দুটি নতুন ফিটনেস ট্র্যাকার নিয়ে হাজির Fitbit

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 11 ফেব্রুয়ারি 2019 16:57 IST
হাইলাইট
  • ভারতে দুটি নতুন ফিটনেস ব্যান্ড নিয়ে এল Fitbit
  • Fitbit Inspire ব্যান্ডে কল, টেক্সট ও ক্যালেন্ডার ইভেন্টের অ্যালার্ট থাকছে
  • Fitbit Inspire HR ফিটনেস ব্যান্ডে থাকছে হার্টরেট সেনসর

লঞ্চ হয়েছে Fitbit Inspire আর Inspire HR

Photo Credit: Fitbit

ঢাক ঢোল না পিটিয়ে দুটি নতুন ফিটনেস ব্যান্ড নিয়ে এল Fitbit। তবে কোম্পানির আর দশটা প্রোডাক্ট এর মত যখন খুশি এই ফিটনেস ট্র্যাকার কেনা যাবে না। Fitbit এর সাথে বোঝাপড়া রয়েছে এমন নির্বাচিত কিছু কোম্পানির কর্মীরাই Fitbit-এর নতুন দুটি ফিটনেস ব্যান্ড ব্যবহার করতে পারবেন। Fitbit জানিয়েছে এটা কোম্পানির সবথেকে কম দাবের ফিটনেস ব্যান্ড। তবে ঠিক কত দামে এই প্রোডাক্ট  বিক্রি হবে তা জানানো হয়নি।  কোম্পানি জানিয়েছে একসাথে অনেক ফিটনেস ব্যান্ড বিক্রি করার কারনে কম দামে বিক্রি সম্ভব হচ্ছে।

Fitbit Inspire আর Inspire HR ফিটনেস ব্যান্ড দুটি যখন খুশি কেনা যাবে না। Fitbit Inspire ব্যান্ডে কল, টেক্সট ও ক্যালেন্ডার ইভেন্টের অ্যালার্ট পাওয়া যাবে।  সাথে থাকছে একটি টাচস্ক্রিন ডিসপ্লে।  সাঁতার কাটার সময় ব্যবহার করা যাবে Inspire। একবার চার্জ করে 5 দিন ব্যবহার করা যাবে এই ফিটনেস ব্যান্ড।

Advertisement

 

আরও পড়ুন: ভারতে Redmi Note 7 লঞ্চ: পাঁচটি আকর্ষনীয় তথ্য

 

Fitbit Inspire HR ফিটনেস ব্যান্ডে থাকছে হার্টরেট সেনসর। এছাড়াও এই ফিটনেস ব্যান্ড ব্যবহার করে স্লিপ ট্র্যাক করা যাবে।  স্মার্টফোনের জিপিএস ব্যবহার করে Inspire HR রিয়েল টাইম স্পিড দেখাতে পারবে।

Advertisement

একাধিক রঙে পাওয়া যাবে Fitbit Inspire আর Inspire HR। ব্যবসায়ীদের জন্য নতুন এই ফিটনেস ট্র্যাকার ছাড়াও শিশুদের জন্য ফিটনেস ব্যান্ড বানাতে ব্যস্ত Fitbit। সম্প্রতি ইন্টারনেটে শিশুদের এই ফিটনেস ট্র্যাকার এর একটি ছবি সামনে এসেছিল। সেই ছবিতে গোলাপি রঙের একটি ফিটনেস ব্যান্ড দেখা গিয়েছিল।  যদিও সেই প্রোডাক্ট এর স্পেসিফিকেশন সম্পর্কে কোন তথ্য জানা যায়নি।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Fitbit, Fitbit Inspire, Fitbit Inspire HR
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 202 টাকায় 32 দিন মেয়াদ, 1 লাখের ফ্রি ইন্সুরেন্স, BSNL আনল নয়া রিচার্জ প্ল্যান
  2. Apple TV 4K (4th Gen) ও HomePod Mini 2 ভারতে এল, জানুন দাম-ফিচার্স
  3. Apple HomeView: লঞ্চ হল অ্যাপলের প্রথম স্মার্ট ডিসপ্লে, ভিডিও কল ও গান থেকে বাড়ির নিয়ন্ত্রণ এক পর্দায়
  4. WhatsApp স্টিকারে অডিও যোগ করার সুবিধা আসছে, চ্যাট হবে আরও মজাদার
  5. 50 হাজারে 16GB র‍্যামের দুর্দান্ত Asus AI ল্যাপটপ, Flipkart সেলে অবিশ্বাস্য অফার
  6. দারুণ খবর, UPI পেমেন্টে এখনই বসছে না মাসুল, স্বস্তির নিঃশ্বাস আমজনতার
  7. Muse Wonder: মেটার প্রথম ফ্রন্টিয়ার AI মডেল রিলিজ হল, ওপেনএআই ও অ্যানথ্রপিক-কে দেবে টেক্কা
  8. Oppo Find X10 সিরিজের ভারতে লঞ্চের তারিখ ঘোষণা হল, প্রথমবার দেশে তিনটি 200MP ক্যামেরার ফোন
  9. 50,000 টাকার মধ্যে ভাল ল্যাপটপ চাই? Amazon ও Flipkart দিচ্ছে বাম্পার ছাড়
  10. OnePlus 16 ঝড় তুলে লঞ্চ হল, 185Hz গেমিং ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা, 9,000mAh ব্যাটারি রয়েছে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.