ঘোষণা হল Apple Surprise and Shine ইভেন্টের, এই তারিখে আসছে iPhone 18 Pro সিরিজ ও ফোল্ডেবল আইফোন

Apple-এর Surprise ও Shine অনুষ্ঠানের কিনোট প্রেজেন্টেশন সেপ্টেম্বর 9 ভারতীয় সময় রাত 10:30টায় শুরু হবে।

ঘোষণা হল Apple Surprise and Shine ইভেন্টের, এই তারিখে আসছে iPhone 18 Pro সিরিজ ও ফোল্ডেবল আইফোন

Photo Credit: Apple

iPhone 18 Pro Max will succeed last year's iPhone 17 Pro Max

হাইলাইট
  • Apple-এর Surprise ও Shine ইভেন্ট সেপ্টেম্বর 9 আয়োজিত হচ্ছে
  • Apple-এর প্রথম ফোল্ডেবল ডিভাইস iPhone Ultra লঞ্চ হতে পারে
  • iPhone 18 Pro সিরিজে Apple A20 Pro প্রসেসর থাকতে পারে
বিজ্ঞাপন

iPhone 18 Pro সিরিজ নিয়ে যাবতীয় অপেক্ষার অবসান ঘটল। Apple সেপ্টেম্বরের শুরুতেই একটি নতুন লঞ্চ ইভেন্ট আয়োজন করতে চলেছে। টেক জায়ান্টটি এই ইভেন্টের নাম রেখেছে "Surprise and Shine"। গত বছরের iPhone 17 সিরিজের লঞ্চ ইভেন্টের নাম ছিল "Awe Dropping"। আগামী মাসে ব্র্যান্ডের নয়া প্রজন্মের iPhone 18 Pro ও iPhone 18 Pro Max আত্মপ্রকাশ করবে বলে আশা করা হচ্ছে। চলতি বছর শুধু হাই-এন্ড মডেল আসবে। স্ট্যান্ডার্ড iPhone 18 লঞ্চ হতে পারে 2027 সালে। সারপ্রাইজ এন্ড শাইন অনুষ্ঠানের সবচেয়ে বড় চমক হতে পারে Apple-এর প্রথম ফোল্ডেবল ফোন। যাকে iPhone Ultra নামে ডাকা হচ্ছে। এছাড়াও, Apple Watch Series 12 ও AirPods 5-এর আগমন ঘটতে পারে।

Apple Surprise and Shine: অনুষ্ঠান কোথায় ও কখন দেখবেন

অ্যাপল তাদের "সারপ্রাইজ এন্ড শাইন" অনুষ্ঠান আগামী সেপ্টেম্বর 9 আয়োজন করছে। কিনোট প্রেজেন্টেশন শুরু হবে ভারতীয় সময় রাত 10:30টায়। ইভেন্টটি সংস্থার একাধিক প্ল্যাটফর্মে লাইভস্ট্রিম করা হবে। অ্যাপলের অফিসিয়াল ইউটিউব চ্যানেল, অ্যাপল টিভি, ও অন্যান্য সোশ্যাল মিডিয়া মাধ্যমে সরাসরি সম্প্রচার হবে। নিচের এম্বেড করা লিঙ্কে ক্লিক করেও ইভেন্ট দেখা যাবে।

Apple Surprise and Shine: কী কী ঘোষণা হবে

iPhone 18 Pro Max-এর ক্যামেরা ডিপার্টমেন্টে বড় পরিবর্তন আসার কথা শোনা যাচ্ছে। এতে ভ্যারিয়েবল অ্যাপারচার প্রযুক্তি ব্যবহার করা হতে পারে। যার মাধ্যমে ক্যামেরা লেন্সে আলো কতটা প্রবেশ করবে, তা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। ফিচারটি iPhone 18 Pro মডেলে দেখা যাবে কিনা, তা বলা সম্ভব হচ্ছে না। তবে দুই ডিভাইসেই Apple A20 Pro প্রসেসর দেওয়া হবে।

Apple-এর প্রথম ফোল্ডিং আইফোনে Galaxy Z Fold 8-এর মতো ওয়াইড ফোল্ডেবল ডিজাইন থাকতে পারে। iPhone Ultra মডেলের ভিতরে Samsung-এর তৈরি ফোল্ডেবল স্ক্রিন থাকতে পারে। এতে মাঝের ক্রিজ বা ভাঁজের দাগ কম চোখে পড়বে। ডিভাইসটি ভাঁজ করা অবস্থায় পাসপোর্টের মতো দেখতে লাগবে।

রিপোর্ট অনুসারে, আইফোন আল্ট্রা ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ দিয়ে সজ্জিত থাকতে পারে। এতে আইফোন 18 প্রো মডেলগুলির মতো ট্রিপল রিয়ার ক্যামেরা নাও মিলতে পারে। ফোনের মাদারবোর্ডের লেআউটও নতুনভাবে ডিজাইন করা হতে পারে, যাতে থার্মাল ম্যানেজমেন্ট উন্নত করা যায়।

স্মার্টফোন ছাড়াও অ্যাপল সারপ্রাইজ ও শাইন ইভেন্টে নতুন Watch Series 12 ও Airpod 5 লঞ্চ হতে পারে। ঘড়িতে আরও পাওয়ারফুল চিপসেট এবং বেশ কিছু নতুন স্বাস্থ্যকেন্দ্রিক ফিচার্স যুক্ত হতে পারে। তবে Apple এখনও ফিচারগুলি নিয়ে কোনও তথ্য প্রকাশ করেনি।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  2. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  3. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  4. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  5. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  6. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  7. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  8. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  9. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  10. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »