Oppo Pad 5: খাতায় পেন দিয়ে লেখার মতো অভিজ্ঞতা দেবে ওপ্পোর নতুন ট্যাব, স্টুডেন্টদের জন্য গেমচেঞ্জার

Oppo Pad 5 ট্যাবে 2.8K রেজোলিউশনের 12.1 ইঞ্চি আই-কমফোর্ট ডিসপ্লে আছে।

Oppo Pad 5: খাতায় পেন দিয়ে লেখার মতো অভিজ্ঞতা দেবে ওপ্পোর নতুন ট্যাব, স্টুডেন্টদের জন্য গেমচেঞ্জার

Photo Credit: Oppo

Oppo Pad 5 sports a 12.1-inch 2.8K screen

হাইলাইট
  • Oppo Pad 5 ট্যাবলেটে MediaTek Dimensity 7300 Ultra প্রসেসর রয়েছে
  • এই ট্যাবে 10,050mAh ব্যাটারি দিয়েছে কোম্পানি
  • Oppo Pad 5-এর সামনে 12.1 ইঞ্চি ডিসপ্লে আছে
বিজ্ঞাপন

Oppo Pad 3 আজ Reno 15 সিরিজের স্মার্টফোনের সঙ্গে ভারতে লঞ্চ হয়েছে। এই নতুন ট্যাবলেটে 2.8K আই-কমফোর্ট ডিসপ্লে ও 10,050mAh ব্যাটারি দিয়েছে কোম্পানি। ট্যাবটি Oppo Pencil 2R স্টাইলাসের সাথে এসেছে। সংস্থা দাবি করেছে, এর মাধ্যমে খাতায় পেন দিয়ে লেখার মতো অভিজ্ঞতা পাবে ব্যবহারকারীরা। এটি মাত্র 10 মিনিট চার্জ দিয়ে 12 ঘন্টা ব্যবহার করা যাবে। Oppo নোট লেখার জন্য একঝাঁক কৃত্রিম বুদ্ধিমত্তা পরিচালিত ফিচার্স অফার করছে। Oppo Pad 5-এর অন্যান্য বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে Dolby Vision ডিসপ্লে, কোয়াড স্পিকার সেটআপ, ক্রস ডিভাইস কানেক্টিভিটি, TUV SUD-এর চার বছর ফ্লুয়েন্সি সার্টিফিকেশন,  ইত্যাদি।

Oppo Pad 5 স্পেসিফিকেশন ও ফিচার্স

ওপ্পো প্যাড 5-এর সামনে 12.1 ইঞ্চি ডিসপ্লে আছে। এটি 120 হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট, 540 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, 2.8K রেজোলিউশন (2,800 x 1,980 পিক্সেল), এবং 900 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। ট্যাবের স্ক্রিন TUV Rheinland-এর ইন্টেলিজেন্ট আই কেয়ার 4.0 সার্টিফায়েড। অর্থাৎ এটি নীল আলোর ক্ষতিকর প্রভাব ও চাপ কমিয়ে চোখের স্বাস্থ্যের খেয়াল রাখবে। 

Oppo Pad 5 ট্যাবলেটে Android 16 নির্ভর ColorOS 16 প্রি-ইনস্টল করা আছে। ছবি ও ভিডিয়ো তোলার জন্য, ট্যাবের পিছনে f/2.0 অ্যাপারচার-যুক্ত 8 মেগাপিক্সেল ক্যামেরা আছে। সেলফি ও ভিডিও কলের জন্য, সামনেও 8 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। ফ্রন্ট ও ব্যাক ক্যামেরা 30fps-এ 1080P ভিডিও রেকর্ড করতে সক্ষম।

নতুন Oppo ট্যাবলেটে MediaTek Dimensity 7300 Ultra প্রসেসর ও Mali-G615 MC2 GPU ব্যবহার করা হয়েছে। ট্যাবলেটে 8 জিবি LPDDR5x র‍্যাম এবং 256 জিবি পর্যন্ত UFS 3.1 অনবোর্ড স্টোরেজ পাওয়া যাবে। ট্যাবে পাওয়ার ব্যাকআপ সরবরাহ করে 10,050mAh ব্যাটারি। এতে 33W SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট আছে।

Oppo Pad 5 দাম

Oppo Pad 5 ট্যাবের Wi-Fi ভার্সনের দাম 26,999 টাকা রাখা হয়েছে। অন্য দিকে, 5G ভ্যারিয়েন্টের মূল্য 32,999 টাকা। উভয় মডেলে 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ মিলবে। ফ্লিপকার্ট এবং Oppo ইন্ডিয়ার অনলাইন স্টোরে জানুয়ারি 13 থেকে সেল শুরু হবে। এটি অরোরা পিঙ্ক ও স্টারলাইট ব্ল্যাক কালার অপশনে উপলব্ধ। 

প্রসঙ্গত, Oppo Reno 15 5G-এর দাম ভারতে 45,999 টাকা থেকে শুরু হচ্ছে৷ বেস মডেলে 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ রয়েছে। অন্য দিকে, Oppo Reno 15 Pro 5G ও Oppo Reno 15 Pro Mini 5G-এর দাম যথাক্রমে 67,999 টাকা ও 59,999 টাকা থেকে শুরু।

  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Smooth and vibrant 120Hz display
  • Reliable everyday performance
  • Helpful multitasking features
  • Excellent battery life
  • Bad
  • Limited software support
  • No official IP rating
  • Slow charging speed
Display 12.10-inch
Processor MediaTek Dimensity 9400+
Front Camera 8-megapixel
Resolution 2120x3000 pixels
RAM 12GB
OS Android 16
Storage 256GB
Rear Camera 8-megapixel
Battery Capacity 10420mAh
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক
#সর্বশেষ খবর
  1. iPhone 17: বিশ্বে সবচেয়ে বেশি বিকোচ্ছে  এই 10 স্মার্টফোন, এক নম্বরে কে জানলে চমকে উঠবেন
  2. Vivo X300 Ultra ভারতের প্রথম ডুয়াল 200MP ক্যামেরার সাথে লঞ্চ হল, ফোনেই DSLR-এর মতো ছবি
  3. WhatsApp থেকে আচমকা গায়েব জনপ্রিয় ফিচার, ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ
  4. 3,000 টাকা ছাড়ে নতুন iQOO Neo 10 ফোনের সেল শুরু, 120W চার্জিং, 32MP সেলফি ক্যামেরা সহ সেরা ফিচার্স
  5. ফোন ঠিক কতটা চার্জ দিলে ব্যাটারি ভাল থাকবে? আসল সত্যি জানলে চমকে যাবেন
  6. ভুল নম্বরে রিচার্জ করলেও চিন্তা নেই, টাকা ফেরত দেবে Jio, কীভাবে পাবেন জেনে নিন
  7. iQOO 15T বিশাল 8,000mAh ব্যাটারি, 200MP ক্যামেরা, ও 100W সুপারফাস্ট চার্জিংয়ের সাথে লঞ্চ হতে পারে
  8. Flipkart সেলে বিরাট অফার, 10,000 টাকা ছাড়ে Vivo X200T কেনার সুযোগ
  9. 6G ট্রায়ালে বড় সাফল্য, 5G-এর চেয়ে 10 গুণ স্পিড, ইন্টারনেটে আসছে বিপ্লব
  10. Flipkart সামার সেল শুরু হচ্ছে, খুব সস্তায় iPhone, দেদার ছাড় Apple-এর প্রোডাক্টে
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »