhone 17 সিরিজে এই বছর চারটি মডেল আসবে — iPhone 17, iPhone 17 Air,  iPhone 17 Pro, ও iPhone 17 Pro Max। প্লাস মডেলের পরিবর্তে এয়ার মডেলটি লঞ্চ হবে, যা অ্যাপলের সবচেয়ে পাতলা ও হালকা আইফোন।
  • কাউন্টডাউন শুরু হয়ে গেল, 9 সেপ্টেম্বর iPhone 17 সিরিজ লঞ্চ করছে Apple
    iPhone 17 Air এখনও পর্যন্ত সবচেয়ে পাতলা এবং হালকা আইফোন মডেল হবে। এটি 5.5 মিমি পুরু হওয়ার সম্ভাবনা। এতে 48 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও A19 প্রসেসর থাকতে পারে।
  • নিদ্রকালীন শ্বাসব্যাঘাত শনাক্তকরনের বৈশিষ্ট্য যুক্ত Apple কোম্পানীর পক্ষ থেকে নতুন আকর্ষণীয় ঘড়ি Apple watch series 10
    Apple কোম্পানী লঞ্চ করলো তাদের সম্পূর্ণ নতুন স্মার্টওয়াচ Apple watch series 10। ঘড়িতে দুটি আকর্ষণীয় বিকল্পের সাথে গ্রাহকদের কাছে উপলব্ধ হতে চলেছে। ঘড়িটিতে সবচেয়ে উল্লেখিত নিদ্রকালীন শ্বাসব্যাঘাত শনাক্তকরনের বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে। এছাড়াও এটিতে আগের মত শারীরিক স্বাস্থ্য সম্পর্কিত বৈশিষ্ট্যটিও যুক্ত করা আছে। ঘড়িটি আগামী 20 সেপ্টেম্বর থেকে ক্রয় করা যাবে
  • প্রথম ঝলকেই চমক! এবার স্মার্টওয়াচ আনছে Oppo
    Oppo স্মার্টওয়াচের সঙ্গে Apple Watch ডিজাইনের সাদৃশ্য রয়েছে। নতুন স্মার্টওয়াচে কার্ভড ডিসপ্লে ব্যবহার করেছে Oppo।

Apple Watch - वीडियो

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »