চিনে 6GB + 64GB স্টোরেজে Redmi Note 7 পাওয়া গেলেও সম্ভবত ভারতে আসছে না এই ভেরিয়েন্ট। এই ফোনে থাকছে ওয়াটারড্রপ স্টাইল নচ, 48MP রিয়ার ক্যামেরা, Sanpdragon 660 চিপসেট আর 4,000 mAh ব্যাটারি।
শিঘ্রই ভারতে লঞ্চ হবে Redmi Note 7
জানুয়ারি মাসে 48 মেগাপিক্সেল ক্যামেরা সহ চিনে লঞ্চ হয়েছিল Redmi Note 7। ইতিমধ্যেই ভারতে Redmi Note 7 আসার খবর প্রকাশিত হয়েছে। ইতিমধ্যেই একাধিক টুইটার পোস্টে ভারতে এই ফোন লঞ্চের ইঙ্গিত দিয়েছেন ভারতে Xiaomi প্রধান মনু কুমার জৈন। জানুয়ারি মাসে তিনটি স্টোরেজ ভেরিয়েন্ট চিনে লঞ্চ হয়েছিল Redmi Note 7। এক রিপোর্ট থেকে জানা গিয়েছে তিনটি রঙে ভারতে পাওয়া যাবে Redmi Note 7 ফোনে দুটি স্টোরেজ ভেরিয়েন্ট। ভারতে 3GB RAM + 32GB স্টোরেজ আর 4GB RAM + 64GB স্টোরেজে পাওয়া যাবে এই ফোন। চিনে 6GB + 64GB স্টোরেজে Redmi Note 7 পাওয়া গেলেও সম্ভবত ভারতে আসছে না এই ভেরিয়েন্ট। এই ফোনে থাকছে ওয়াটারড্রপ স্টাইল নচ, 48MP রিয়ার ক্যামেরা, Sanpdragon 660 চিপসেট আর 4,000 mAh ব্যাটারি।
Redmi Note 7 এর দাম
3GB RAM + 32GB স্টোরেজে 4GB RAM + 64GB স্টোরেজে Redmi Note 7 কিনতে 1,199 ইউয়ান (12,400 টাকা) খরচ হবে। আর 6GB RAM + 64GB স্টোরেজের দাম 1,399 ইউয়ান (প্রায় 14,500 টাকা)। তিনটি আলাদা রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন।
Redmi Note 7 ডিজাইন ও ফিচার
সম্প্রতি Redmi Note 7 ফোন নিয়ে একাধিক কেরামতি দেখিয়েছে Xiaomi। কখনও এই ফোনকে সিঁড়ি থেকে ফেলে দিয়েছে, তো কখনও চপিং বোর্ড হিসাবে ব্যবহার করেছে চিনের কোম্পানিটি। সোশ্যাল মিডিয়ায় এইসব ভিডিও পোস্ট করেছে Xiaomi। Redmi Note 7 কতটা মজবুত তা প্রমাণ করার জন্যই এই ভিডিওগুলি প্রকাশিত হয়েছিল।
ফোনের ডিসপ্লের উপরে থাকছে একটি ওয়াটার ড্রপ নচ। সেখানে ফোনের সেলফি ক্যামেরা থাকবে। ফোনের পিছনে রয়েছে ডুয়াল ক্যামেরা আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
Redmi Note 7 হার্ডওয়্যার ও সফটওয়্যার
ডুয়াল সিম Redmi Note 7 এ Android Oreo অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির নিজস্ব MIUI স্কিন। Redmi Note 7 এ থাকছে একটি 6.3 ইঞ্চি Full HD+ ডিসপ্লে। ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 19.5:9। ফোনের ভিতরে থাকছে Snapdragon 660 চিপসেট, 6GB পর্যন্ত RAM আর 64GB পর্যন্ত স্টোরেজ।
Redmi Note 7 ক্যামেরা
Redmi Note 7 ফোনের প্রধান আকর্ষন এই ফোনের রিয়ার ক্যামেরা। এই ফোনের ডুয়াল ক্যামেরায় থাকছে 48MP প্রাইমারি সেন্সার। সাথে একটি 5MP ডেপ্ত সেন্সার থাকছে। ডুয়াল ক্যামেরার সাথে থাকছে LED ফ্ল্যাশ, PDAF আর আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স সাপোর্ট। 1080p ভিডিও রেকর্ড করার সময় থাকছে ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশান (EIS)। ফোনের সামনে থাকছে 13MP সেলফি ক্যামেরা।
Redmi Note 7 ব্যাটারি ও কানেক্টিভিটি
কানেক্টিভিটির জন্য Redmi Note 7 ফোনে থাকছে USB Type-C port, 3.5 মিমি অডিও জ্যাক, 4G VoLTE, GPS, AGPS, GLONASS, Bluetooth v5 আর Wi-Fi 802.11a/b/g/n/ac। ফোনের ভিতরে রয়েছে একটি 4,000 mAh ব্যাটারি। সাথে থাকছে Quick Charge 4 সাপোর্ট। Redmi Note 7 এর ওজন 186 গ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,805
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
iPhone 17, MacBook Neo and More to Be Discounted During Upcoming Amazon, Flipkart Sales: Offers
Realme P4, P4 Power, P4x and More to Get Discounts During Flipkart Big Billion Days Sale