রেটিনা ডিসপ্লে সহ লঞ্চ হল নতুন iPad (10.2 ইঞ্চি), দাম ও স্পেসিফিকেশন দেখে নিন

iPhone 11 এর সাথেই মঙ্গলবার নতুন iPad (10.2 inch) লঞ্চ করল Apple। নতুন iPad এ থাকছে একটি 10.2 ইঞ্চি রেটিনা ডিসপ্লে। 100 শতাংশ রিসাইকেলড অ্যালুমিনিয়াম ব্যবহার করে তৈরী হয়েছে নতুন iPad (10.2 ইঞ্চি) 

রেটিনা ডিসপ্লে সহ লঞ্চ হল নতুন iPad (10.2 ইঞ্চি), দাম ও স্পেসিফিকেশন দেখে নিন

iPad (10.2 ইঞ্চি) এ থাকছে A10 Fusion চিপ

হাইলাইট
  • নতুন iPad এ থাকছে 10.2 ইঞ্চি রেটিনা ডিসপ্লে
  • ট্যাবলেটের ভিতরে থাকছে A10 Fusion চিপ
  • নতুন iPad (10.2 ইঞ্চি) এর দাম শুরু হচ্ছে 29,900 টাকা থেকে
বিজ্ঞাপন

iPhone 11 সিরিজের তিনটি নতুন স্মার্টফোনের সাথেই মঙ্গলবার নতুন iPad (10.2 ইঞ্চি) লঞ্চ করল Apple। নতুন iPad এ থাকছে একটি 10.2 ইঞ্চি রেটিনা ডিসপ্লে। 100 শতাংশ রিসাইকেলড অ্যালুমিনিয়াম ব্যবহার করে তৈরী হয়েছে নতুন iPad (10.2 ইঞ্চি) । মঙ্গলবার থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে নতুন iPad প্রি-অর্ডার করা যাবে। ইতিমধ্যেই ভারতে বনতুন  10.2 ইঞ্চি iPad এরদাম প্রকাশ করেছে Apple।

ট্রিপল রিয়ার ক্যামেরা সহ লঞ্চ হল iPhone 11 Pro আর iPhone 11 Pro Max

ডুয়াল ক্যামেরা আর লিকুইড রেটিনা ডিসপ্লে সহ লঞ্চ হল iPhone 11

iPad (10.2 ইঞ্চি) এর দাম

ভারতে iPad (10.2 ইঞ্চি) এর দাম শুরু হচ্ছে 29,900 টাকা থেকে। বেস ভেরিয়েন্টে থাকছে Wifi কানেক্টিভিটি আর 32GB স্টোরেজ। Wifi + সেলুলার ভেরিয়েন্টে iPad (10.2 ইঞ্চি) কিনতে 40,900 টাকা খরচ হবে। আজ থেকে মার্কিন যুক্তরাষ্ট্র সহ 25 টি দেশে নতুন iPad প্রি-অর্ডার শুরু হবে।

'অলওয়েস অন রেটিনা ডিসপ্লে' সহ লঞ্চ হল Apple Watch Series 5

মার্কিন যুক্তরাষ্ট্রে iPad (10.2 ইঞ্চি) Wifi ভেরিয়েন্টের দাম 329 মার্কিন ডলার (প্রায় 23,600 টাকা)। Wifi + সেলুলার ভেরিয়েন্টে নতুন iPad (10.2 ইঞ্চি) এর দাম 459 মার্কিন ডলার (প্রায় 33,000 টাকা)। শিক্ষামুলক কাজে নতুন iPad (10.2 ইঞ্চি) কিনলে 299 মার্কিন ডলার (21,500 টাকা) খরচ হবে।

কবে লঞ্চ হবে iOS 13 আর iPadOS? জানিয়ে দিল Apple

iPad (10.2 ইঞ্চি) স্পেসিফিকেশন

iPad (10.2 ইঞ্চি) মডেলে থাকছে একটি 10.2 ইঞ্চি রেটিনা ডিসপ্লে। ট্যাবলেটের ভিতরে থাকছে A10 Fusion চিপ। সুরক্ষার জন্য এই ট্যাবলেটে টাচ আইডি ব্যবহার করেছে Apple। ফাস্ট কানেক্টিভিটির জন্য থাকছে গিগাবিট এলটিই।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Samsung Galaxy S27 Pro প্রথমবার গিকবেঞ্চে হাজির, থাকবে এই প্রসেসর
  2. ফোন নয়, স্ক্রিনও নেই, ডিসেম্বর 8 লঞ্চ হচ্ছে Nothing-এর প্রথম AI ডিভাইস
  3. দাম শুনলে চোখ কপালে উঠবে, ভারতে Xiaomi 18 Pro লঞ্চ হতে পারে 1.70 লক্ষ টাকায়
  4. চ্যাটজিপিটিকে টেক্কা দিতে ক্ষমতাশালী AI এজেন্ট তৈরি করছে Apple
  5. Lava Smart 4 Pro: মাত্র 10,999 টাকায় 7,000mAh ব্যাটারির ফোন আনল লাভা
  6. iPhone নির্মাতার হাত ধরেই স্মার্টফোনের জগতে OpenAI, প্রথম ফোন আসতে পারে 2027-এ
  7. Airtel-এর বিশেষ অফার, ফ্রি-তে বিদেশ ভ্রমণ থেকে Amazon শপিং ভাউচার জেতার সুযোগ
  8. মূল্যবৃদ্ধির বাজারে শাওমির বড় চমক, 17,000 টাকার মধ্যেই সুন্দর 5G ফোন
  9. Instagram অবশেষে স্টোরি এডিট করার সুবিধা আনল, অক্ষত থাকবে লাইক-ভিউ
  10. Apple-এর আগেই বেজেলহীন ডিসপ্লের মোবাইল ফোন আনতে পারে Samsung
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »