3,000 টাকা দাম কমে বাজেটে চলে এল CMF Headphone Pro, বাম্পার অফার Flipkart ফ্রিডম সেলে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 11 অগাস্ট 2026 14:44 IST
হাইলাইট
  • 5,000 টাকার কমে CMF Headphone Pro অন্যতম সেরা ওভারহেড ইয়ারফোন
  • এটি 40 ডেসিবেল পর্যন্ত ANC সাপোর্ট করে
  • CMF Headphone Pro ফ্লিপকার্টে সরাসরি 3,000 টাকা ছাড়ে বিক্রি হচ্ছে

CMF Headphone Pro was launched in India at Rs. 7,999

Photo Credit: CMF by Nothing

CMF জানুয়ারিতে তাদের প্রথম ওভারহেড ইয়ারফোন, Headphone Pro ভারতে লঞ্চ করেছিল। তখন এই ওয়্যারলেস হেডসেটের দাম রাখা হয়েছিল 7,999 টাকা। কিন্তু এটি এখন Flipkart Freedom সেলে 3,000 টাকা ছাড়ে বিক্রি হচ্ছে। ফলে 5,000 টাকার মধ্যে অসাধারণ অডিও কোয়ালিটির ওভার-ইয়ার হেডফোন চাইলে, চোখ বুঝে CMF Headphone Pro কিনতে পারেন। এর লাইট গ্রীন কালার অপশন ফ্লিপকার্টে 4,979 টাকা দামে লিস্টেড আছে। এটি 40 ডেসিবেল পর্যন্ত ANC সাপোর্ট করে। কোম্পানি দাবি করছে, একবার চার্জ দিলে 100 ঘন্টা পর্যন্ত গান শোনা যাবে এবং 50 ঘন্টা টকটাইম মিলবে।

CMF Headphone Pro ফিচার্স ও স্পেসিফিকেশন

সিএমএফ হেডফোন প্রো স্টাইল ও ফিচার্সের দুর্দান্ত সংমিশ্রণ অফার করে। এতে চাকার মতো দেখতে একটি রোলার ডায়াল দেওয়া হয়েছে, যা ঘুরিয়ে ভলিউম বাড়ানো-কমানো, অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন (ANC) চালু ও বন্ধ, এবং মিউজিক চালানো বা থামানো যেতে পারে। ইয়ারফোনে এনার্জি স্লাইডার নামে একটি ইউনিক ফিচার আছে। এর মাধ্যমে গান বা ট্র্যাক অনুযায়ী নিজের মতো করে বেস ও ট্রেবেলের স্তর ঠিক করা যাবে।

এই হেডফোনে 40 মিমি ড্রাইভার এবং নিকেল-প্লেটেড ডায়াফ্রাম দেওয়া হয়েছে। Nothing X অ্যাপের মাধ্যমে ব্যবহার করে CMF Headphone Pro-এর কন্ট্রোলার কাস্টমাইজ করা যাবে। এটি 40dB পর্যন্ত বাইরের শব্দ ব্লক করতে সক্ষম। হাইব্রিড ANC ফিচার তিনটি স্তরের শব্দ নিয়ন্ত্রণ মোড বেছে নিতে দেবে।

অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন চালু থাকা অবস্থায় CMF Headphone Pro-এর ব্যাকআপ 50 ঘন্টায় নেমে আসে। পাঁচ মিনিটের ফাস্ট চার্জে পাঁচ ঘন্টা পর্যন্ত গান শোনা যাবে বলে দাবি করছে সিএমএফ। সম্পূর্ণ চার্জ হতে প্রায় দুই ঘন্টা সময় লাগবে।

কোম্পানি হেডফোনের কুশনও পাল্টানোর সুবিধা দিচ্ছে। এটি Google Fast Pair (Android), Microsoft Swift Pair (Windows), তিনটি মাইক্রোফোন, Spatial অডিও, ডুয়াল কানেকশন, হাই-রেজোলিউশন অডিও, IPX2 স্প্ল্যাশ রেজিস্ট্যান্স, ও 720mAh ব্যাটারি অফার করে।

 
REVIEW
  • Design / Comfort
  • Audio Quality
  • Battery Life
  • Value For Money
  • Good
  • Comfortable fit
  • Customisable earcups
  • Reliable ANC
  • LDAC and Hi-Res audio
  • Long battery life
  • Bad
  • Limited EQ
  • Plastic feel
  • The IP rating could be better
 
KEY SPECS
Colour Light Green
Headphone Type Over-Ear
Microphone Yes
Connectivity Wireless
Type Headphones
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  2. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  3. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  4. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  5. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  6. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  7. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  8. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  9. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  10. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.